এক্সপ্লোর

UPI Charges on Transactions: UPI পেমেন্টস্-এর নিয়মে বড় বদল, চ্যালেঞ্জ জানিয়ে আদালতে দায়ের হল জনস্বার্থ মামলা

Supreme Court: ভারতের পেমেন্ট নিয়ন্ত্রক সংস্থা ইতিমধ্যে জানিয়েছে ২ হাজার টাকার বেশি UPI পেমেন্টের ক্ষেত্রে সামান্য চার্জ নেওয়া হবে

কলকাতা: ২০০০ টাকার বেশি বিল UPI-এর সাহায্যে কোনও মার্চেন্ট অ্যাকাউন্টে পেমেন্ট করতে হলে, দিতে হবে বাড়তি টাকা। এই বাড়তি টাকা হল, MDR অর্থাৎ মার্চেন্ট ডিসকাউন্ট রেট। কেন্দ্রের এই নয়া নিয়মকে চ্যালেঞ্জ করে, এবার সুপ্রিম কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। করোনাকালের পর থেকেই মানুষের মধ্যে ইউপিআই বা ডিজিট্যাল পেমেন্ট করার ঝোঁক বেড়েছে। আর সেই প্রবণতা এতটাই যে, বর্তমানে বহু মানুষই নিজেদের কাছে ভীষণ কম অর্থ রাখেন। সামান্য পেমেন্ট ও অনেকেই UPI-এর মাধ্যমে মিটিয়ে দিতে চান। গোটা ভারতেই এই প্রবণতা ছড়িয়ে পড়েছে। শুধু টাকা বহন করার দায়িত্ব নয়, এই অভ্যাসের ফলে একাধিক কাজ, বিল পেমেন্টস করা যায় ঘরে বসেই। কিন্তু এবার, সেখানে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বসানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই দায়ের করা হল জনস্বার্থ মামলা। 

UPI পেমেন্টস্-এর ক্ষেত্রে নিয়মে কী কী বদল এসেছে?

ভারতের পেমেন্ট নিয়ন্ত্রক সংস্থা ইতিমধ্যে জানিয়েছে ২ হাজার টাকার বেশি UPI পেমেন্টের ক্ষেত্রে সামান্য চার্জ নেওয়া হবে। নতুন এই মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা MDR কাঠামো ১৫ অক্টোবর থেকে কার্যকর হবে। তবে তারা আগেই এটাও জানিয়ে দিয়েছিল কোনও ব্যক্তি অন্য কোনও ব্যক্তিকে টাকা পাঠালে কোনও চার্জ লাগবে না। সহজে বললে কোনও ব্যবসায়ীক সংস্থা বা মার্চেন্টের কাছ থেকে ২ হাজার টাকা বা তার বেশি পরিমাণ টাকা লেনদেন করলে একটা চার্জ দিতে হবে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI-এর নতুন UPI নিয়ম অনুযায়ী ২ হাজারের উপর মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে ০.৪ শতাংশ চার্জ নেওয়ার কথা বলা হয়েছে। তবে দেশের অর্থ মন্ত্রক এটাও জানিয়ে দিয়েছে যে এই বাড়তি চার্জের বোঝা গ্রাহকদের উপর চাপিয়ে দেওয়া হবে না।

UPI পেমেন্টস্-এর নিয়ম বদলে, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

কেন্দ্রের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে, এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন, আইনজীবী অঞ্জন দত্ত। মার্চেন্ট ডিসকাউন্ট রেটের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। মামলাকারীর দাবি, ২০০০ টাকা পর্যন্ত লেনদেনের সীমা এবং মাসে ১ লক্ষ পর্যন্ত টাকা গ্রহণের সীমা নির্ধারণ করার পিছনে যে কারণ দেখানো হয়েছে, সেই তথ্যে স্বচ্ছতা নেই। আইনজীবীর আরও দাবি, ২০০০-এর UPI পেমেন্টের ক্ষেত্রে কোনও MDR নেই, কিন্তু ২০০১ টাকা হলেই MDR বসছে। এর ফলে মাত্র ১ টাকা বেশি লেনদেনের জন্য কার্যত শুধু শুধুই, অতিরিক্ত আর্থিক বোঝা তৈরি হচ্ছে। এর ফলে বৈষম্য তৈরি হচ্ছে বলে দাবি করেছেন আইনজীবী। আইনজীবীর আরও দাবি, MDR-এর সর্বোচ্চ সীমা থাকার কারণে বড় অঙ্কের লেনদেনে তুলনামূলক বেশি সুবিধা পাওয়া যাচ্ছে। নির্দিষ্ট সীমার বেশি লেনদেনের ক্ষেত্রে MDR একটি নির্দিষ্ট সীমায় আটকে যাচ্ছে। এই সিদ্ধান্তের ফলে ভারতীয় ন্যায়সংহিতার ১৪, ১৯(১) ধারা লঙ্ঘিত হচ্ছে বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন: Dev: 'ভোটের রেজাল্টটা উল্টো হলে, আমিও ব্যান হতাম', সোজাসাপ্টা দেব

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশের ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশের ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
West Bengal News Live : কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget