এক্সপ্লোর

Stray Dogs Order : আর রাস্তাঘাটে খাওয়ানো যাবে না কুকুরদের ! নিয়ম না মানলে বড় পদক্ষেপ, নির্দেশ সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্ট নির্দেশে বলেছে, পশুপ্রেমীরা কুকুর দত্তক নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। তবে তাদের যেন আবার রাস্তায় না ছেড়ে দেওয়া হয়, সেই দায়িত্ব তাদের নিতে হবে। 


নয়াদিল্লি :  পথকুকুরদের রাস্তা থেকে সরিয়ে নেওয়ার সুপ্রিম-নির্দেশ নিয়ে দেশজুড়ে চলছিল বিতর্ক। আদালতের নির্দেশের খোলাখুলি সমালোচনা শুরু করেন পশুপ্রেমীরা। রাস্তায় নেমে দেখানো হয় বিক্ষোভ। এই পরিস্থিতিতেই আজ, শুক্রবার সুপ্রিম কোর্ট দিল্লি-এনসিআর-এ বেওয়ারিশ কুকুর সম্পর্কে তাদের পূর্ববর্তী আদেশ সংশোধন করে নতুন নির্দেশ জারি করল। এর আগে শীর্ষ আদালত নির্দেশ দেয়, দিল্লি এনসিআর এলাকায়, কোনও পথ কুকুর আর রাস্তায় থাকতে পারবে না। তাদের সরিয়ে দিতে হবে কেনও আশ্রয়স্থলে। এরপরই দেশজুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন সাধারণ মানুষ।

রাস্তায় খাওয়ানো যাবে না কুকুরদের

সুপ্রিম কোর্ট শুক্রবার দিল্লি-এনসিআর-এ বেওয়ারিশ কুকুর সম্পর্কে  পূর্ববর্তী আদেশ সংশোধন করে নতুন নির্দেশ জারি করল। তাতে পশুপ্রেমীদের মুখে হাসি ফুটেছে। বলা হয়েছে, টিকা দিয়ে, জীবাণুমুক্তকরণের পরে বেওয়ারিশ কুকুরদের পুনরায় রাস্তায় ছেড়ে দেওয়া যেতে পারে। তবে,পথ কুকুরদের রাস্তার মধ্যে ( পাবলিক প্লেসে ) আর খাওয়ানো যাবে না । একটি নির্দিষ্ট নির্ধারিত অঞ্চলে খাওয়াতে হবে। শীর্ষ আদালত পৌর সংস্থাগুলিকে এই ব্যাপারে নজর দিতে বলেছে।  পুরসভা যাতে প্রতি ওয়ার্ডে এমন ব্যবস্থা করে, সেই নির্দেশও দিয়েছে আদালত। আদালতের নির্দেশে বলা হয়েছে - 

  • নাগরিক সংস্থাগুলির কর্তব্য পৌরসভার ওয়ার্ডগুলিতে খাবারের জায়গা তৈরি করা। কোনও অবস্থাতেই, রাস্তাঘাটে পথকুকুরদের খাওয়ানো যাবে না। এই নিয়ম লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
  • এই বিষয়ে সুপ্রিম কোর্টের আদেশ, কেবল দিল্লি-এনসিআর-এর মধ্যে  সীমাবদ্ধ নয়। ভারত জুড়ে এর পরিধি প্রসারিত হয়েছে। এ বিষয়ে প্রশাসনকে নোটিশ দেওয়া হয়েছে। 
  • ৮ অগাস্টের রায়ে বদল এনে, শুক্রবার শীর্ষ আদালতে তিন বিচারপতির বেঞ্চ জানায়, টিকা এবং কৃমিনাশক ওষুধ দেওয়ার পরে কুকুরগুলিকে নিজেদের এলাকায় ছেড়ে দেওয়া যাবে।  তবে যে সব কুকুর জলাতঙ্ক বা আক্রমণাত্মক আচরণ করে, তাদের টিকা দেওয়ার পর পৃথক আশ্রয়কেন্দ্রে রাখতে হবে। 
  • সেই সঙ্গে সুপ্রিম কোর্ট নির্দেশে বলেছে , পশুপ্রেমীরা কুকুর দত্তক নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। তবে তাদের যেন আবার রাস্তায় না ছেড়ে দেওয়া হয়, সেই দায়িত্ব তাদের নিতে হবে। 
  • কোনও ব্যক্তি বা সংস্থা অফিসারদের তাদের কর্তব্য পালনে বাধা দিতে পারবে না। তিন বিচারপতির বেঞ্চের নির্দেশ,  গত ৮ অগাস্টের আদেশকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন যেসব কুকুর প্রেমী এবং এনজিওগুলিগুলি, তাদের রেজিস্ট্রারের কাছে ২৫,০০০ টাকা এবং ২ লক্ষ টাকা জমা দিতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi : 'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
West Bengal News Live: স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget