এক্সপ্লোর

Supreme Court: জয়েন্ট অ্যাকাউন্ট থেকে ATM...গহবধূদের কী কী প্রাপ্য, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

Homemakers' Rights: মুসলিম মহিলাদের খোরপোষের অধিকার নিয়ে বুধবার বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ্-র বেঞ্চে শুনানি চলছিল।

নয়াদিল্লি: মহিলা মাত্রেই খোরপোষের অধিকার বলে জানিয়ে দিল দেশের সুপ্রিম কোর্ট। আর তার সঙ্গেই সংসারে মহিলাদের জায়গাও বুঝিয়ে দিল শীর্ষ আদালত। ভারতীয় সমাজে গৃহবধূদের প্রাপ্য অধিকার বুঝিয়ে দেওয়ার সময় হয়েছে বলে বুধবার মন্তব্য করল আদালত। জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এটিএম, সংসারে কোন কোন জিনিসের উপর তাঁর অধিকার, তা-ও জানিয়ে দেওয়া হল। (Supreme Court)

মুসলিম মহিলাদের খোরপোষের অধিকার নিয়ে বুধবার বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ্-র বেঞ্চে শুনানি চলছিল। যে ধর্মেরই হোন না কেন, বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে প্রত্যেক মহিলার খোরপোষ প্রাপ্য বলে জানায় আদালত। পাশাপাশি, সংসারে গৃহবধূদের অধিকার কতটা, সেই নিয়েও মন্তব্য করেন বিচারপতিরা। (Homemakers' Rights)

সংসারে গৃহবধূর অবদান প্রসঙ্গে আদালত জানায়, শুধুমাত্র মানসিক ভাবে এবং অনেক দিক থেকে মহিলারা স্বামীর উপর নির্ভরশীল। তাই স্ত্রীকে অর্থনৈতিক সাহায্য প্রদানও স্বামীর কাঁধেই বর্তায়। আদালত বলে, "স্ত্রীকে ঠিক কী দরনের অর্থনৈতিক সাহায্য় প্রদান করা উচিত স্বামীর, তা তুলে ধরছি আমরা, যেমন, জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটিএম কার্ড ব্যবহারের অধিকার, যাতে সংসারে মহিলাদের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল থাকে।"

আরও পড়ুন: Supreme Court: মুসলিম মহিলাদেরও খোরপোষ প্রাপ্য, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মা। তাঁর বক্তব্য, "সুপ্রিম কোর্টের ঐতিহাসিক নির্দেশকে সর্বান্তকরণে স্বাগত জানাচ্ছি আমি। মুসলিম মহিলাদের খোরপোষের অধিকারে সিলমোহর পড়েছে। পাশাপাশি, লিঙ্গ বৈষম্য ঘোচাতে, সব ধর্মের মহিলাদের ন্যায় বিচারের পথে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ।"

এদিন মুসলিম মহিলাদের খোরপোষের অধিকারেও সিলমোহর দিয়েছে আদালত। যে ধর্মাবলম্বীই হোন না কেন, খোরপোষ বিবাহিত মহিলাদের মৌলিক অধিকার বলে জানানো হয়েছে। এ প্রসঙ্গে অনুচ্ছেদ ১২৫-এর উল্লেখ করা হয়, যেখানে বলা রয়েছে, সামর্থ্য থাকলে স্ত্রী, সন্তান এবং মা-বাবাকে খরচ দেওয়ার বাধ্যবাধকতা অস্বীকার করা যাবে না।

আদালত জানিয়েছে, খোরপোষ কোনও দান-খয়রাত নয়। প্রত্যেক বিবাহিত মহিলার অধিকার। বিচারপতি নাগরত্ন বলেন, "অনেক ক্ষেত্রে স্বামীরা বুঝতে পারেন না যে, স্ত্রী, যিনি গৃহবধূ, মানসিক ভাবে এবং অন্য ভাবে তাঁদের উপর নির্ভরশীল। ভারতীয় সংসারে গৃহবধূর ভূমিকা এবং তাঁর আত্মত্যাগকে স্বীকৃতি জানানোর সময় এসে গিয়েছে।" স্ত্রীর চাহিদার দিকে স্বামীদের নজর দেওয়া উচিত বলেও মন্তব্য করেছে আদালত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum News: বীরভূমের বালি ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড়, উদ্ধার ৫০ লক্ষ টাকা, ৫০০ গ্রামের বেশি সোনা
বীরভূমের বালি ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড়, উদ্ধার ৫০ লক্ষ টাকা, ৫০০ গ্রামের বেশি সোনা
China News: মরুভূমিতে লঞ্চপ্যাড, রেল যোগাযোগ…পরমাণু ঘাঁটির কাছে এসব কী করছে চিন? গোপনে যুদ্ধের প্রস্তুতি? স্যাটেলাইট-ছবি ঘিরে শোরগোল
মরুভূমিতে লঞ্চপ্যাড, রেল যোগাযোগ…পরমাণু ঘাঁটির কাছে এসব কী করছে চিন? গোপনে যুদ্ধের প্রস্তুতি? স্যাটেলাইট-ছবি ঘিরে শোরগোল
West Bengal News Today Live Updates: ৮৮ কিলোমিটার বেগে ঝড়, মাত্র ২ মিনিটে তছনছ কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত, মৃত ৭
৮৮ কিলোমিটার বেগে ঝড়, মাত্র ২ মিনিটে তছনছ কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত, মৃত ৭
North 24 Pargana News: তৃণমূল নেতার ভাইয়ের জমির নীচে পোঁতা প্রচুর অস্ত্র, আগে বাড়িতে মিলেছিল ২৭ লক্ষ টাকা, ৬৬০ রাউন্ড গুলি
তৃণমূল নেতার ভাইয়ের জমির নীচে পোঁতা প্রচুর অস্ত্র, আগে বাড়িতে মিলেছিল ২৭ লক্ষ টাকা, ৬৬০ রাউন্ড গুলি

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget