এক্সপ্লোর

‘পিসেমশাইয়ের পর মৃত্যু তুতো ভাইয়েরও, যা ঘটেছে, ভয়ঙ্কর বলাও যথেষ্ট নয়’, ট্যুইট রায়নার, সিট তদন্তের নির্দেশ অমরিন্দরের

'বেটা, আমার ডিসি, এসএসপি ওই পরিবারের সঙ্গে দেখা করেছন, অপরাধীরা উপযুক্ত শাস্তি পাবে,এটা সুনিশ্চিত করব'

নয়াদিল্লি: পরিবারে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বলে তিনি দেশে ফিরে এসেছেন। আইপিল টুর্নামেন্ট না খেলে সংযুক্ত আরব আমিরশাহি থেকে ভারতে ফিরে এসে প্রাথমিকভাবে এমনটাই জানান বাঁ হাতি তারকা ব্যাটসম্যান সুরেশ রায়না। মুখে যতই ব্যক্তিগত কারণ দেখিয়ে রায়না ফিরে আসুন,আসলে ফিরেছেন করোনার ভয়ে, এমনটাও অনেকে জল্পনা শুরু করে দিয়েছিলেন। কিন্তু সেই জল্পনায় জল ঢেলে তিনি টুইট করে জানিয়েছেন, ‘পিসেমশাইয়ের পর মৃত্যু হয়েছে এক তুতো ভাইয়েরও। এমন জঘন্য অপরাধীদের খুঁজে বের করার জন্য আমি পঞ্জাব পুলিশকে অনুরোধ জানাচ্ছি। দৃষ্টি আকর্ষণ করছি পঞ্জাবের মুখ্যমন্ত্রীরও।‘ পঞ্জাবের পাঠানকোটে রায়নার পরিবারের ওপর ভয়ানক হামলা হয়েছে। দুষ্কৃতীদের হাতে রায়নার পিসেমশাইয়ের মৃত্যু হয়েছে এবং পরিবারের আরও চার সদস্য গুরুতর আহত হয়েছেন। রায়নার ট্যুইটের পরই মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ রাজ্য পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) ঘটনার তদন্ত করবে বলে ঘোষণা করেছেন। তিনি রায়নাকে ট্যুইট করে বলেছেন, পঠানকোটে রায়নার আত্মীয়দের ওপর নারকীয় হামলার নিন্দা করছি। ঘটনার সিট তদন্তের নির্দেশ দিয়েছি, পঞ্জাব পুলিশের ডিজিপিকে বলেছি, অপরাধীদের যত দ্রুত সম্ভব চিহ্নিত ও গ্রেফতার করতে। বেটা, আমার ডিসি, এসএসপি ওই পরিবারের সঙ্গে দেখা করেছন, অপরাধীরা উপযুক্ত শাস্তি পাবে,এটা সুনিশ্চিত করব। রায়না টুইটারে লিখেছেন, ‘পঞ্জাবে আমার পরিবারের সঙ্গে যা ঘটেছে, তাকে ভয়ঙ্কর বলাও যথেষ্ট নয়। আমার পিসেমশাইকে হত্যা করা হয়েছে। আমার পিসি ও তুতো ভাইরা আহত হয়। বেশ কিছুদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর আমার তুতো ভাই গত রাতে মারা গিয়েছে। আমার পিসি অত্যন্ত অশঙ্কাজনক অবস্থায় লাইফ-সাপোর্টে রয়েছেন।’ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং এবং তাঁর সচিবালয়কে ট্যাগ করে রায়না আরও লেখেন, ‘আজ পর্যন্ত আমরা জানি না, সেই রাতে ঠিক কী ঘটেছিল এবং কারা এটা করেছে। আমি পঞ্জাব পুলিশকে অনুরোধ করছি বিষয়টিতে নজর দেওয়ার। আমাদের এটা জানার অধিকার আছে, কারা ওদের সঙ্গে এমন জঘন্য কাজ করেছে। এইসব অপরাধীকে আরও অপরাধ করে বেড়াতে দেওয়া উচিত নয়।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'যখনই পাকিস্তানের দল বা প্রতিনিধিদল ভারতে এসেছে...', চাঞ্চল্যকর অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রকের প্রাক্তন আধিকারিকের
'যখনই পাকিস্তানের দল বা প্রতিনিধিদল ভারতে এসেছে...', চাঞ্চল্যকর অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রকের প্রাক্তন আধিকারিকের
Omi Vaidya on Sonam Wangchuk: ১৭ দিন ধরে অনশন, সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি, এবার মুখ খুললেন ‘থ্রি ইডিয়টসে’র চতুর, আমির খান এখনও নিশ্চুপ
১৭ দিন ধরে অনশন, সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি, এবার মুখ খুললেন ‘থ্রি ইডিয়টসে’র চতুর, আমির খান এখনও নিশ্চুপ
Bangladesh News: বাংলাদেশে ৮১ ফুট রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, গ্রেফতার হলেন হরিদাস চন্দ্র তরণী দাস
বাংলাদেশে ৮১ ফুট রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, গ্রেফতার হলেন হরিদাস চন্দ্র তরণী দাস
Bankura News: পথেই দাঁড়িয়ে রইল পোষ্য, আচমকা বজ্রপাতে রাস্তায় গড়িয়ে পড়লেন মনিব, মর্মান্তিক ঘটনা বাঁকুড়ায়
পথেই দাঁড়িয়ে রইল পোষ্য, আচমকা বজ্রপাতে রাস্তায় গড়িয়ে পড়লেন মনিব, মর্মান্তিক ঘটনা বাঁকুড়ায়

ভিডিও

Nirmal Ghosh News |
Nirmal Ghosh |
TMC News |
Nirmal Ghosh News |
RGKar News | আর জি কর ফাইল তো আবার খুলল হাইকোর্টের নির্দেশে, কিন্তু কাজের কাজ কি কিছু হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget