এক্সপ্লোর

সুশান্ত মৃত্যুতদন্ত: মাদক-যোগে এবার এনসিবি-র হাতে আটক সৌভিকের পরিচিত জায়েদ ভিলাত্রা

গতকাল মুম্বইয়ে এনসিবি-র হাতে গ্রেফতার হয় বাসিত পরিহার নামে এক ড্রাগ কারবারি

মুম্বই: সুশান্ত মৃত্যু তদন্তে নতুন মোড়। মাদক-যোগে এবার এনসিবি-র হাতে আটক রিয়ার ভাই সৌভিকের পরিচিত ব্যক্তি।

সূত্রের খবর, সৌভিকের পরিচিত বাসিত পরিহার ও সূর্যদীপ মালহোত্রর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল ধৃত মাদক পাচারকারী জায়েদ ভিলাত্রার। অভিযোগ, ধৃত সৌভিকের বন্ধুকে মাদক সরবরাহ করত। গতকাল অন্ধেরি থেকে ওই বাসিতকে পাকড়াও করে এনসিবি।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই সামনে এসেছে ড্রাগ-লিঙ্ক। তদন্তে নেমেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এই প্রেক্ষাপটে গতকাল মুম্বইয়ে এনসিবি-র হাতে গ্রেফতার হল এক ড্রাগ কারবারি। যার সঙ্গে রিয়ার ভাই সৌভিকের যোগাযোগ ছিল বলে অভিযোগ।

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো সূত্রে দাবি, কয়েকদিন আগে অন্য একটি মামলার সূত্রে তল্লাশি অভিযান চালাতে গিয়ে করণ এবং আব্বাস নামে দু’জনকে ড্রাগ-সহ গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় 'বাড' নামে একধরনের ড্রাগ।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে দাবি, রিয়া চক্রবর্তীর মোবাইল ফোন থেকে যে হোয়াটসঅ্যাপ চ্যাট রিট্রিভ করা হয়, তাতেও বাড নামে ড্রাগের উল্লেখ ছিল।

এই প্রেক্ষাপটে তদন্তকারীদের মনে সন্দেহ জাগে, তাহলে কি দুইয়ের মধ্যে কোনও যোগসূত্র আছে? এনসিবি সূত্রে দাবি, করণ এবং আব্বাসকে জিজ্ঞাসাবাদ করেই আরেক ড্রাগ কারবারির হদিশ মেলে। তাকে গ্রেফতার করার পরই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য।

অভিযোগ, ধৃত এই ড্রাগ কারবারির সঙ্গে রিয়ার ভাই সৌভিকের যোগাযোগ ছিল। এনসিবি এখন জানতে চায়, সৌভিকের সঙ্গে এই ড্রাগ কারবারির পরিচয় হল কী করে? সৌভিক কি কখনও তার থেকে ড্রাগ কিনেছেন?

এনসিবি সূত্রে দাবি, ড্রাগ কারবার নিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদে আরও তিনটি নাম উঠে এসেছে। এঁরা হলেন -- ফারুখ বাটাটা, সুবেদ লোহিয়া এবং বকুল চান্দেরিয়া। এনসিবি সূত্রে দাবি, ফারুখ বাটাটার সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগ আছে।

মুম্বইয়ের হাইপ্রোফাইল সেলিব্রিটিদের সঙ্গে তার ওঠাবসা। বলিউডের অনেক নামীদামি ব্যক্তিকে ফারুখ বাটাটা ড্রাগ জোগায়। সুবেদ লোহিয়ার বিরুদ্ধেও একই অভিযোগ রয়েছে।

যদিও, সুবেদের বিরুদ্ধে কোনও ড্রাগ সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার প্রমাণ মেলেনি। আর ড্রাগ কারবারে এই দু’জনের থেকেও পুরনো বকুল চান্দেরিয়া।

এনসিবি সূত্রে দাবি, কোকেন এবং এলএসডি-র বড় সাপ্লায়ার বকুল। ২০১২ সালে জুহুর একটি পার্টি থেকে বকুলকে গ্রেফতার করে ক্রাইম ব্রাঞ্চ। সেই পার্টিতে কয়েকজন সেলিব্রিটিও ছিল বলে অভিযোগ।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে ড্রাগ লিঙ্ক সামনে আসার পরই বিস্ফোরক অভিযোগ তোলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি ট্যুইট করে বলেন, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বলিউডে ঢুকলে, প্রথম সারির অনেক লোকজন জেলে যাবে। রক্ত পরীক্ষা করানো হলে, চমকে দেওয়ার মতো তথ্য সামনে আসবে। আশা করি, স্বচ্ছ ভারত মিশনে প্রধানমন্ত্রীর দফতর বলিউডের এই আবর্জনাও সাফ করবে।

এদিকে, অন্যদিকে, গতকালের পর আজ ফের রিয়া চক্রবর্তীর বাবাকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। পাশাপাশি, আজ ইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি ব্যবসায়ী বরুণ মাথুর। তিনি সুশান্তর ব্যবসায়িক সহযোগী ছিলেন বলে সূত্রের খবর।

সেরা শিরোনাম

West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
Bangladesh Unrest : ঢাকায় পরপর বিস্ফোরণ, জ্বালিয়ে দেওয়া হল ইউনুসের পৈতৃক বাড়ি, অশান্ত বাংলাদেশে হাড়হিম করা ঘটনা
ঢাকায় পরপর বিস্ফোরণ, জ্বালিয়ে দেওয়া হল ইউনুসের পৈতৃক বাড়ি, অশান্ত বাংলাদেশে হাড়হিম করা ঘটনা
Musk On Jensen Huang: জেনসেন হুয়াংয়ের প্রশংসায় ইলন মাস্ক, তবে এবার কি তাঁকে দেখা যাবে টেসলা বা স্পেসএক্সে?
জেনসেন হুয়াংয়ের প্রশংসায় ইলন মাস্ক, তবে এবার কি তাঁকে দেখা যাবে টেসলা বা স্পেসএক্সে?
Akhilesh Yadav: অখিলেশ যাদবের রোড শোয়ে ফুল ছড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! বুলডোজারের ধাক্কায় মৃত্যু BJP নেতার ছেলের
অখিলেশ যাদবের রোড শোয়ে ফুল ছড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! বুলডোজারের ধাক্কায় মৃত্যু BJP নেতার ছেলের

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget