এক্সপ্লোর

আজই বিজেপিতে শুভেন্দু! আর কে কে যোগ দিচ্ছেন?

আজ দুপুর আড়াইটে নাগাদ মেদিনীপুরে অমিত শাহর সভায় বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা ১২ জন বিধায়কের। ইতিমধ্যে মেদিনীপুরের উদ্দেশ রওনা দিয়েছেন শুভেন্দু অধিকারী। ২৫ গাড়ির কনভয় রওনা দিয়েছে কোলাঘাটের গেস্ট হাউস থেকে।

মেদিনীপুর: জল্পনার অবসান। আজই শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপিতে যোগ দিচ্ছেন তৃণমূলত্যাগী একাধিক নেতা-মন্ত্রী। সেই সঙ্গে হলদিয়ার বিধায়ক সিপিএমের তাপসী মণ্ডল যোগ দিচ্ছেন বলে খবর। বিজেপিতে যোগ দিচ্ছেন কালনার তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু। অমিত শাহর সভায় যোগ দিতে ইতিমধ্যেই মেদিনীপুর রওনা দিয়েছেন তিনি। অন্যদিকে এই তালিকায় আছেন সদ্য তৃণমূলত্যাগী শীলভদ্র দত্ত। তিনিও থাকছেন মেদিনীপুরে অমিত শাহর সভায়। দল ছাড়ছেন গাজোলের তৃণমূল বিধায়ক দীপালি বিশ্বাস। ২০১৬-য় সিপিএমের টিকিটে জিতে একুশে জুলাইয়ের মঞ্চে তৃণমূলে যোগ দেন দীপালি। আজ যোগ দেবেন বিজেপিতে। আজ দুপুর আড়াইটে নাগাদ মেদিনীপুরে অমিত শাহর সভায় বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা ১২ জন বিধায়কের। ইতিমধ্যে মেদিনীপুরের উদ্দেশ রওনা দিয়েছেন শুভেন্দু অধিকারী।  ২৫ গাড়ির কনভয় রওনা দিয়েছে কোলাঘাটের গেস্ট হাউস থেকে। সেখানে একাধিক বিধায়ক ও নেতা। এদিক জল্পনা বাড়িয়ে আগেই মেদিনীপুরে বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল। সূত্রের খবর, তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গেই রয়েছেন। মেদিনীপুরে পৌঁছে এক নেতার দাবি, আরও অনেকের যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু নানাভাবে তাঁদের আসতে বাধা দেওয়া হচ্ছে। ৩-৪টি গাড়ি পাল্টে তিনি মেদিনীপুরে পৌঁছেছেন বলে ওই নেতার দাবি, খবর সূত্রের। পাশাপাশি, তৃণমূলের বিদ্রোহী সাংসদ সুনীল মণ্ডল ঘনিষ্ঠ মহলে দাবি করেছেন, আরও সাড়ে ৩ বছর লোকসভার মেয়াদ রয়েছে। তিনি ভীত নন। উপ নির্বাচন হলে আবার জিতবেন। মানুষ তাঁর সঙ্গে আছে। এদিকে, বিশ্বজিৎ কুণ্ডু সম্পর্কে সৌগত রায় দাবি করেন, দলেই থাকছেন কালনার বিধায়ক। এবিষয়ে বিধায়ক বলেন, তৃণমূলের তরফে গতকাল দলে তাঁর থাকা নিয়ে মিথ্যা দাবি করা হয়। শীলভদ্র দত্তের কথায়, দলের সঙ্গে মতপার্থক্যের জেরেই বিজেপিতে যোগদান করছি। এই বিপুল সংখ্যক নেতা, মন্ত্রীদের দলবদল নিয়ে অবশ্য প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের। অন্যদিকে এবার বেসুরো নদিয়ার হরিণঘাটা শহর তৃণমূলের সহ সভাপতি উত্তম সাহা। কাজ করতে পারছেন না বলে অভিযোগ তুলে দলের বিরুদ্ধে উগরে দিলেন ক্ষোভ। তৃণমূলের বিদ্রোহী নেতার অভিযোগ, মূলত ব্লক সভাপতির বাধাতেই উন্নয়নমূলক কাজ করা যাচ্ছে না। পাশাপাশি, বিজেপিতে যোগ দেওয়ার ইঙ্গিতও দিয়েছেন তৃণমূলের এই নেতা। অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্বের দাবি, দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনেই কাজ করা হচ্ছে। বিজেপির কটাক্ষ, তৃণমূল ভাঙাই তাদের লক্ষ্য। তবে সঠিক মূল্যায়ন করেই দলছাড়াদের বিজেপিতে নেওয়া হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Paper Leak: AK-47 উঁচিয়ে ছাত্রদের তাড়া করছে পুলিশ ! NEET- কাণ্ডে বিহারে প্রতিবাদ-বিক্ষোভের ভিডিও ভাইরাল
AK-47 উঁচিয়ে ছাত্রদের তাড়া করছে পুলিশ ! NEET- কাণ্ডে বিহারে প্রতিবাদ-বিক্ষোভের ভিডিও ভাইরাল
Dharmendra Pradhan: ধর্মেন্দ্র প্রধানকে সংসদে কেন সাদরে স্বাগত ? 'বিলকিস বানো কাণ্ডের' সঙ্গে তুলনা করল কংগ্রেস
ধর্মেন্দ্র প্রধানকে সংসদে কেন সাদরে স্বাগত ? 'বিলকিস বানো কাণ্ডের' সঙ্গে তুলনা করল কংগ্রেস
Sonam Wangchuk: 'এখান থেকে বেরিয়ে লাদাখ ফেরার আগে...', হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বিশেষ বার্তা সোনম ওয়াংচুকের
'এখান থেকে বেরিয়ে লাদাখ ফেরার আগে...', হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বিশেষ বার্তা সোনম ওয়াংচুকের
Dharmatala NEET Protest Chaos: কীভাবে তাণ্ডব? পুলিশ ভ্যান থেকে ধৃতদের একে একে নামিয়ে, খালি পায়ে হাঁটিয়ে পুনর্নির্মাণ ধর্মতলায়
কীভাবে তাণ্ডব? পুলিশ ভ্যান থেকে ধৃতদের একে একে নামিয়ে, খালি পায়ে হাঁটিয়ে পুনর্নির্মাণ ধর্মতলায়

ভিডিও

Parliament Session: শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার খোলনলচে বদলাতে সংসদে সংশোধনী বিল পেশ
Durgapur NIA: আন্তর্জাতিক মানব পাচারের তদন্তে দুর্গাপুরে অভিযানে নামল NIA
Gosaba Arms Recovery: গোসাবার তৃণমূল নেতার বাড়ির পুকুর থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ!
Weathe News: দক্ষিণবঙ্গে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি
NIA on Human Trafficking: আন্তর্জাতিক মানব পাচারের তদন্তে দুর্গাপুরে অভিযানে নামল NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget