এক্সপ্লোর

Switzerland Bar Blast: বর্ষবরণের রাতে ভয়াবহ বিস্ফোরণ জনপ্রিয় বার- এ, মৃত বহু, আহতের সংখ্যাও প্রচুর

Blast at Bar: সুইৎজারল্যান্ডের পুলিশের এক মুখপাত্র Gaetan Lathion জানিয়েছেন, বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। তবে অনেকে আহত হয়েছেন। বেশ কিছু জনের মৃত্যুও হয়েছে বলে খবর।

Switzerland Bar Blast: বর্ষবরণের রাতেই ভয়াবহ দুর্ঘটনা। ভয়ানক বিস্ফোরণ হয়েছে সুইৎজারল্যান্ডের একটি বারে। মৃত্যু হয়েছে প্রচুর মানুষের। আহতও হয়েছেন অনেকে। নিহত এবং আহতের নির্দিষ্ট সংখ্যা এখনও স্পষ্ট নয়। সুইৎজারল্যান্ডের ক্র্যান্স মন্টানার একটি বারে হয়েছে এই বিস্ফোরণ। জানা গিয়েছে, ওই বারের নাম Le Constellation, এটি রয়েছে ক্র্যান্স মন্টানার বিলাসবহুল অ্যালপাইন স্কি রিসর্ট টাউনে। নতুন বছরকে স্বাগত জানানোর জন্য উদযাপন চলছিল ওই বারে। এমনটাই জানিয়েছে সুইস পুলিশ। অন্তত ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। 

সুইৎজারল্যান্ডের পুলিশের এক মুখপাত্র Gaetan Lathion জানিয়েছেন, বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। বিস্ফোরণের উৎসস্থলও জানা যায়নি। তবে অনেকে আহত হয়েছেন। বেশ কিছু জনের মৃত্যুও হয়েছে বলে খবর। এএফপি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে এই খবর। এএফপি-কে এই তথ্য জানিয়েছে সুইস পুলিশ (Wallis canton in southwestern Switzerland)। বৃহস্পতিবার রাত ১টা ৩০মিনিট (সুইৎজারল্যান্ডের স্থানীয় সময় অনুসারে) নাগাদ এই বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। পর্যটকদের মধ্যে এই Constellation Bar যথেষ্ট জনপ্রিয়। আর বর্ষবরণের রাতেও প্রচুর পর্যটক এখানে এসেছিলেন নতুন বছর স্বাগত জানানোর জন্য উদযাপন করতে।  

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মৃত এবং আহতদের মধ্যে বেশিরভাগই পর্যটক হওয়ার সম্ভাবনা বেশি। হলিডে সিজনে ক্র্যান্ড মন্টানায় আসেন প্রচুর পর্যটক। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের সময় ওই বারে ছিলেন অন্তত ১০০- র বেশি মানুষ। আন্তর্জাতিক স্তরে সুইৎজারল্যান্ডের ক্র্যান্স মন্টানার বিলাসবহুল অ্যালপাইন স্কি রিসর্ট টাউন এবং সেখানকার Le Constellation - এই বার খুবই জনপ্রিয়। হলিডে সিজনে এখানে বিভিন্ন দেশ থেকেও পর্যটকরাও এসেছিলেন বলে অনুমান করা হচ্ছে। 

সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে। বলা হচ্ছে, সেগুলি সুইৎজারল্যান্ডের ওই বার- এর যেখানে বর্ষবরণের রাতে বিস্ফোরণ হয়েছ। যদিও এইসব ছবি এবং ভিডিও কতটা বিশ্বাসযোগ্য তা এখনও স্পষ্ট নয়। অনেকেই বলছেন, এই বিস্ফোরণের কারণ হল বাজি ফাটানো। নতুন বছরকে স্বাগত জানাতে বাজি ফাটানো হচ্ছিল। হয়তো সেখান থেকেই কোনওভাবে আগুনের ফুলকি এসে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে গিয়েছে। তবে পুলিশ সূত্রে এখনও এই বিস্ফোরণের কারণ নিশ্চিত করা হয়নি। জোরকদমে তদন্ত চালাচ্ছে সুইৎজারল্যান্ডের পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
Agnimitra Paul: ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়,
ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়, " শীঘ্রই আনা হবে বিল", ডিলিমিটেশন নিয়ে বড় কোনও বার্তা ?
Annapurna Yojana : কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget