এক্সপ্লোর

Tirumala Temple: বয়স ১১৬, তবু থামেননি! ৩৫৫০ সিঁড়ি বেয়ে তিরুমালার পথে বৃদ্ধা, ভাইরাল ভিডিও নজরে আসতেই বিশেষ ব্যবস্থা

Tirumala Temple News: ১১৬ বছর বয়সে ৯ কিলোমিটার পথ ও ৩৫৫০ সিঁড়ি পেরিয়ে তিরুমালায় পৌঁছন নবনীথাম্মা। ভিডিও ভাইরাল হতেই বিশেষ VIP দর্শনের ব্যবস্থা করল TTD।

তিরুপতি: বয়স তাঁর ১১৬ বছর। শরীরের বয়স হার মেনেছে মনের জোর আর অটুট ভক্তির কাছে। পরিবারের সদস্যদের সাহায্য নিয়ে পায়ে হেঁটেই তিরুমালার পথে রওনা দিয়েছিলেন নবনীথাম্মা। লক্ষ্য একটাই—ভগবান ভেঙ্কটেশ্বরের দর্শন। সহজ ছিল না সেই যাত্রা। শেষাচলম পাহাড়ের মধ্যে দিয়ে প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ আলিপিরি পদযাত্রার পথ। সামনে প্রায় ৩ হাজার ৫৫০টি সিঁড়ি। কিন্তু বয়সের বাধা উপেক্ষা করেই একের পর এক ধাপ পেরিয়ে পাহাড়ের উপরে পৌঁছন ওই বৃদ্ধা। তাঁর সেই যাত্রার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মুগ্ধ হন নেটিজেনরা।

১১৬ বছর বয়সে ৯ কিলোমিটারের কঠিন যাত্রা

তিরুমালায় ভগবান ভেঙ্কটেশ্বরের দর্শন করা ছিল নবনীথাম্মার দীর্ঘদিনের ইচ্ছা। সেই স্বপ্ন পূরণ করতেই পরিবারের সাহায্যে আলিপিরির পায়ে চলা পথ বেছে নেন তিনি। বার্ধক্য তাঁর চলার গতি কমাতে পারেনি। প্রায় ৯ কিলোমিটার পথ এবং হাজার হাজার সিঁড়ি পেরিয়ে তীর্থস্থানের দিকে এগিয়ে যান নবনীথাম্মা। তাঁর দৃঢ়তা এবং ভক্তির ছবি ধরা পড়ে ভিডিওয়। পরে সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

বৃদ্ধার ভক্তিতে মুগ্ধ চন্দ্রবাবু নাইডু

নবনীথাম্মার এই যাত্রা নজর কাড়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু-রও। তাঁর মনোবলের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানান, প্রকৃত ভক্তির ক্ষেত্রে বয়স শুধুই একটি সংখ্যা। নবনীথাম্মার এই যাত্রাকে অনুপ্রেরণাদায়ক বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে বৃদ্ধার দীর্ঘদিনের ইচ্ছাপূরণে পাশে থাকার জন্য তাঁর পরিবারের প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী।

ভাইরাল ভিডিও দেখেই নির্দেশ TTD চেয়ারম্যানের

ভিডিওটি সামনে আসার পর উদ্যোগী হয় তিরুমালা তিরুপতি দেবস্থানম বা TTD। সংস্থার চেয়ারম্যান বি আর নাইডু ভিজিল্যান্স আধিকারিকদের ওই বৃদ্ধা ভক্তকে খুঁজে বের করার নির্দেশ দেন। এরপর দ্রুত নবনীথাম্মা এবং তাঁর পরিবারের অবস্থান চিহ্নিত করেন আধিকারিকরা। সিদ্ধান্ত নেওয়া হয়, তাঁর জন্য বিশেষ দর্শনের ব্যবস্থা করা হবে।

নবনীথাম্মার জন্য VIP Break Darshan

সোমবার TTD চেয়ারম্যানের দফতরের কর্মীরা নবনীথাম্মা এবং তাঁর পরিবারের সদস্যদের মন্দিরে নিয়ে যান। তাঁদের জন্য VIP Break Darshan-এর বিশেষ ব্যবস্থা করা হয়। দর্শনের আগে প্রয়োজনীয় বায়োমেট্রিক যাচাইয়ের ক্ষেত্রেও বৃদ্ধাকে সাহায্য করেন আধিকারিকরা। দীর্ঘ ও কঠিন পদযাত্রা শেষ করার পর নির্বিঘ্নে ভগবান ভেঙ্কটেশ্বরের দর্শনের সুযোগ পান তিনি। ১১৬ বছর বয়সে প্রায় ৯ কিলোমিটার পথ এবং ৩ হাজার ৫৫০টি সিঁড়ি পেরিয়ে নবনীথাম্মার এই তীর্থযাত্রা ইতিমধ্যেই অসংখ্য মানুষের মন ছুঁয়েছে। তাঁর ভক্তিকে সম্মান জানিয়ে বিশেষ দর্শনের ব্যবস্থা করায় TTD প্রশাসনের উদ্যোগও প্রশংসা কুড়িয়েছে।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন
News Live Updates: নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
ABP Ananda Top 10, 18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Advertisement

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget