এক্সপ্লোর

Mobile Charger Electrocution: বিছানার পাশে মোবাইলের চার্জার লাগানো ছিল, ঘুমের ঘোরে হাত লেগে মর্মান্তিক পরিণতি যুবকের

Telangana Charger Death Incident: অনেকেই বিছানার পাশে মোবাইলের চার্জার লাগিয়ে রাতে ঘুমান। তাই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। 

হায়দরাবাদ: মোবাইলের চার্জারে হাত লেগে মর্মান্তিক মৃত্যু যুবকের। বিছানার পাশে চার্জার লাগিয়ে শুয়েছিলেন। ঘুমের ঘোরে সেই চার্জারে হাত লেগে যায়। তাতেই নাকি বিদ্যুৎস্পৃষ্ট হন ওই যুবক। সঙ্গে সঙ্গে হাসপতাাল নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। অনেকেই বিছানার পাশে মোবাইলের চার্জার লাগিয়ে রাতে ঘুমান। তাই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। (Mobile Charger Electrocution)

শুক্রবার এই ঘটনা ঘটেছে তেলঙ্গানায়। মৃত যুবকের নাম মালোথ অনিল। তাঁর বাড়িতে বিছানার পাশেই সকেট রয়েছে। মোবাইল ফোনের চার্জের তাতে লাগিয়ে রাতে ঘুমাতে যান তিনি। ভেবেছিলেন ফোন দেখতে দেখতে ব্যাটারি ফুরিয়ে এলে চার্জে বসিয়ে দেবেন। সেই ভাবেই ঘুমিয়ে পড়েন অনিল। (Telangana Charger Death Incident)

পরিবার সূত্রে খবর, রাতে ঘুমের ঘোরে ওই সকেটে লাগানো মোবাইল ফোনের চার্জারে হাত পড়ে যায় অনিলের।  বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরিবারের লোকজন মিলে সঙ্গে সঙ্গে স্থানীয় বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান তাঁকে। কিন্তু সেখান থেকে সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় অনিলকে। সুসজ্জিত সরকারি হাসপাতালে অনিলের সঠিক চিকিৎসা হবে বলে মনে করা হয়েছিল। 

সেই মতো সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনিলকে। কিন্তু চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন অনিল। জানা গিয়েছে, বছর তিনেক আগে বিয়ে করেন অনিল। স্ত্রী ও দেড় বছরের এক কন্যা রয়েছে তাঁর। কী থেকে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। বাড়ির লোকজনকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

তবে এমন ঘটনা এই প্রথম ঘটল না। এর আগে, গত রবিবারই তেলঙ্গানারই খাম্মাম জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ৪০ বছর বয়সি এক ব্যক্তি। পোষ্যকে স্নান করাবেন বলে জল গরম করছিলেন। জল বসিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। হিটারের রডে হাত পড়ে মারা যান। একই ভাবে মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে মারা যান জি নরেশ নামের আর এক যুবক। চার্জে বসানো অবস্থায় মোবাইল হাতে নিয়ে দেখছিলেন তিনি। সেই অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

চলতি বছরের গোড়ায় মর্মান্তিক ঘটনা ঘটে উত্তরপ্রদেশের মেরঠে। চার ভাইবোন এক ঘরে শুয়েছিল। সেই ঘরের সকেটেই ঝুলছিল মোবাইলের চার্জার। মোবাইলের চার্জারে আগুন লাগলে শর্ট সার্কিট হয়ে যায়। তাতে পুড়ে যায় চার শিশু। হাসপাতালে নিয়ে গেলে একে একে চার জনেরই মৃত্যু হয়। রাতের বেলা বিছানায় মোবাইল ফোন, চার্জার নিয়ে ঘুমাতে যাওয়া নিয়ে বার বার তাই সতর্কও করেন অনেকে।

সেরা শিরোনাম

Bengali Cinema: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা,
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা, "সাধক বামাক্ষ্য়াপা..", মুখ খুললেন অধীরও
Singur Industry : মুখ্যমন্ত্রীর মুখে শিল্প নিয়ে প্রতিশ্রুতির পরেই তৎপরতা শুরু, আশায় বুক বাঁধছে সিঙ্গুরবাসী
মুখ্যমন্ত্রীর মুখে শিল্প নিয়ে প্রতিশ্রুতির পরেই তৎপরতা শুরু, আশায় বুক বাঁধছে সিঙ্গুরবাসী
Bankura News: সরকারি হাসপাতালে কাঁড়ি কাঁড়ি 'মেয়াদ উত্তীর্ণ' ওষুধ, ইঞ্জেকশান, ORS, পরিদর্শনে গিয়ে চক্ষু চড়কগাছ বিধায়কের, ভিডিও ভাইরাল
সরকারি হাসপাতালে কাঁড়ি কাঁড়ি 'মেয়াদ উত্তীর্ণ' ওষুধ, ইঞ্জেকশান, ORS, পরিদর্শনে গিয়ে চক্ষু চড়কগাছ বিধায়কের, ভিডিও ভাইরাল
News Live: তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পরপর পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখলের পর পার্টি অফিসও দখল
তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পরপর পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখলের পর পার্টি অফিসও দখল

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget