এক্সপ্লোর

Telangana minister stunned by tweet : লেগ পিস গেল কোথায় ? মন্ত্রীর সাহায্য চেয়ে ট্যুইট গ্রাহকের

অর্ডার দিলেও চিকেন বিরিয়ানিতে লেগ পিস পাঠায়নি কোম্পানি। ফুড ডেলিভারি সার্ভিসের ওপর বিরক্ত হয়ে সরসারি মন্ত্রীর কাছে অভিযোগ জানালেন গ্রাহক। যা দেখে হকচকিয়ে গেলেন মন্ত্রীও। সম্প্রতি এমনই বিরল ঘটনার সাক্ষী থেকেছে ট্যুইটার। যেখানে তেলাঙ্গানার মন্ত্রী কেটিআর-কে ট্যাগ করেন এক জোম্যাটো ক্লায়েন্ট।

হায়দরাবাদ : অর্ডার দিলেও চিকেন বিরিয়ানিতে লেগ পিস পাঠায়নি কোম্পানি। ফুড ডেলিভারি সার্ভিসের ওপর বিরক্ত হয়ে সরসারি মন্ত্রীর কাছে অভিযোগ জানালেন গ্রাহক। যা দেখে হকচকিয়ে গেলেন মন্ত্রীও। সম্প্রতি এমনই বিরল ঘটনার সাক্ষী থেকেছে ট্যুইটার। যেখানে তেলাঙ্গানার মন্ত্রী কেটিআর-কে ট্যাগ করেন এক জোম্যাটো ক্লায়েন্ট। 

কোভিডকালে হাসপাতালের বেড, অক্সিজেন এমনকী ওষুধের জন্য বার বার রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছেন তিনি। তেলেঙ্গানাবাসী সমস্যায় পড়লেই বেশিরভাগ ক্ষেত্রে্ই সমাধান দিয়েছেন রাজ্যের মন্ত্রী কে তারকা রামা রাও (কেটিআর)। ট্যুইটারে তাঁকে ট্যাগ করলেই মুশকিল আসান হয়ে পাশে দাঁড়িয়েছেন আধিকারিকরা। যদিও শুক্রবারের ঘটনা চমকে দিয়েছে খোদ মন্ত্রীকেও। খাবারে কেন লেগ পিস নেই তা নিয়ে কেউ মন্ত্রীকে ট্যাগ করতে পারেন , কস্মিনকালেও এই ধারণা ছিল না কেটিআর-এর।

ঠিক কী হয়েছিল সেদিন ? ট্যুইটার নোটস বলছে, চিকেন বিরিয়ানির ছবি দিয়ে সেদিন মুখ্যমন্ত্রীর ছেলে তথা রাজ্যের মন্ত্রীকে ট্যাগ করেছিলেন এক জোম্যাটো ক্লায়েন্ট। সেখানে তিনি লেখেন, বেশি মশলা দেওয়া চিকেন বিরিয়ানির সঙ্গে এক্সট্রা একটা চিকেন পিস অর্ডার দিয়েছিলাম। কিন্তু ফুড ডেলিভারির তরফে সেটা পাঠানো হয়নি। 

যদিও অভিযোগকারীর এই ট্যুইট দেখেও রাগেননি কেটিআর। পাল্টা ট্যুইটে তিনি জিজ্ঞাসা করেন, কেন আমাকে এই পোস্টে ট্যাগ করা হয়েছে ভাই ? এ বিষয়ে আমার কী করা উচিত বলে আপনি প্রত্যাশা করেন ? ইমোজির সঙ্গে এই রিপ্লাই দেন মন্ত্রী। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীর ছেলের এই উত্তরের পরই বিভিন্নজন মন্তব্য করেছেন ট্যুইটারে। অনেকেই মন্ত্রীর পাশে দাঁড়িয়ে অভিযোগকারীর বিরুদ্ধে মুখ খুলেছেন।

কোভিডকালে অভিযোগকারীর এই বক্তব্যকে ভাল চোখে দেখছেন না অনেকেই। সবারই এক কথা, রাজ্যে কোভিড চেইন ব্রেক করতে রাতদিন কাজ করে চলেছে সরকার। সেই সময় চিকেন বিরিয়ানির লেগ পিসের জন্য মন্ত্রীকে ট্যুইট করা উচিত হয়নি ওই ব্যক্তির। যেখানে রাজ্যের ইনফরমেশন টেকনোলজি, নগর উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ পদ সামলান কেটিআর।   

সেরা শিরোনাম

Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
ABP Ananda Top 10, 18 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 18 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget