এক্সপ্লোর

গ্রেফতার উমর খালিদ: এসব সন্ত্রাসবাদীর ফাঁসি হওয়া উচিত, বললেন বিজেপি নেতা কপিল মিশ্র

দিল্লির দাঙ্গা, হিংসার পিছনে বেশ কয়েক মাসের পরিকল্পনা ছিল যার জেরে লোক মরেছে, বাড়িঘর জ্বলেছে বলেও দাবি করেন মিশ্র। বলেন, এইসব অভিযুক্ত, গ্রেফতার হওয়া সন্ত্রাসবাদীদের অবশ্যই নিকেশ করা বা সারা জীবনের জন্য জেলে পাঠানো উচিত, যাতে দিল্লিবাসী যে ন্য়ায়বিচারের অপেক্ষা করছেন, সেটা পান।

নয়াদিল্লি: গত ফেব্রুয়ারিতে উত্তরপূর্ব দিল্লির হিংসায় জড়িত থাকার অভিযোগে টানা ১১ ঘণ্টা জেরার পর রবিবার গভীর রাতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) প্রাক্তন ছাত্র তথা ইউনাইটেড এগেইন্সট হেট সংগঠনের সদস্য উমর খালিদকে দিল্লি পুলিশের বেআইনি কার্যকলাপ রোধ আইনে (ইউএপিএ) গ্রেফতারির পর আসরে বিজেপি নেতা কপিল মিশ্র। বিতর্কিত মিশ্র দিল্লি পুলিশকে অভিনন্দন জানিয়ে বলেছেন, খালিদ, তাহির হুসেন ও খালিদ সঈফির মতো লোকজন ‘পরিকল্পিত গণহত্যা’ ঘটিয়েছে, তাই ‘এইসব সন্ত্রাসবাদী, ঘাতকদের’ অবশ্য়ই ফাঁসি হওয়া চাই। প্রসঙ্গত, দিল্লি দাঙ্গার ‘মাস্টারমাইন্ড’ ও ‘চক্রী’ হিসাবে দেখিয়ে খালিদের নাম উল্লেখ করা হয়েছে একাধিক চার্জশিটে। দিল্লি পুলিশের স্পেশাল সেলের প্রথম তলব পেয়ে আগস্টে কলকাতা থেকে দিল্লি আসেন তিনি। কপিল নিজের ট্যুইটার হ্য়ান্ডলে আপলোড করা এক ভিডিওতে দাবি করেন, দিল্লিতে ব্যাপক সংখ্যায় লোকজন নিধনের লক্ষ্যে সংগঠিত গণহত্যার ছক কষা হয়েছিল, তাতে সাফুরা জারগার, সঈফিরও নাম করে তাঁদের যোগসাজশের অভিযোগও তোলেন মিশ্র। রাজধানীর বুকে গত ফেব্রুয়ারি হিংসাকে ২৬/১১-র মুম্বই হামলার মতোই ভয়াবহ আখ্যাও দেন। দিল্লির দাঙ্গা, হিংসার পিছনে বেশ কয়েক মাসের পরিকল্পনা ছিল যার জেরে লোক মরেছে, বাড়িঘর জ্বলেছে বলেও দাবি করেন মিশ্র। বলেন, এইসব অভিযুক্ত, গ্রেফতার হওয়া সন্ত্রাসবাদীদের অবশ্যই নিকেশ করা বা সারা জীবনের জন্য জেলে পাঠানো উচিত, যাতে দিল্লিবাসী যে ন্য়ায়বিচারের অপেক্ষা করছেন, সেটা পান। দিল্লি পুলিশ উত্তরপূর্ব দিল্লির হিংসায় দায়ের হওয়া এফআইআরে ইউএপিএ যুক্ত করেছে, যাতে অন্যদের মধ্যে খালিদের নাম রয়েছে। দিল্লি পুলিশ সাম্প্রদায়িক হিংসাকে ‘আগাম রচনা করা চক্রান্ত’ আখ্য়া দিয়েছে, যার পিছনে খালিদ ও আরও দুজনের হাত থাকার অভিযোগ তোলা হয়েছে। এফআইআরে দাবি করা হয়েছে, খালিদ দুটি পৃথক জায়গায় প্ররোচনামূলক ভাষণ দিয়েছিলেন, ভারতে সংখ্যালঘুরা কীভাবে নির্যাতিত হন, তা আন্তর্জাতিক স্তরে প্রচার করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের সময় জনসাধারণকে ঘর ছেড়ে বেরিয়ে এসে রাস্তা অবরোধও করতে বলেন।

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
India's Cleanest City : ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...
ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...
Sustainable Agriculture: ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget