এক্সপ্লোর

Tamil Nadu Stampede: একবারও কাউকে দেখতে গেলেন না কেন? মুখ খুললেন ‘থলপতি’ বিজয়, দোষ চাপালেন স্ট্যালিনের ঘাড়ে

Thalapathy Vijay: শনিবার তামিলনাড়ুর কারুরে বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে এখনও পর্যন্ত ৪১ জন মারা গিয়েছেন।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • থলপতি বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যু।
  • অভিনেতা বিজয় মুখ্যমন্ত্রী স্ট্যালিনের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ তুললেন।
  • অনিয়মের অভিযোগ খারিজ করে বললেন, "কোনও অন্য়ায় করিনি"।

চেন্নাই: পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যুতে দোষারোপ, পাল্টা দোষারোপ চলছেই। সেই আবহে প্রথম বার ভিডিও বার্তা প্রকাশ করলেন অভিনেতা তথা রাজনীতিক ‘থলপতি’ বিজয়। তাঁর জনসভাকে ঘিরে যে অনিয়মের অভিযোগ সামনে আসছে, সেই নিয়ে কোনও উচ্চবাচ্য করলেন না যদিও। বরং সরাসরি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে নিশানা করলেন তিনি। প্রতিহিংসা চরিতার্থ করার অভিযোগ তুললেন। (Tamil Nadu Stampede)

শনিবার তামিলনাড়ুর কারুরে বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে এখনও পর্যন্ত ৪১ জন মারা গিয়েছেন। তার পর মঙ্গলবার ভিডিও-বার্তা প্রকাশ করলেন বিজয়। তাঁর বক্তব্য, “জীবনে এমন যন্ত্রণাদায়ক পরিস্থিতির মুখোমুখি হইনি আমি। মনে অসম্ভব যন্ত্রণা। যন্ত্রণা ছাড়া আর কোনও অনুভূতি নেই। জনসভায় আমাকে দেখতে এসেছিলেন মানুষজন। মানুষের ভালবাসা, স্নেহ পেয়ে আমি কৃতজ্ঞ। নিরাপত্তায় যাতে কোনও খামতি না থাকে, তার জন্য় রাজনীতি সরিয়ে রেখে নিরাপদ স্থান বেছে নিয়েছিলাম, অনুরোধ জানিয়েছিলাম পুলিশকে। কিন্তু যা হওয়া উচিত ছিল না, ঠিক তা-ই হয়েছে।” (Thalapathy Vijay)

বিজয় আরও বলেন, “আমিও মানুষ। এত মানুষ যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের ছেড়ে চলে এলাম কী করে? ফের কোনও অনভিপ্রেত ঘটনা যাতে না ঘটে, সেই জন্যই যাইনি আমি।”

কারুরের ঘটনায় ইতিমধ্যেই একাধিক এফআইআর দায়ের হয়েছে। বিজয়ের দলের নেতাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা দায়ের হয়েছে যেমন, তেমনই জন নিরাপত্তা নিয়ে ছেলেখেলার অভিযোগ উঠেছে। বিজয়ের বিরুদ্ধে অভিযোগ, নিজের ক্ষমতা প্রদর্শন করতে যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছিলেন তিনি। ভিড় বাড়াতে ইচ্ছাকৃত ভাবে দেরিতে সভাস্থলে পৌঁছন তিনি। বিজয় যদিও ষড়যন্ত্রের অভিযোগই তুলেছেন। তাঁর কথায়, “পাঁচটি জেলায় প্রচার করেছি। কারুরেই কেন এমন ঘটল? কেন ঘটল এমন ঘটনা? মানুষ জানেন সত্যিটা কী। মানুষ সব দেখছেন। মুখ্যমন্ত্রী স্যর, প্রতিহিংসা চরিতার্থ করতে হলে, আমার উপর করুন। আমার নেতাদের গায়ে হাত দেবেন না। বাড়িতে বা অফিসে পেয়ে যাবেন আমাকে। আমার সঙ্গে যা ইচ্ছে করুন।”

বিজয় এবং তাঁর দলের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। যদিও বিজয়ের বক্তব্য, “আমরা কোনও অন্যায় করিনি। ভুল করিনি কোনও। তাসত্ত্বেও দলের নেতা, বন্ধু, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হচ্ছে। সত্য শীঘ্রই বেরিয়ে আসবে।”



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : এবার শহিদ দিবস পালন করবে NCPI-ও, জানালেন কাকলি ঘোষদস্তিদার
এবার শহিদ দিবস পালন করবে NCPI-ও, জানালেন কাকলি ঘোষদস্তিদার
Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Mamata on Madan : 'ঋতব্রত তৃণমূলে' মদন, কী বললেন মমতা ?
'ঋতব্রত তৃণমূলে' মদন, কী বললেন মমতা ?
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের

ভিডিও

Mamata Banerjee | 'বেইমানদের জন্য মানুষের কাছে ক্ষমা চাইছি', মন্তব্য মমতার
CM Suvendu Adhikari: তৃণমূল জামানায় সরকারি বইমেলাতেও কয়েক কোটির দুর্নীতির অভিযোগ | ABP Ananda Live
Abhishek Banerjee | হাইকোর্টের নির্দেশে কণ্ঠ-নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | ABP Ananda LIVE
Madan Mitra|'হিটলারি কায়দায় ট্রেন থেকে নেমে ৪ তারিখ দেখে নেব,এসব করে হবে না', অভিষেককে নিশানা মদনের
Flood News: আচমকা পাহাড়ি নদীতে হড়পা বান, ভয়াবহ পরিস্থিতি আলিপুরদুয়ারে | Alipurduar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
TMC News: ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Madan Mitra on Abhishek Banerjee: 'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
Embed widget