এক্সপ্লোর

কয়লাকাণ্ডে ফের বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে তলব সিবিআইয়ের

এর আগে গরু পাচারকাণ্ডে বিকাশের দাদা বিনয় মিশ্রকে তলব করেছিল সিবিআই। কিন্তু তিনি হাজিরা দেননি। যুব তৃণমূল নেতা বিনয়ের ভাই বিকাশকে এর আগে দু’বার গরু পাচারকাণ্ড ও কয়লা কেলেঙ্কারি নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।

কলকাতা: কয়লাকাণ্ডে ফের বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল সিবিআই।  আজ ফের বিকাশ মিশ্রকে তলব করা হল। এই নিয়ে তৃতীয়বার তাঁকে তলব করা হল।  এর আগে গরু পাচারকাণ্ডে বিকাশের দাদা বিনয় মিশ্রকে তলব করেছিল সিবিআই। কিন্তু তিনি হাজিরা দেননি।  যুব তৃণমূল নেতা বিনয়ের ভাই বিকাশকে এর আগে দু’বার গরু পাচারকাণ্ড ও কয়লা কেলেঙ্কারি নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এরইমধ্যে আজ সিবিআই দফতরে গরু পাচারকাণ্ডের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিলেন রঘুনাথপুরের আইসি সঞ্জয় চক্রবর্তী। এর আগে কয়লাকাণ্ডে আইপিএস অফিসারকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। গত সোমবার নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দেন চন্দননগর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার তথাগত বসু।  তিনি হুগলির জেলাশাসক ছিলেন। উল্লেখ্য, গরু পাচারকাণ্ডে সিবিআইয়ের কাছে চিঠি পাঠিয়ে সময় চেয়েছিলেন যুব তৃণমূল নেতা বিনয় মিশ্র। সূত্রের খবর, ১৯ তারিখ পর্যন্ত সময় চেয়েছেন তিনি। গরু পাচারকাণ্ডে যুব তৃণমূল নেতা বিনয় মিশ্র ও তাঁর ভাই বিকাশ মিশ্রকে ১৫ ও ১৬ তারিখ হাজিরার নির্দেশ দেয় সিবিআই। তার প্রেক্ষিতেই বিনয় মিশ্র সময় চেয়ে চিঠি পাঠিয়েছিলেন। কিন্তু তারপরেও বেপাত্তা বিনয় মিশ্র। গত সপ্তাহে গরু পাচারকাণ্ডে বিনয় মিশ্রর ভাই বিকাশকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তারপরই বিকাশকে কয়লা পাচারকাণ্ডেও জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই তলব করা হয়।  যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্র বারবার তলব করা সত্ত্বেও সিবিআই দফতরে এখনও হাজিরা দেননি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে  গত সপ্তাহে জানা যায়, তিনি না এলে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নিতে পারে সিবিআই।

সেরা শিরোনাম

Medical Science News: চোখের উপর দাঁত গজাল কিশোরের, একটোপিক টুথ কী? কী বলছেন চিকিৎসকরা?
চোখের উপর দাঁত গজাল কিশোরের, একটোপিক টুথ কী? কী বলছেন চিকিৎসকরা?
Road Accident News: দ্রুত গতিতে এসে শ্রমিকের দলকে পিষে দিল গাড়ি, অ্যাম্বুল্যান্সের অপেক্ষাতে রাস্তাতেই মৃত অনেকে
দ্রুত গতিতে এসে শ্রমিকের দলকে পিষে দিল গাড়ি, অ্যাম্বুল্যান্সের অপেক্ষাতে রাস্তাতেই মৃত অনেকে
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Imran Khan Leave India Notice: হঠাৎ রাজ ঠাকরের কাছে আমির খান, ভাগ্নে ইমরানকে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ সরকারের, জোর গুঞ্জন
হঠাৎ রাজ ঠাকরের কাছে আমির খান, ভাগ্নে ইমরানকে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ সরকারের, জোর গুঞ্জন

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget