এক্সপ্লোর

Dearness Allowance: DA বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের, ২ শতাংশ হারে বৃদ্ধি, কর্মচারীদের দাবিদাওয়া কি মানবে অষ্টম বেতন কমিশন?

DA Hike News: DA বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের। ১ জানুয়ারি থেকে বর্ধিত হারে মিলবে মহার্ঘভাতা। তবে এবার DA-র হার বৃদ্ধিতে দেরি হল অনেকটাই।

কলকাতা: মহার্ঘভাতা বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের। ২ শতাংশ হারে DA বৃদ্ধি করল কেন্দ্র। ১ জানুয়ারি থেকে বর্ধিত হারে DA দেওয়া হবে সকলকে। শনিবার সকালে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয়। সেখানেই ২ শতাংশ হারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA বৃদ্ধিতে অনুমোদন মেলে খবর। তবে এবার DA বৃদ্ধির ঘোষণায় বেশ দেরি হল। সেই নিয়ে বেতনভোগী থেকে পেনশনভোগীরা অসন্তোষও প্রকাশ করছিলেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একাংশ প্রতিবাদে নামার সিদ্ধান্তও নেন। (DA Hike News)

২০১৭ সালের ১ জানুয়ারি সপ্তম বেতন কমিশন চালু হওয়ার DA বৃদ্ধির ঘোষণায় কখনও দেরি হয়নি। প্রথমে জানা যায় দোলের আগে DA বৃদ্ধির ঘোষণা হবে। কিন্তু দোল চলে গেলেও ঘোষণা হয়নি। যে কারণে কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্সের তরফে মন্ত্রিসভার সচিবকে চিঠিও দেওয়া হয়। ১৬ এপ্রিল থেকে মধ্য়াহ্নভোজের সময় সমস্ত দফতরে ধর্নায় বসা হবে বলে জানানো হয় ওই চিঠিতে। (Dearness Allowance)

এর আগে, অক্টোবর মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA বেড়েছিল। সেবার ৫৫ থেকে বেড়ে DA-র হার হয় ৫৮ শতাংশ। এবার তা বেড়ে হল ৬০ শতাংশ। ২০২৫ সালের ১ জুলাই থেকে বর্ধিত হারে DA মিলেছিল সেবার।

বছরে দু’বার DA-র হার বাড়ায় কেন্দ্রীয় সরকার, একবার জানুয়ারিতে, আর একবার জুলাই মাসে। মূল্যবৃদ্ধির সঙ্গে সাযুজ্য রেখে DA-র হার বৃদ্ধি করা হয়। কেন্দ্রীয় সরকারের কর্মচারী থেকে পেনশনভোগীরা বর্ধিত হারে DA পান। DA বৃদ্ধিতে ১ কোটি কেন্দ্রীয় সরকারি চাকুরে এবং পেনশনভোগীরা উপকৃত হবেন। বর্ধিত হারে DA মেলার পর যাঁদের বেসিক স্যালারি ৫০০০০ টাকা, মাসে ১০০০ টাকা করে বেশি পাবেন তাঁরা। আগে DA-র হার যেখানে ৫৮ শতাংশ ছিল, তা বেড়ে হল ৬০ শতাংশ। সেক্ষেত্রে  বেসিক পে যদি ১৮০০০ হয়, তাহলে মোট বেতন বেড়ে হবে ২৮৮০০ টাকা। বেসিক পে ২৮২০০ টাকা হলে, বেতন বেড়ে ৪৬৭২০ টাকা হতে পারে। সিনিয়র আধিকারিকদের বেসিক পে যদি ২.৫ লক্ষ টাকা হয়, তাঁদের মোট বেতন হতে পারে ৪ লক্ষ টাকা।

যদিও ২ শতাংশ হারে DA বৃদ্ধিতে অসন্তুষ্ট কেন্দ্রীয় সরকারি কর্মীদের একাংশ। বেতনের কাঠামোয় বেশ কিছু পরিবর্তন চাইছিলেন তাঁরা। বিশেষ করে অষ্টম বেতন কমিশন চালুর প্রস্তাব নিয়ে একাধিক দাবিদাওয়া রয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের সংগঠনের তরফে স্মারকলিপিও জমা দেওয়া হয় সেই মর্মে। সেই সব দাবিদাওয়া যদি মেনে নেয় কেন্দ্র, সেক্ষেত্রে ন্যূনতম বেসিক স্যালারি ১৮০০০ থেকে ৬৯০০০ টাকার মধ্যে থাকবে। ফিটমেন্ট ফ্যাক্টর হবে ৩.৮৩।

এদিন মন্ত্রিসভার বৈঠকে Sovereign Maritime Fund-এও অনুমোদন মিলেছে। ওই তহবিলে থাকছে ১৩০০০ কোটি টাকা, যার আওতায় ভারতের পতাকা লাগানো, ভারতমুখী এবং ভারতের জাহাজগুলির জন্য বিমা করা যাবে। পাশাপাশি, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনারকে ২০২৮ সাল পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে, যার জন্য বাড়তি বরাদ্দ হয়েছে ৩০০০ কোটি টাকা।

 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
CJP Protest: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার

ভিডিও

Asish Banerjee Death |
Asish Banerjee Death |
Asish Banerjee | 'শত্রুহীন' রাজনীতিক, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে হাজার প্রশ্ন
Asish Banerjee Death | অধ্য়াপনা থেকে রাজনীতি, বন্ধ ঘরে মৃত্যু! কীভাবে এই পরিণতি 'মাস্টারমশাইয়ের'?
Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget