এক্সপ্লোর

The Great Khali: ওরা ২ টাকায় ফসল কিনে ২০০ টাকায় বেচবে! কৃষক আন্দোলনের সমর্থনে ভিডিও দি গ্রেট খালির

জলকামান, লাঠি, কাঁদানে গ্যাসের মুখেও বুক চিতিয়ে লড়ছেন চাষিরা। রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষার ভার কেন্দ্রের সরকারের। তারা প্রথম কৃষকদের নয়াদিল্লিতে ঢোকার অনুমতি দেয়নি, তবে পরে জানায়, প্রতিবাদী কৃষকরা আউটার দিল্লির বুরারির ময়দানে বসে আন্দোলন করুন। যদিও অধিকাংশ কৃষকই তাতে কর্ণপাত না করে দিল্লি সীমান্তেই অবস্থানে বসে পড়েন।

নয়াদিল্লি: রাজধানীর কৃষক আন্দোলনের পাশে থেকে সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন একাধিক সেলেব্রিটি। বিশেষত, পঞ্জাবের বেশ কয়েকজন গায়ক, অভিনেতা কেন্দ্রের তিন কৃষি বিল প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামা চাষিদের সমর্থনে বিবৃতি দিয়েছেন, কেউ আবার সরাসরি প্রতিবাদ সমাবেশে যোগ দিয়েছেন। এবার কৃষকদের প্রতি সমর্থন জানালেন দিলীপ সিংহ রানা ওরফে দি গ্রেট খালি। পঞ্জাব, হরিয়ানা থেকে আসা, দিল্লি ও তার আশপাশে জমায়েত অবস্থানে বসা কৃষকদের সমর্থনে ইনস্টাগ্রামেএক ভিডিও বিবৃতি দিয়েছেন তিনি, দেশবাসীকেও আহ্বান জানিয়েছেন, কৃষকদের দাবিদাওয়া সমর্থন করুন। সরকার ভুল লোকদের গায়ে হাত দিয়ে বিপর্যয় বাঁধিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
কৃষকদের সমর্থন জানিয়ে বিনোদন দুনিয়ার সর্বশেষ তারকা এই পেশাদার কুস্তিগীর হিন্দিতে বিবৃতিতে বলেছেন, ওরা ২ টাকায় ফসল কিনে ২০০ টাকায় বেচবে। এইসব আইনে দিনমজুর, রাস্তার পাশের দোকানদারদেরও ক্ষতি হবে, ভুগবেন সাধারণ মানুষও। আমি সবাইকে বলব, কৃষকদের দাবিগুলি যাতে কেন্দ্র মানতে বাধ্য হয়, সেজন্য তাঁদের পাশে থাকুন। হরিয়ানা, পঞ্জাবের কৃষকদের সামলানো কেন্দ্রের পক্ষে কঠিন হবে বলেও মন্তব্য করেন খালি। সিধু মুসওয়ালা, বাব্বু মানের মতো পঞ্জাবি শিল্পীরা সমর্থন করছেন চাষিদের। কানওয়ার গ্রেওয়াল, হরফ চিমার মতো গায়করা দিল্লি সীমান্তে কৃষক সমাবেশে সামিল হয়েছেন। গায়ক জশবীর জসসিও আন্দোলন সমর্থন করেছেন। গোটা উত্তর ভারতে তিনি জনপ্রিয়। জলকামান, লাঠি, কাঁদানে গ্যাসের মুখেও বুক চিতিয়ে লড়ছেন চাষিরা। রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষার ভার কেন্দ্রের সরকারের। তারা প্রথম কৃষকদের নয়াদিল্লিতে ঢোকার অনুমতি দেয়নি, তবে পরে জানায়, প্রতিবাদী কৃষকরা আউটার দিল্লির বুরারির ময়দানে বসে আন্দোলন করুন। যদিও অধিকাংশ কৃষকই তাতে কর্ণপাত না করে দিল্লি সীমান্তেই অবস্থানে বসে পড়েন। যানজট তৈরি হয়। কৃষকদের প্রতিনিধিরা দুই কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র তোমার, পীযূষ গয়ালের সঙ্গে। কিন্তু কেন্দ্রের তরফে দেওয়া দাবিদাওয়া খতিয়ে দেখতে কমিটি গড়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন কৃষক নেতারা। পরবর্তী বৈঠক হওয়ার কথা আগামীকাল। কেন্দ্রের দাবি, নয়া কৃষি আইনে চাষিরা নির্ধারিত মান্ডির বাইরেও দর কষাকষি করে নিজেদের কৃষিপণ্য বিক্রির স্বাধীনতা পাবেন, এতে দালালরাজ খতম হবে। কিন্তু কৃষকদের ভয়, এতে বৃহত্ কর্পোরেট সংস্থার শোষণের মুখে পড়ে অসহায় অবস্থা হবে তাঁদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
Nitin Gadkari : ''উড়ন্ত বাস...
''উড়ন্ত বাস..."! ই-২০ এর পর নিতিন গড়করির পরবর্তী পরিকল্পনা কী ? জানালেন নিজেই
Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
Kalyan On Abhishek:
"..শেষ করে দিল আমাদের দলটাকে", অভিষেককে নিশানা কল্য়াণের

ভিডিও

Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget