এক্সপ্লোর

Tirumala Tirupati Temple: গির্জায় ভিন্ ধর্মের প্রার্থনাসভায় কেন? সাসপেন্ড করা হল তিরুমালা তিরুপতি মন্দিরের আধিকারিককে

Tirupati Temple News: ভগবান বেঙ্কটেশ্বরের মন্দির, তিরুমালা তিরুপতির অ্যাসিস্ট্যান্ট এগজিকিউটিভ অফিসার রাজাশেখর বাবুকে সাসপেন্ড করা হয়েছে।

চেন্নাই: গির্জার অনুষ্ঠানে অংশ নেওয়ায় সাসপেন্ড করা হল তিরুমালা তিরুপতি মন্দিরের আধিকারিককে। তিনি খ্রিস্টধর্মের প্রচার করেছেন বলে অভিযোগ তুলে সাসপেন্ড করা হল ওই অধিকারিককে। তিরুমালা তিরুপতি দেবস্থানমের প্রশাসক মণ্ডলী এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছ তামিলনাড়ুর রাজনীতিতে। (Tirumala Tirupati Temple)

ভগবান বেঙ্কটেশ্বরের মন্দির, তিরুমালা তিরুপতির অ্যাসিস্ট্যান্ট এগজিকিউটিভ অফিসার রাজাশেখর বাবুকে সাসপেন্ড করা হয়েছে। জানা গিয়েছে, রবিবার করে তিরুপতি জেলায় নিজের শহর পুট্টুরের গির্জার প্রার্থনাসভায় অংশ নিচ্ছিলেন রাজাশেখর। আর তাতেই মন্দির কর্তৃপক্ষের রোষানলে পড়েন তিনি। হিন্দু দেবোত্তর আইনে যে বিধি রয়েছে, রাজাশেখর তা লঙ্ঘন করেছেন বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে খ্রিষ্টধর্ম প্রচারের অভিযোগও তুলেছেন মন্দির কর্তৃপক্ষ। (Tirumala Tirupati Devasthanams)

তিরুমালা তিরুপতি মন্দির কর্তৃপক্ষের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, ‘মন্দির কর্তৃপক্ষ জানতে পেরেছেন যে, শ্রী রাজাশেখর বাবু প্রতি রবিবার পুট্টুরে গির্জার প্রার্থনাসভায় অংশ নেন’। অহিন্দু ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়া কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ করছেন মন্দির কর্তৃপক্ষ। সেই তালিকায় নয়া সংযোজন রাজাশেখর।  শিক্ষক, প্রযুক্তি অফিসার, নার্স, আধিকারিক-সহ এখনও পর্যন্ত ১৮ জনকে বদলি করা হয়েছে।

মন্দির কর্তৃপক্ষের দাবি, তিরুমালা তিরুপতির বিধি লঙ্ঘন করেছেন রাজাশেখর। হিন্দু ধর্মীয় সংগঠনের অংশ হয়ে দায়িত্বজ্ঞানহীনের মতো আচরণ করেছেন তিনি। ভিজিল্যান্স বিভাগ বিষয়ে তুলে ধরে, জমা পড়ে প্রমাণপত্র। সেই নিরিখেই রাজাশেখরের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। গির্জার প্রার্থনাসভায় রাজাশেখর রয়েছেন, এমন একটি ভিডিও-ও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

পৃথিবীর সবচেয়ে ধনী মন্দির তিরুমালা তিরুপতি। ফেব্রুয়ারি মাসেও বেশ কিছু কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ করে তারা। অহিন্দু কর্মীদের অহিন্দু ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণে আপত্তি জানানো হয়। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে করা হয় কড়া পদক্ষেপও। একই সঙ্গে হিন্দু এবং অহিন্দু ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে তাঁরা শপথভঙ্গ  করেছেন বলে অভিযোগ তোলা হয়।

সাম্প্রতিক সময়ে তিরুমালা তিরুপতি মন্দিরকে ঘিরে একের পর এক বিতর্ক মাথাচাড়া দিয়েছে। মন্দির সংস্থার চেয়ারম্যান বিআর নায়ডুর মতে, তিরুমালা তিরুপতি একটি স্বতন্ত্র ধর্মীয় সংগঠন। ব্যক্তিগত ভাবে তিনি অহিন্দুদের কাজে নিয়োগ করার বিরোধী। অহিন্দু কর্মীদের স্বেচ্ছাবসরে রাজি করাবেন বলেও জানিয়েছিলেন তিনি, অন্যথায় তাঁদের বদলি করা হবে বলেও জানান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

No Cooking Rice: রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
Independence Day: দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
Free Online Coaching: শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget