SC On TMC Account : 'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
SC On TMC Account Fridge Hearing : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে কী জানাল শীর্ষ আদালত ?

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল'। ED-র বক্তব্য জানতে চাইল সর্বোচ্চ আদালত। দল চালাতে রোজকার খরচের জন্য টাকা তুলতে চায় 'কালীঘাট তৃণমূল'। 'বাঁচার জন্য দলের অক্সিজেন চাই, রোজকার খরচও চালানো যাচ্ছে না। আরও ৩৬টি পৃথক অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে। ২১৫ জন কর্মীর বেতন দেওয়া যাচ্ছে না' , সওয়াল 'কালীঘাট তৃণমূল'-এর আইনজীবী কপিল সিব্বলের। ED-র কী বক্তব্য? জানতে চাই সুপ্রিম কোর্ট। ১১ অগাস্ট সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি।
আরও পড়ুন, অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বললেন, 'দেখুন অন্যায় যে হয়েছে, অর্থনৈতিক অন্যায় হয়েছে। এটা নিয়ে তদন্ত চলছে। আপনিও দেখছেন, আমিও দেখছি। সংবাদ মাধ্যমে আসছে। কিন্তু যে তদন্ত চলছে, বাড়িটা নিয়ে তদন্ত, অনৈতিক যে কাজকর্ম হয়েছে, এটা যেহেতু সাবজুডিস ম্যাটার, সুতরাং এটা কোর্ট এবং তদন্ত সংস্থা দেখবে। আমার এতে বলার কিছু নেই।'
অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় সোমবার সুপ্রিম কোর্টে স্বস্তি পেল না 'কালীঘাট-তৃণমূল'। দৈনন্দিন খরচ মেটানোর জন্য ফ্রিজ করা অ্যাকাউন্টগুলো থেকে কিছু টাকা দলকে দেওয়া নিয়ে ইডি-র বক্তব্য জানতে চাইল সুপ্রিম কোর্ট।এদিন সুপ্রিম কোর্টে 'কালীঘাট-তৃণমূল'-এর আইনজীবী কপিল সিব্বল বলেন, নিঃশ্বাস নিতে পার্টির অক্সিজেন প্রয়োজন। দৈনন্দিন খরচ দল বহন করতে পারছে না। ৩৬ টি আলাদা অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। ২১৫ জন কর্মচারীর বেতন দেওয়া যাচ্ছে না।
কালীঘাট তৃণমূল সূত্রে দাবি, তাদের মোট ৫ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ৩১টি ফিক্সড ডিপোজিট আছে। এগুলিতে ১০০০ কোটিরও বেশি অঙ্কের টাকা রয়েছে। ফিক্সড ডিপোজিট ভাঙলে সেই টাকা গিয়ে জমা হবে ফ্রিজ থাকা অ্যাকাউন্টেই। এর মধ্যে অনেক ফিক্সড ডিপোজিট করা হয়েছিল ইলেকটরাল বন্ডের টাকা দিয়ে। বিজেপি সাংসদ মনোজ টিগ্গা বলেন, দুর্নীতির টাকা দিয়ে বেশি অক্সিজেন দিয়ে চলতে পারে না এই সরকারটা। আমি মনে করি ইডি যেটা করেছে ঠিকই করেছে। দুর্নীতির টাকা দিয়ে কোনও পার্টি কিংবা সংসার চলতে পারে না।
অন্যদিকে, এই অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলাতেই, ১০ জুলাই ,কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সেসময় কয়েকটি শর্ত বেঁধে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, দৈনন্দিন কাজ ও মামলার খরচের জন্য ৩টি অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। তবে অ্যাকাউন্টগুলি পরিচালনার ভার 'কালীঘাট তৃণমূল'-এর হাতে থাকবে না। সেগুলি পরিচালনা করবেন আদালতের নিয়োগ করা একজন স্পেশাল অফিসার।






















