এক্সপ্লোর

NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি

CJP Protest : নিটের প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনের ঝড় পৌঁছে গেল সংসদের ভিতরেও। সরকারপক্ষকে একযোগে আক্রমণ করল কংগ্রেস ও সমাজবাদী পার্টি। দফায় দফায় মুলতুবি হয়ে গেল সংসদ। পাল্টা আক্রমণ বিজেপিরও।

দিল্লি: NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে উত্তাল যন্তর মন্তর। হাসপাতালে অনশন চালিয়ে যাচ্ছেন সোনম ওয়াংচুক। এই অবস্থার মাঝে  আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধর্নায়ও বসেন তাঁরা। আর বুধবার, সংসদে কালো কাপড় পরে বিক্ষোভ দেখাল কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা। যাতে সামিল হয় তৃণমূলও। 

নিটের প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনের ঝড় পৌঁছে গেল সংসদের ভিতরেও। সরকারপক্ষকে একযোগে আক্রমণ করল কংগ্রেস ও সমাজবাদী পার্টি। দফায় দফায় মুলতুবি হয়ে গেল সংসদ।  কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্য়াগের দাবি তোলেন রাহুল গান্ধীরা। কংগ্রেসের মতো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্য়াগ দাবি করেছে তৃণমূলও।

NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীর জীবন নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ। এর বিরোধিতায় ককরোচ জনতা পার্টির আন্দোলনে পুলিশের অত্য়াচারের অভিযোগে প্রধানমন্ত্রীর বাসভবনের অদূরে রাহুল গান্ধীদের অবস্থান ঘিরে এখনও উত্তপ্ত দিল্লি। শুধু দিল্লি নয়, উত্তপ্ত হয়ে ওঠে সংসদ ভবনও। বিরোধী দল-ছাত্র-যুব-শিল্পী থেকে অভিনেতা-অভিনেত্রীদের একাংশের নিশানায় মোদি সরকার। পাল্টা পড়ুয়াদের হাতিয়ার করে বিরোধীদের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগে সরব বিজেপ।

বিরোধীদের কী দাবি?

লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী জানান, ''সাধারণভাবেই দেখা যাচ্ছে, গত ১০ বছরে ১৫২টা প্রশ্ন ফাঁস হয়েছে। সাড়ে ৭ কোটি পড়ুয়া এবং তাঁদের পরিবার প্রশ্ন ফাঁসের ফল ভুগেছে। প্রশ্ন ফাঁস হয়, সাড়ে ৭ কোটি তরুণের ক্ষতি হয়, অথচ গত ১০ বছরে একজনও দোষী সাব্য়স্ত হয়নি।'' রাহুল আরও বলেন, ''ধর্মেন্দ্র প্রধান একটা প্রতীক। ছাত্রদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তাতে তারা আহত। এই প্রতীকটাকে সরাতে হবে। এই প্রতীক সরাতে হবে, কারণ তিনি অদক্ষ, সম্ভবত এই নাটকের একটা অংশ। আমরা তাঁর অতীত জানি।''

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব জানান, ''এই ইস্যু কংগ্রেস, সমাজবাদী পার্টি, বিজেপির নয়। এই ইস্যু যুবসমাজের।''

'কালীঘাট-তৃণমূল'-এর সাংসদ সৌগত রায় জানান, ''আমরা দাবি করছি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আমরা চাইছি যে এই নিয়ে আলোচনা হোক।''

বিজেপির পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া -

বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং পাল্টা আক্রমণ শানিয়ে জানান, ''ওদের এই আচরণের পিছনে অত্যন্ত ভয়ঙ্কর উদ্দেশ্য রয়েছে। মামলা হওয়া উচিত।''

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, ''প্রধানমন্ত্রী মোদিজির নেতৃত্বে আমাদের সরকার পড়ুয়া ও নব প্রজন্মের স্বপ্নপূরণ করা এবং তাদের কল্যাণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বিরোধীরা সংসদে নয়, ইস্যুকে রাস্তায় সমাধান করার অনুচিত চেষ্টা করছে। গণতন্ত্রের ইস্যুতে আলোচনা করার জায়গা হল সংসদ।''

বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, ''টিএমসি বা কালীঘাট টিএমসি, যাই বলুন না কেন, তারা নিজেরা কলকাতায় ডুবেছে। এখন এখানে এসেছে কংগ্রেসকে ডোবানোর জন্য।''

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Cyber Crime : সাইবার অপরাধ দমনে ৩,৭১৮টি মোবাইল অ্যাপ ব্লকের কথা জানাল কেন্দ্র, ১১,১৫৮ কোটি টাকা রক্ষা
সাইবার অপরাধ দমনে ৩,৭১৮টি মোবাইল অ্যাপ ব্লকের কথা জানাল কেন্দ্র, ১১,১৫৮ কোটি টাকা রক্ষা
Earthquake : বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
West Bengal News Live : কংগ্রেস ও তৃণমূলের সমর্থনে বিজেপির দখলে পঞ্চায়েত সমিতি
কংগ্রেস ও তৃণমূলের সমর্থনে বিজেপির দখলে পঞ্চায়েত সমিতি
Advertisement

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget