এক্সপ্লোর

২ জানুয়ারি মহিষাদলে বিজেপিতে যাচ্ছেন যুব সহ সভাপতি, পূর্ব মেদিনীপুরে তৃণমূল ভাঙাচ্ছেন শুভেন্দু?

বিজেপির দিকে পা বাড়িয়ে থাকা রামকৃষ্ণ মহিষাদলের ইটামগরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধানও। জোড়া পদে থাকা রামকৃষ্ণের দাবি, তৃণমূলে গুরুত্ব না পেয়েই বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: শুভেন্দু অধিকারীর দলত্যাগের পর পূর্ব মেদিনীপুরে তৃণমূলে ফের দলবদলের ছায়া। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্তের কথা জানালেন জেলা যুব তৃণমূল সহ সভাপতি রামকৃষ্ণ দাস। আগামী ২ জানুয়ারি মহিষাদলে শুভেন্দুর সভায় তিনি বিজেপিতে যোগ দেবেন বলে জানিয়েছেন। যদিও তাঁর সিদ্ধান্তকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। অন্যদিকে তৃণমূলকে ভাঙা নৌকার সঙ্গে তুলনা করে রামকৃষ্ণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি। পূর্ব মেদিনীপুরে কি তৃণমূলে ভাঙন ধরাতে শুরু করলেন শুভেন্দু, এই প্রশ্ন ঘিরে শুরু হয়েছে চর্চা। বিজেপির দিকে পা বাড়িয়ে থাকা রামকৃষ্ণ মহিষাদলের ইটামগরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধানও। জোড়া পদে থাকা রামকৃষ্ণের দাবি, তৃণমূলে গুরুত্ব না পেয়েই বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বলেছেন, শুভেন্দু অধিকারী ২ জানুয়ারি মহিষাদলে সভা করবেন। ওইদিন বিজেপিতে যোগ দেব। আমার সঙ্গে বেশ কয়েকজন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য ও নেতাও বিজেপিতে যোগ দেবেন। দলে আমাদের কোনও গুরুত্ব নেই। আমাদের কথা শোনা হয় না। রামকৃষ্ণ দাসের দলত্যাগের সিদ্ধান্ততে তেমন গুরুত্বই দিচ্ছে না তৃণমূল। দলের মহিষাদল ব্লক সভাপতি তিলক চক্রবর্তীর দাবি, যাঁরা এতদিন সুবিধা ভোগ করেছেন, তাঁরা দল ছাড়ছেন। এতে দলে কোনও প্রভাব পড়বে না। অন্যদিকে, তৃণমূলে ভাঙন নিয়ে কটাক্ষের সুর শোনা গেছে স্থানীয় বিজেপির নেতার গলায়। দলের তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেছেন, তৃণমূল এখন ভাঙা নোকা । সবাই বিজেপিতে যোগ দিচ্ছেন। দলটাই থাকবে না। ২০২১-এ মানুষ বুঝিয়ে দেবে। সব মিলিয়ে দলবদল ঘিরে এখন সরগরম জেলার রাজনীতি।

সেরা শিরোনাম

Viral News: 'শুভ দীপাবলি, সবাইকে মেরে ফেলব', গাড়ি রাখা নিয়ে বচসা দুই প্রতিবেশীর, হাড়হিম করা ঘটনা ঘটল তারপর
'শুভ দীপাবলি, সবাইকে মেরে ফেলব', গাড়ি রাখা নিয়ে বচসা দুই প্রতিবেশীর, হাড়হিম করা ঘটনা ঘটল তারপর
West Bengal News Live Updates: সাতসকালে অভিষেকের বাড়ির গেটে বুলডোজার, মোতায়েন প্রচুর পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
সাতসকালে অভিষেকের বাড়ির গেটে বুলডোজার, মোতায়েন প্রচুর পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
Mumbai News: 'গায়ে হাত দিচ্ছেন কেন?' প্রতিবাদ করতেই তরুণীকে চলন্ত ট্রেন থেকে ঠেলে ফেলল অভিযুক্ত, তারপর...
'গায়ে হাত দিচ্ছেন কেন?' প্রতিবাদ করতেই তরুণীকে চলন্ত ট্রেন থেকে ঠেলে ফেলল অভিযুক্ত, তারপর...
Baranagar Incident: আপনার মেয়ে কি খুব গেম খেলতেন ? এবিপি আনন্দ-র মুখোমুখি মৃতার বাবা, বরানগরে তরুণীর রহস্যমৃত্যু তদন্তে এবার চাঞ্চল্যকর তথ্য..
আপনার মেয়ে কি খুব গেম খেলতেন ? এবিপি আনন্দ-র মুখোমুখি মৃতার বাবা, বরানগরে তরুণীর রহস্যমৃত্যু তদন্তে এবার চাঞ্চল্যকর তথ্য..

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget