এক্সপ্লোর

Mamata Banerjee: শুভেন্দুর ইস্তফার পর কালীঘাটে বৈঠক তৃণমূল নেতৃত্বের, দলকে আন্দোলনে নামার নির্দেশ, ৭ ডিসেম্বর রাস্তায় নামতে পারেন মমতা

ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে জেলায় জেলায় প্রচার-কর্মসূচি শুরু হচ্ছে। শুভেন্দুর হাতে থাকা পরিবহণ, সেচ ও জলসম্পদ উন্নয়ন দফতর মুখ্যমন্ত্রীর হাতে।

কলকাতা: মন্ত্রিত্ব থেকে শুভেন্দু অধিকারীর পদত্যাগের পর তিনি বিজেপিতে যাচ্ছেন কিনা বা তাঁর আজকের পদক্ষেপে তৃণমূল কংগ্রেস ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে কতটা ধাক্কা খেতে পারে, তা নিয়ে রাজনৈতিক মহলের একাংশে আলোচনা শুরু হলেও পরিবহণ ও সেচমন্ত্রীর পদত্যাগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। আজ শুভেন্দুর মন্ত্রিপদ ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৃণমূল শীর্ষ নেতৃত্ব কালীঘাটে জরুরি বৈঠকে বসে। ১ ঘণ্টারও বেশি সময় আলোচনা হয়। সূত্রের খবর, সেখানে শুভেন্দুর মন্ত্রিত্ব থেকে ইস্তফাপত্র গৃহীত হয়েছে। বৈঠকে ইস্তফাপত্র গ্রহণের সিদ্ধান্ত চূড়ান্ত হয়, তারপর রাজ্যপালের কাছে সুপারিশ পাঠানো হয়। তবে শুভেন্দুর পদত্যাগকে গুরুত্ব দিচ্ছে না দল। বৈঠকে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, পার্থ চট্ট্যোপাধ্যায়, অরূপ বিশ্বাসরা। বৈঠকে অবিলম্বে দলকে আন্দোলনমুখী হতে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেছেন, কে থাকল, না থাকল, তাতে গুরুত্ব না দিয়ে অবিলম্বে রাস্তায় লাগাতার আন্দোলনে নামতে হবে। তিনি নিজে ৭ ডিসেম্বর রাস্তায় নামতে পারেন বলে খবর। কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে, রাজ্যের সমস্ত প্রকল্পের পক্ষে প্রচারে নামবেন তিনি। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে জেলায় জেলায় প্রচার-কর্মসূচি শুরু হচ্ছে। শুভেন্দুর হাতে থাকা পরিবহণ, সেচ ও জলসম্পদ উন্নয়ন দফতর মুখ্যমন্ত্রীর হাতে। আগ বাড়িয়ে দল থেকে শুভেন্দুকে বহিষ্কার করা হবে না বলে তৃণমূল সূত্রে খবর। আলোচনার দরজাও কার্যত বন্ধই। শুভেন্দু দল ছেড়ে আলাদা মঞ্চ করছেন না কি বিজেপিতে যাবেন ? কোন ক্ষেত্রে দলের কীরকম ক্ষতি হতে পারে, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়। পাশাপাশি ঠিক হয়, দলে থেকেই তিনি কোনওরকম দলবিরোধী কার্যকলাপ করছেন কিনা, সেদিকেও নজর রাখবে নেতৃত্ব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
West Bengal News Today Live Updates: 'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
Sam Neill Passes Away : প্রয়াত 'জ্যুরাসিক পার্ক' খ্যাত অভিনেতা স্যাম নীল
প্রয়াত 'জ্যুরাসিক পার্ক' খ্যাত অভিনেতা স্যাম নীল
Viral News : চলন্ত ট্রেনে পুজো, তোলপাড় সোশ্যাল মিডিয়া; ভিডিও ভাইরাল হতেই রেল জানাল...
চলন্ত ট্রেনে পুজো, তোলপাড় সোশ্যাল মিডিয়া; ভিডিও ভাইরাল হতেই রেল জানাল...

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কী অভিযোগ তার বিরুদ্ধে?
TMC News: থানার বাইরে ঢাক বাজিয়ে তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারি উদযাপন
Manas Bhunia: গ্রেফতারি নিয়ে রক্ষাকবচ পেলেও সবং ছাড়তে পারবেন না মানস ভুঁইয়া
Suvendu Adhikari: রাজ্যের রথযাত্রা কমিটিগুলোর জন্য অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
BJP News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
8th Pay Commission : ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
Cancer: কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Lionel Messi: লাল কার্ডের জন্য ২১ বছর আগে ছিলেন দলের বাইরে, ইংল্যান্ডের বিরুদ্ধে এই প্রথম খেলবেন মেসি, বললেন...
লাল কার্ডের জন্য ২১ বছর আগে সুযোগ মেলেনি, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম খেলবেন মেসি! বললেন...
Best FD Bank : ৩ বছরের FD-তে কোথায় পাবেন বেশি সুদ ? ব্যাঙ্ক না NBFC
৩ বছরের FD-তে কোথায় পাবেন বেশি সুদ ? ব্যাঙ্ক না NBFC
Mobile Recharge Plan : আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
Embed widget