এক্সপ্লোর

TMC: পূর্ব মেদিনীপুরের পটাশপুরে পার্টি অফিস ভাড়া কন্ট্রাক্টরকে! প্রকাশ্যে তৃণমূলের অন্তর্কলহ

নেতাদের একাংশের দাবি, পার্টি অফিস ভাড়া দেওয়ায় ভোটের আগে সাংগঠনিক কাজে ব্যাঘাত ঘটছে। মিটিং-গোপন বৈঠক করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন পঁচেটের তৃণমূল কংগ্রেস সভাপতি নীলমাধব দাস অধিকারী।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: তৃণমূলের পার্টি অফিস ভাড়া দেওয়া হয়েছে এক কন্ট্রাক্টরকে! তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে এমনই অভিযোগে সরব দলের একাংশ। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের পঁচেটের ঘটনা। যদিও অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত। ছিল তৃণমূলের পার্টি অফিস। রাতারাতি তা হয়ে গেল কনট্রাক্টরের কার্যালয়! এই ঘটনায় প্রকাশ্যে শাসকদলের অন্তর্কলহ। পঁচেটের তৃণমূল নেতাদের একাংশের অভিযোগ, দলকে না জানিয়েই পার্টি অফিস ভাড়া দেওয়া হয়েছে। অভিযোগ, ভাড়া দেওয়ার ব্যবস্থা করেন দলেরই নেতা তথা স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি। নেতাদের একাংশের দাবি, পার্টি অফিস ভাড়া দেওয়ায় ভোটের আগে সাংগঠনিক কাজে ব্যাঘাত ঘটছে। মিটিং-গোপন বৈঠক করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন পঁচেটের তৃণমূল কংগ্রেস সভাপতি নীলমাধব দাস অধিকারী। যদিও পটাশপুর ২ নম্বর তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন সাউ অভিযোগ মানতে নারাজ। তিনি বলেছেন, যাতে রাস্তার কাজ তাড়াতাড়ি হয়, সেজন্য কন্ডাক্টরের জিনিসপত্র ও লোকজন থাকার জন্য বিনা মূল্যে এই পার্টি অফিসটি দেওয়া হয়েছে। ভাড়া নেওয়া হয় না। পার্টি অফিসের সামনে যেহেতু ফাঁকা গ্রাউন্ড রয়েছে, তাই কাজের জিনিসপত্র রাখতে সুবিধা হবে। এর জন্য কোনো জায়গায় মিটিং মিছিল আটকে নেই । এনিয়ে বিজেপির কাঁথি সাংগঠনিক সভাপতি অনুপ চক্রবর্তীর কটাক্ষ, এখন তো আমফান-কাটমানি এসবের টাকা মারা বন্ধ। ইনকাম বন্ধ। পারলে তো ওঁরা কালীঘাটের টালির চালও ভাড়া দেয়। পঞ্চায়েতের রাশ কার হাতে থাকবে, তা নিয়ে গত মাসেই উত্তপ্ত হয় পটাশপুর। তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও উপ প্রধানের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। অস্বস্তিতে পড়ে শাসকদল। এরই মধ্যে এবার পার্টি অফিস ভাড়া দেওয়ার অভিযোগ ঘিরে নতুন করে কোন্দল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
Ebola Virus Outbreak: ইবোলা ভাইরাসে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু ! কী জানাচ্ছে WHO ? জেনে নিন এর লক্ষণ ও ঝুঁকির কারণ
ইবোলা ভাইরাসে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু ! কী জানাচ্ছে WHO ? জেনে নিন এর লক্ষণ ও ঝুঁকির কারণ

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget