এক্সপ্লোর

Petrol Diesel Price Hike : লাগামছাড়া পেট্রোল-ডিজেলের দাম, ক্যানিংয়ে ঘাড়ে রান্নার গ্যাস নিয়ে প্রতিবাদ তৃণমূলের

পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস কার্যত ধরাছোঁয়ার বাইরে। বাড়ছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামও। ফলে, চিন্তার ভাঁজ মধ্যবিত্তের কপালে।

শান্তনু নস্কর, ক্যানিং : পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস কার্যত ধরাছোঁয়ার বাইরে। বাড়ছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামও। ফলে, চিন্তার ভাঁজ মধ্যবিত্তের কপালে। এর প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে শামিল হচ্ছে তৃণমূল। আজ এই ইস্যুতে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে প্রতিবাদ মিছিল করল রাজ্যের শাসক শিবির।

ক্যানিং পূর্বের বিধায়ক তথা দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সওকত মোল্লার নেতৃত্বে মিছিল বের হয়। মিছিলে তৃণমূল ও যুব তৃণমূলের হাজার চারেক কর্মী-সমর্থক হাজির হন। অনেকে ঘাড়ে রান্নার গ্যাস নিয়ে জীবনতলার সদানন্দের মোড় থেকে জীবনতলা বাজার পর্যন্ত মিছিল করেন।

প্রসঙ্গত, আজ কলকাতায় পেট্রোলের দাম ১০১ টাকা পার করে গেছে। ডিজেলের দাম ৯৩ টাকা ছুঁইছুঁই। লিটারপ্রতি ৩৯ পয়সা বেড়ে আজ কলকাতায় পেট্রোলের দাম ১০১ টাকা ১ পয়সা। বেড়েছে ডিজেলের দামও। লিটারপ্রতি ৩২ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের নতুন দাম ৯২ টাকা ৯৭ পয়সা। এর আগেই অবশ্য রাজ্যের বেশ কয়েকটি জেলায় পেট্রোলের দাম ১০০ ছুঁয়েছে। জ্বালানির দামবৃদ্ধিতে পণ্য পরিবহণের খরচ বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই তার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। জিনিসপত্রের আগুন দামে মাথায় হাত মধ্যবিত্তের।

এর প্রতিবাদে গতকাল টাকিতে গরুর গাড়ি চালানোর পাশাপাশি সাইকেল চালিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বিক্ষোভ দেখান তৃণমূল নেতা-কর্মী-সমর্থকরা। 

পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকালই বাইক আরোহীদের গোলাপ ফুল ও মিষ্টি মুখ করিয়ে অভিনব বিক্ষোভ দেখানো হয় নদিয়ার নাকাশিপাড়ায়। নাকাশিপাড়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা বাইক আরোহীদের গোলাপ ফুল ও মিষ্টি মুখ করিয়ে পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেন। নাকাশিপাড়ার ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশের একটি পেট্রোল পাম্পের সামনে এই বিক্ষোভ দেখান তাঁরা।

উল্লেখ্য, ২০১৪ সালের লোকসভা ভোটের সময় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ছিল ১০৮ ডলার প্রতি ব্যারেল। তখন পেট্রোলের দাম ছিল প্রতি লিটার ৭৫ টাকা ৫১ পয়সা। ডিজেল  ছিল ৫৭ টাকা ২৮ পয়সা। এখন বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু কমে হয়েছে ৭৬ ডলার। অথচ দাম বেড়ে কলকাতায় এক লিটার পেট্রোল এখন ১০১ টাকা ১ পয়সা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Protests: আন্দোলনকারীদের লক্ষ্য করে ছররা গুলি দিল্লিতে, সরকারি রেকর্ডেই এবার মিলল প্রমাণ, পেলেট গান ব্যবহারের কথা স্বীকার
আন্দোলনকারীদের লক্ষ্য করে ছররা গুলি দিল্লিতে, সরকারি রেকর্ডেই এবার মিলল প্রমাণ, পেলেট গান ব্যবহারের কথা স্বীকার
'কোনও কড়া পদক্ষেপ নয়' NEET আন্দোলনকারীদের নিয়ে সুপ্রিম-নির্দেশ, কাদের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর নয়?
'কোনও কড়া পদক্ষেপ নয়' NEET আন্দোলনকারীদের নিয়ে সুপ্রিম-নির্দেশ, কাদের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর নয়?
Narendra Modi Facebook Video: ফেসবুক থেকে হঠাৎ ডিলিট প্রধানমন্ত্রীর ভিডিও, মেটা বলছে 'প্রযুক্তিগত ত্রুটি'
ফেসবুক থেকে হঠাৎ ডিলিট প্রধানমন্ত্রীর ভিডিও, মেটা বলছে 'প্রযুক্তিগত ত্রুটি'
Japan Earthquake : ভয়ঙ্কর ভূমিকম্পে দুলে উঠল জাপান ! যে কোনও সময় আছড়ে পড়তে পারে সুনামি, বড় সতর্কতা জারি
ভয়ঙ্কর ভূমিকম্পে দুলে উঠল জাপান ! যে কোনও সময় আছড়ে পড়তে পারে সুনামি, বড় সতর্কতা জারি

ভিডিও

NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর
Haldia News: হলদিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল বেআইনি INTTUC-র ৩টি অফিস | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget