এক্সপ্লোর

TMC On Om Birla: লোকসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা ইস্যুতে কৌশল বদল তৃণমূলের

TMC On No Confidence Motion On Om Birla: স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সমর্থন করবে তৃণমূল: সূত্র।

কলকাতা: লোকসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা ইস্যুতে কৌশল বদল তৃণমূলের। স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সমর্থন করবে তৃণমূল: সূত্র। দলনেত্রীর নির্দেশে স্পিকারের বিরুদ্ধে ভোটও দেবেন সাংসদরা, খবর তৃণমূল সূত্রে।

 

আরও পড়ুন, রাজ্যে নির্দিষ্ট সময়ে নির্বাচন না হলে কি রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে? কী মন্তব্য মুখ্যমন্ত্রীর ? কেন এমন বলল BJP ?

রাহুল গান্ধীকে সংসদে বলতে না দেওয়ার অভিযোগ তুলে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা। অনাস্থা প্রস্তাব আনে কংগ্রেস-সহ বেশ কয়েকটি বিরোধী দল। অনাস্থায় সই করেন ১১৪ জন সাংসদ, সই করেননি তৃণমূল সাংসদরা। স্পিকারকে সময় দেওয়া উচিত, অবস্থান ছিল তৃণমূল কংগ্রেসের। এবার কৌশল বদলে স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সমর্থন জানাবে তৃণমূল। 

লোকসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা ইস্যুতে তাৎপর্যপূর্ণভাবে অবস্থান বদল করল তৃণমূল। সূত্রের খবর, চেয়ারপার্সনের নির্দেশ অনুযায়ী তৃণমূলের সাংসদরা অনাস্থা প্রস্তাবকে সমর্থন করবেন এবং লোকসভার স্পিকারের বিরুদ্ধে ভোট দেবেন। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিধানসভা ভোটের ঠিক আগে আচমকা পশ্চিমবঙ্গের রাজ্যপাল বদল করেছে কেন্দ্রের মোদি সরকার। যা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তীব্র নিশানা করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।অন্যদিকে, রবিবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসার আগে, SIR-ইস্যুতে মেট্রো চ্য়ানেলে ধর্না চালিয়ে যাচ্ছেন তৃণমূলনেত্রী। বিজেপি ও নির্বাচন কমিশনকে এক সারিতে বসিয়ে আক্রমণও করছেন। এই প্রেক্ষাপটে, তাৎপর্যপূর্ণভাবে লোকসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা ইস্যুতে অবস্থান বদল করল তৃণমূল।
 
১০ ফেব্রুয়ারি সরকার পক্ষের প্রতি পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করার অভিযোগে, লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে কংগ্রেস। স্পিকারের বিরুদ্ধে কংগ্রেসের আনা সেই অনাস্থা প্রস্তাবে, সমাজবাদী পার্টি, RJD, DMK, CPM-সহ 'INDIA' জোটের ১১৪জন সাংসদ সই করলেও, ইঙ্গিতপূর্ণভাবে তৃণমূল সই করেনি। উল্টে, কংগ্রেসের ওপর কার্যত শর্ত চাপান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, একটা আর্জি স্পিকারের কাছে করা যেতে পারে, স্পিকারকে ২-৩ দিনের একটা সময় দেওয়া যেতে পারে। সূত্রের খবর, এবার এই অবস্থানই বদল করল তৃণমূল। তৃণমূলের তরফে বলা হয়েছে, চেয়ারপার্সনের নির্দেশ অনুযায়ী তৃণমূলের সাংসদরা অনাস্থা প্রস্তাবকে সমর্থন করবেন এবং লোকসভার স্পিকারের বিরুদ্ধে ভোট দেবেন।

প্রদেশ কংগ্রেস প্রাক্তন সভাপতি  অধীর চৌধুরী বলেন, দালালি করতে গেছিল খোকাবাবু, ধরা পড়ে যাচ্ছে, এখানে বাজার খারাপ হবে, যে খোকাবাবু বিজেপি পার্টির দালালি করছে, (লোকসভার) স্পিকারের বিরুদ্ধে সই করছে না, স্পিকারের পদত্যাগ চাইছে না, তারজন্য তাঁকে বাধ্য হয়ে করতে হয়েছে, কংগ্রেসের পা ধরতে হচ্ছে এইজন্য। সোমবার অর্থাৎ ৯ মার্চ থেকে, বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধ শুরু হচ্ছে সংসদে। সেদিনই স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা-ইস্যু তুলতে পারে কংগ্রেস। সবমিলিয়ে, স্পিকারের বিরুদ্ধে অনাস্থা ইস্যুতে সোমবার কী হয়, সেদিকেই এখন সবার নজর। 

সেরা শিরোনাম

Rahul Gandhi : 'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
Rahul Gandhi : 'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
TCS News: কর্মীদের ল্যাপটপে Monitoring Tool বসাচ্ছে সংস্থা? কী কী তথ্য দেখা হবে? TCS-এর সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা
কর্মীদের ল্যাপটপে Monitoring Tool বসাচ্ছে সংস্থা? কী কী তথ্য দেখা হবে? TCS-এর সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Cockroach Janta Party : ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'

ভিডিও

Chaos in Jadavpur University | যাদবপুরে তাণ্ডব! তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত কর্তৃপক্ষের
Chaos in Jadavpur University | একদিকে ABVP, অন্য়দিকে SFI! জোড়া কর্মসূচি ঘিরে দিনভর উত্তেজনা
Chaos in Jadavpur University | নন্দলাল বসুর হাতে তৈরি যাদবপুরের এমব্লেমের উপর 'পা'! ভাঙল একটি অংশ
Birbhum Tulu Mondal | চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন টুলু মণ্ডল, জানাল আদালত
Kolkata Hotel Fire | অগ্নিবিধি শিকেয়, হোটেলে 'মৃত্যুফাঁদ'! 'শিখা ইন' থেকে শিক্ষা নিয়ে বড় পদক্ষেপ দমকলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget