এক্সপ্লোর

টাকা ফেরত দিচ্ছেন তৃণমূল নেতারা ! চাইলেন ক্ষমা, ঘটনা কী ?

Birbhum News : ২০২১-এর নির্বাচনের পর বিজেপি কর্মীদের থেকে কাটমানি নিয়েছিল তৃণমূল। ৫ বছর পর সরকার পরিবর্তন হতেই সেই টাকা ফেরত দিলেন তৃণমূল নেতারা।

২০২১-এর বিধানসভা ভোটের পর বিজেপি কর্মীরা গ্রামে ফিরতে প্রত্যেকের কাছ থেকে জরিমানা নেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। ৫ বছর পর সরকার পরিবর্তন হতেই সেই টাকা ফেরত দিলেন তৃণমূল নেতারা। চাইলেন ক্ষমাও। শনিবার এমনই ছবি ধরা পড়ল পাড়ুইয়ের সুন্দিপুর গ্রামে। কোচবিহারের দিনহাটায় আবার আবাসের কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়িতে আছড়ে পড়ল ক্ষোভ। 

হাতে নোটের মোটা মোটা বান্ডিল। রীতিমতো তালিকা মিলিয়ে ফেরত দেওয়া হচ্ছে টাকা! '২১-এ বাধ্য হয়ে দেওয়া টাকা, ৫ বছর পর এভাবে ফিরে পেয়ে মুখে ফুটেছে হাসি। এই ছবি ধরা পড়ে বীরভূমের পাড়ুইয়ে। ভীষণ খুশি সকলে। কারণ বিনা দোষে কাটমানি দেওয়া টাকা ফেরত পাচ্ছেন তাঁরা। রাজ্যে পালাবদলের পর, বিজেপি কর্মীদের কাছ থেকে নেওয়া টাকা ফেরাতে বাধ্য হলেন তৃণমূল নেতারা। ভুল স্বীকার করে ক্ষমা চাইতেও দেখা গেল তাঁদের। পাড়ুই-এর অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা শেখ সুকু জানান, ' টাকা লেনদেন ছিল, সেসব ফেরত দিয়ে আমি ক্ষমাপ্রার্থী।' এই ঘটনা নিয়ে এক বিজেপি কর্মী জানান, গরিব মানুষের টাকা লুঠ করেছে তৃণমূল। সেই রকমভাবেই ফেরত দিতে হবে।

আরও পড়ুন - 'মানুষের প্রতিশ্রুতি পূরণ করবে বিজেপি সরকার', নন্দীগ্রামের সভা থেকে কী কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

উল্লেখ্য, এর আগে, গত ১৭ মে ২০২৬, বীরভূমের নানুরেও দেখা গেছিল প্রায় একই রকম ছবি। আবারও প্রকাশ্যে এল সেই চিত্র। এবার পাড়ুই থানার সুন্দিপুর গ্রামে সালিশি সভায় উঠে এল এই নাটকীয় ছবি। অভিযোগ, '২১-এর বিধানসভা ভোটের পরে তৎকালীন শাসক দলকে মোটা অঙ্কের টাকা জরিমানা দিয়ে, তবেই নিজের গ্রামে, নিজের ঘরে থাকতে পেরেছিলেন বিজেপির কর্মীরা। তমাল বাগদি নামে এক বিজেপি কর্মী বলেন, 'একের পর এক নেতারা জড়ো হল। আমাকে জরিমানার টাকার অ্যামাউন্টও অনেক বেশি বলা হয়েছিল। আমি হাতে পায়ে ধরে লাস্টে ১৫ হাজার টাকা..., আমি ১৫ হাজার টাকা দিয়েছি। আজকে সেই ১৫ হাজার টাকা ফেরত দিয়েছে।' আর এক বিজেপি কর্মী জানান, 'আমি ১০ হাজার টাকা দিয়েছিলাম। এই টাকাটা জোর করে ২০২১ সালে বিজেপি করার অপরাধে আমার থেকে নিয়েছিল। এবারে ভারতীয় জনতা পার্টি আসার জন্য টাকা ফেরত পেলাম।

২০২৬-এর বিধানসভা ভোটে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বদলাতেই তৃণমূলের থেকে গুণে গুণে ২০২১-এর নেওয়া কাটমানির টাকা ফেরানো হল বিজেপি কর্মীদের। পাড়ুই-এর বিজেপি নেতা লক্ষ্মীরাম মাড্ডি বলেন, '২০২১ সালে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর অত্যাচারিত হই তৃণমূলের থেকে। নিজের গ্রামে ঢোকার জন্য এরা কিছু অর্থ নেয়। আজকে প্রায় ৮ জন মানুষকে সেই টাকা ফেরত দেওয়া হল। সব মিলিয়ে ৬৭ হাজারের মতো হবে মোট। টাকা ফেরত দিয়ে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা শেখ আক্রম বলেন, 'দয়া করে আমাদের ক্ষমা করে দিন। এরকম ভুল আর করব না।'

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Weather Update: টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD
টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
ABP Ananda Top 10, 10 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 10 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Advertisement

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget