এক্সপ্লোর

Jharkhand News:অবৈধভাবে কয়লা কাটতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঝাড়খন্ডে, মৃত্যু ২ মহিলা-সহ ৪ জনের

Illegal Mining In Jharkhand BCCL:অবৈধভাবে কয়লা কাটতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঝাড়খন্ডের ঝরিয়ায়। বিসিসিএলের খনিতে দুই মহিলা-সহ ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। খবর ছড়াতেই এলাকায় শোকের ছায়া।

কৌশিক গাঁতাইত, ঝাড়খন্ড: অবৈধভাবে কয়লা (Illegal Mining) কাটতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঝাড়খন্ডের (Jharkhand) ঝরিয়ায়। বিসিসিএলের খনিতে দুই মহিলা-সহ ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। খবর ছড়াতেই এলাকায় শোকের ছায়া।

কী ঘটেছিল?
প্রশাসনের দাবি,  ঝরিয়ার ভোরা থানা এলাকায় বিসিসিএল এর 4A প্যাচে আজ সকালে প্রায় ১৫ জন বাসিন্দা অবৈধভাবে কয়লা কাটতে ঢুকেছিলেন। আচমকাই তাঁদের মাথার উপর কয়লার চাল ধসে পড়ে। খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। জনা ছয়েককে উদ্ধার করেন তাঁরাই। সেই ছ'জনের মধ্যে চার জনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে এখনও আরও দশ জন মতো চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। তবে বেআইনিভাবে কয়লা তুলতে গিয়ে মৃত্যুর ঘটনা একেবারেই বিরল নয়। গত বছর জানুয়ারি মাসে এক ঘটনা ঘটেছিল দুর্গাপুরের মাধাইপুরে।

কী ঘটেছিল মাধাইপুরে? 
সে বার খোলামুখ খনি থেকে বেআইনিভাবে কয়লা তুলতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছিল একই পরিবারের চার জনের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে দুর্গাপুরের মাধাইপুরে। ECL-এর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন তৃণমূল বিধায়ক। অবৈধ কয়লাকারবারিদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপের দাবি জানায় বিজেপি। যদিও এনিয়ে ইসিএল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া আসেনি। কয়লাকে কেন্দ্র করে জীবন। আর কয়লাতেই মৃত্যু। খোলামুখ খনিতে কয়লা তুলতে নেমে, ধসে চাপা পড়ে মৃত্যু হল গ্রামের একই পরিবারের ৪ জনের। সাধারণতন্ত্র দিবসের সকালে মর্মান্তিক ঘটনার সাক্ষী থেকেছিল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের মাধাইপুর। ফরিদপুর-লাউদোহা ব্লকের অন্তর্গত মাধাইপুর এলাকায় রয়েছে খোলামুখ খনি। জীবন বাজি রেখে, অবৈধভাবে সেখানে কয়লা তুলতে নেমেছিলেন একই পরিবারের কয়েকজন সদস্য। মাটি ধসে চাপা পড়ে তাঁদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়। মৃতের আত্মীয় দুলাল বাউড়ি বলেন, 'ছেলেমেয়ে আছে। কয়লা তুলতে গিয়েছিল। দুর্ঘটনা ঘটে গিয়েছে। সাড়ে ৮টার সময় খবর পেলাম দুর্ঘটনা ঘটেছে। গিয়ে দেখছি, চাপা পড়ে আছে। ভাই, ভাইয়ের স্ত্রী, ভাইয়ের ছেলে মারা গিয়েছে।' প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় ৪ জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় এক গ্রামবাসীকে খোলামুখ খনি র ভিতর থেকে উদ্ধার করা হয়। এনিয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি অভিষেক গুপ্ত বলেন, চারজন মারা গিয়েছেন। পোস্টমর্টেমে পাঠানো হয়েছে। বাকিদের তাড়াতাড়ি উদ্ধার করা হয়েছে। যাঁরা মারা গিয়েছেন তাঁরা পাশের গ্রামেরই লোক।

আরও পড়ুন:নিমের পাতা রক্তের সুগার লেভেল কমতে সাহায্য করে! কীভাবে খাবেন?

সেরা শিরোনাম

News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Cockroach Janta Party : 'তা করলেই আরশোলারা অদৃশ্য হয়ে যাবে', স্পষ্ট বলল ককরোচ জনতা পার্টি...
'তা করলেই আরশোলারা অদৃশ্য হয়ে যাবে', স্পষ্ট বলল ককরোচ জনতা পার্টি...
Cockroach Janta Party: জামিন পেলেন অভিজিৎ দীপকে, শর্তসাপেক্ষে মুক্তি দিল আদালত, সই করতে হচ্ছে ৫০০০০ টাকার বন্ডে
জামিন পেলেন অভিজিৎ দীপকে, শর্তসাপেক্ষে মুক্তি দিল আদালত, সই করতে হচ্ছে ৫০০০০ টাকার বন্ডে
Nitish Kumar: ‘ন’জনকে খুন করিয়েছি আমি’, অকপট স্বীকারোক্তি বিধায়কের, বিতর্ক শুরু হতে বললেন…
‘ন’জনকে খুন করিয়েছি আমি’, অকপট স্বীকারোক্তি বিধায়কের, বিতর্ক শুরু হতে বললেন…

ভিডিও

Durga Puja 2026 | সাউথসিটি মলে এই প্রথমবার দুর্গাপুজো, থিম যাত্রা
Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget