এক্সপ্লোর

পরিকাঠামোগত সংস্কার হচ্ছে, সৎ করদাতাদের জন্য নয়া প্ল্যাটফর্ম, করদানে জটিলতা আরও কমবে, বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী জানিয়েছেন, করদানে জটিলতা দূর করাই আমাদের লক্ষ্য। কর জমার ক্ষেত্রে স্ক্রুটিনি কোনও নির্দিষ্ট আধিকারিক দ্বারা হবে না, ফলে করদান-প্রক্রিয়া দুর্নীতিমুক্ত হতে চলেছে। ২৫ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে ফেসলেস অ্যাপিল সার্ভিস।

নয়াদিল্লি: দেশের সৎ করদাতাদের সম্মানিত করার জন্য একটি প্ল্যাটফর্ম লঞ্চ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার কর ব্যবস্থায় যে সব পরিকাঠামোগত সংস্কার আনতে চাইছে, তাতে এই প্ল্যাটফর্ম মাইলস্টোন হয়ে থাকবে। গত ৬-৭ বছরে করদাতার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ঠিকই কিন্তু কিন্তু ১৩০ কোটির দেশে মাত্র দেড় কোটি মানুষ কর দেন, যা দেশের জনসংখ্যার নিরিখে নগণ্য। যাঁরা কর দিতে সক্ষম, তাঁদের আত্মসমীক্ষা করা উচিত, বললেন প্রধানমন্ত্রী।  যাঁরা নিয়মমাফিক কর মেটান, তাঁরা দেশের উন্নতিতে অবদান রাখেন, তাঁদের সম্মান জানাবে সরকার। প্রধানমন্ত্রী জানিয়েছেন, করদানে জটিলতা দূর করাই আমাদের লক্ষ্য। কর জমার ক্ষেত্রে স্ক্রুটিনি কোনও নির্দিষ্ট আধিকারিক দ্বারা হবে না, ফলে করদান-প্রক্রিয়া দুর্নীতিমুক্ত হতে চলেছে। ২৫ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে ফেসলেস অ্যাপিল সার্ভিস। প্রধানমন্ত্রী আরও বলেছেন, এর ফলে মিনিমাম গভর্নমেন্ট, ম্যাক্সিমাম গভর্নেন্সের ব্যাপারে সরকারের যে অঙ্গীকার, তা আরও দৃঢ় হবে। এর মূল উদ্দেশ্য হল, প্রতিনি আইন, রীতিনীতি মানুষ কেন্দ্রিক করা, মানুষের পক্ষে সরল করা। নয়া প্রশাসনিক মডেল এটাই, এর সুফলও দেশ পাচ্ছে। তিনি বলেছেন, করদাতাদের স্বার্থ সুরক্ষিত করাই সরকারের লক্ষ্য। দেশের সংস্কারমূলক পদক্ষেপ দেখে বিদেশি বিনিয়োগ আসছে, করোনা-কালেও দেশে রেকর্ড বিদেশি বিনিয়োগ হয়েছে। স্বাধীনতার পর কর সংস্কার খুব ধীর গতিতে হয়েছে, মুষ্টিমেয় মানুষের জন্য বহু মানুষকে ভুগতে হয়েছে, ফলে পিছিয়ে পড়েছে যুবসমাজ। আইনি জটিলতা কমলেই দেশের উন্নয়ন ত্বরাণ্বিত হয়। শেষ কয়েক বছরে আয়কর দফতরে বেশ কয়েকটি সংস্কার হয়েছে, এগুলির মধ্যে রয়েছে চালু কোম্পানিগুলির ক্ষেত্রে কর্পোরেট কর ২২ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা ও নতুন কোম্পানির ক্ষেত্রে ১৫ শতাংশ করা। ডিভিডেন্ড ট্যাক্স বাতিল করা হয়েছে। এবার ডিরেক্ট ট্যাক্স সংক্রান্ত আইনকানুন সরলতর করার কথা ভাবা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আজ ফের বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, নির্যাতিতা নাবালিকার পরিবারের দাবি মেনে চলছে স্থায়ী ফাঁড়ি তৈরির কাজ
আজ ফের বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, নির্যাতিতা নাবালিকার পরিবারের দাবি মেনে চলছে স্থায়ী ফাঁড়ি তৈরির কাজ
Pooja Kumari Jha Jammu Kashmir : 'স্যার, এটা ভুল ম্যাপ! জম্মু-কাশ্মীর ভারতের' বাংলাদেশে সভার মাঝেই ফুঁসে উঠলেন ভারতীয় কূটনীতিবিদ পূজা !
'স্যার, এটা ভুল ম্যাপ! জম্মু-কাশ্মীর ভারতের' বাংলাদেশে সভার মাঝেই ফুঁসে উঠলেন ভারতীয় কূটনীতিবিদ পূজা !
Plane Accident News: যাত্রীসমেত জঙ্গলে ভেঙে পড়ল বিমান, স্বাধীনতা দিবসে ভয়ঙ্কর ঘটনা এই দেশে… বিমান সংস্থাকে বসিয়ে দেওয়া হল
যাত্রীসমেত জঙ্গলে ভেঙে পড়ল বিমান, স্বাধীনতা দিবসে ভয়ঙ্কর ঘটনা এই দেশে… বিমান সংস্থাকে বসিয়ে দেওয়া হল
BJP News: সুখেন্দুশেখরদের কেন দলে নিতে হল? বাধ্য হয়েই কি? বিজেপি নেতা তথাগত রায় বললেন…
সুখেন্দুশেখরদের কেন দলে নিতে হল? বাধ্য হয়েই কি? বিজেপি নেতা তথাগত রায় বললেন…

ভিডিও

21st July Controversy : ২১ জুলাই নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হল 'কালীঘাট তৃণমূল'
Baruipur Incident | প্রভাসের বিকৃত মানসিকতার শিকার হতে হয় বারুইপুরের নাবালিকাকে
DCP Shantanu Sinha Biswas : ৩ কোটি আত্মসাৎ, জোর করে বদলি! শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে চার্জশিট
Abhishek Banerjee : সেবাতেও দুর্নীতির আশ্রয়? অভিষেকের কর্মসূচি ঘিরে অভিযোগের পাহাড়
Kolkata Metro Purple Line : শুরু হয়েছিল এক বছর আগে, পাতাল খুঁড়ে ভিক্টোরিয়ায় পৌঁছে গেল 'দুর্গা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget