এক্সপ্লোর

করোনাভাইরাস নিয়ে সংঘাতের মধ্যেই চিনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন ট্রাম্প?

চিনের পার্লামেন্টে শীঘ্রই একটি প্রস্তাবিত নিরাপত্তা সংক্রান্ত আইন ছাড়পত্র পেতে পারে যার ফলে হংকঙের পৃথক আইনি মর্যাদা হ্রাস পাবে।

ওয়াশিংটন: নোভেল করোনাভাইরাস সংক্রমণ নিয়ে ইতিমধ্যেই চিন-মার্কিন সম্পর্কে উত্তাপ ছড়িয়েছে। আমেরিকার দাবি, চিনের উহানের ল্যাবই কোভিড-১৯ ছড়ানোর উত্সস্থল। পাল্টা চিন আমেরিকার বিরুদ্ধে ভিত্তিহীন দাবি করার অভিযোগ তুলে সরব। চিনা প্রেসিডেন্ট শি জিনপিং আবার গতকালই করোনাভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন। তার মধ্যেই হংকং নিয়ে নতুন করে বিবাদে জড়াচ্ছে দুই শক্তিশালী দেশ। হংকঙে চিন জাতীয় নিরাপত্তা আইন চাপিয়ে দিতে চলেছে বলে অভিযোগ। চিনের এহেন প্রয়াস রুখে দিতে তিনি তাদের বিরুদ্ধে চলতি সপ্তাহেই ব্যবস্থা গ্রহণের তোড়জোড় করছেন বলে ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি কি হংকং ইস্যুতে চিনের বিরুদ্ধে বিধিনিষেধ ঘোষণা করতে চলেছেন, প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসের সাংবাদিক বৈঠকে বলেন, কিছু না কিছু আমরা করতে যাচ্ছি। তা অত্যন্ত আকর্ষণীয় মনে হতে পারে আপনাদের, আমার ধারণা। কিন্তু আজ আমি আপনাদের এ নিয়ে কিছু বলব না। তবে চলতি সপ্তাহের শেষে কোনও ঘোষণা হয়ত শুনবেন। এটা আমার দৃঢ় বিশ্বাস। তাঁকে প্রশ্ন করা হয়, হংকং নিয়ে তিনি কি চিনের ছাত্রছাত্রী ও গবেষকদের ভিসায় বিধিনিষেধ জারির কথা ভাবছেন? তবে ওয়াশিংটনের তরফে কড়া পদক্ষেপের হুঁশিয়ারির মুখে হাত গুটিয়ে বসে না থাকার ইঙ্গিত দিচ্ছে চিনও। হংকঙে নিরাপত্তা সংক্রান্ত নয়া আইন প্রয়োগের পাল্টা বিদেশি হস্তক্ষেপ মোকাবিলায় চিনও প্রয়োজনীয় পদক্ষেপ করবে বলে জানিয়েছে সেদেশের বিদেশমন্ত্রক। চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান তাঁর দেশের অবস্থান স্পষ্ট করেছেন। চিনের পার্লামেন্টে শীঘ্রই একটি প্রস্তাবিত নিরাপত্তা সংক্রান্ত আইন ছাড়পত্র পেতে পারে যার ফলে হংকঙের পৃথক আইনি মর্যাদা হ্রাস পাবে। বর্তমানে মার্কিন আইনের আওতায় হংকং যে বিশেষ আর্থিক স্ট্যাটাস ভোগ করে, তাকে প্রশ্নের মুখে ফেলে দেবে এই আইন। আবার বুধবারই হংকঙের পরিষদীয় কাউন্সিল একটি বিল দ্বিতীয়বার খতিয়ে দেখার প্রক্রিয়া শেষ করতে পারে যাতে চিনের জাতীয় সঙ্গীতের প্রতি অমর্যাদা বা অসম্মান প্রকাশ ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
Earthquake in Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, আবারও কামচাটকা, মাটির নীচে কী চলছে?
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, আবারও কামচাটকা, মাটির নীচে কী চলছে?
Abhishek Banerjee: জাল হলফনামার ভিডিও ঘিরে বিতর্ক, অভিষেকের বিরুদ্ধে পুলিশকে কালিমালিপ্ত করার অভিযোগ, দায়ের FIR
জাল হলফনামার ভিডিও ঘিরে বিতর্ক, অভিষেকের বিরুদ্ধে পুলিশকে কালিমালিপ্ত করার অভিযোগ, দায়ের FIR
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget