এক্সপ্লোর

মায়ানমারে ট্যুইটার বন্ধ করল সেনা, নিন্দায় সরব কর্তৃপক্ষ

ট্যুইটারের তরফে এক মুখপাত্র বলেন, এই জন সাধারণের কথোপকথনের অধিকার এবং তাঁদের কথা বলার অধিকারকে ক্ষুন্ন করে। আমরা শেষ পর্যন্ত এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হব। দেশের অন্যতম টেলিকম সংস্থা টেলিনর জানিয়েছে, ট্যুইটার এবং ইনস্টাগ্রাম ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে।

ইয়াঙ্গন: সেনা অভ্যুত্থানের ঘটনায় ফুঁসছে মায়ানমার। আগেই মোবাইল পরিষেবা থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার বন্ধ করে দেওয়া হল ট্যুইটার ব্যবহারও। সু চি সহ সব রাজনৈতিক নেতাদের বন্দী করার পর এই সিদ্ধান্ত নিয়েছে সেনা বাহিনী। এই ঘটনার নিন্দা করেছে ট্যুইটার কর্তৃপক্ষ। ট্যুইটারের তরফে এক মুখপাত্র বলেন, এই জন সাধারণের কথোপকথনের অধিকার এবং তাঁদের কথা বলার অধিকারকে ক্ষুন্ন করে। আমরা শেষ পর্যন্ত এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হব। দেশের অন্যতম টেলিকম সংস্থা টেলিনর জানিয়েছে, ট্যুইটার এবং ইনস্টাগ্রাম ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে। যতদিন পর্যন্ত না পরবর্তী নির্দেশিকা আসবে ততদিন বন্ধ থাকবে এই পরিষেবা। সম্প্রতি মায়ানমারে নির্বাচিত সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উত্খাত করে ক্ষমতা দখল করে এক বছরের জরুরি অবস্থা জারি করেছে সেনাবাহিনী। গত নভেম্বরের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে সেনা ও সরকারের মধ্যে বেশ কিছুদিন ধরে সংঘাত চলার পর সামরিক উর্দিধারী বাহিনী ক্ষমতা দখল করে। ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী দেশের প্রেসিডেন্ট ইউ উইন সমিন্ট, স্টেট কাউন্সেলগত নভেম্বরের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে সেনা ও সরকারের মধ্যে বেশ কিছুদিন ধরে সংঘাত চলার পর সামরিক উর্দিধারী বাহিনী ক্ষমতা দখল করে। ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী দেশের প্রেসিডেন্ট ইউ উইন সমিন্ট, স্টেট র দও আং সান সু চি-কে আটক করে। পাশাপাশি কেন্দ্রীয় নির্বাচন কমিশনে বিরুদ্ধে ওঠা ভোট জালিয়াতির অভিযোগের মুখে শাসক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) শীর্ষস্তরের নেতাদেরও আটক করা হয়। মায়ানমার টাইমস-এর খবর, সামরিক একনায়কতন্ত্রের বিরুদ্ধে তাঁরা ‘স্টপ বায়িং জুন্টা বিজনেস’ কর্মসূচি নিয়েছেন অর্থাত্ সামরিক শাসকদের ব্যবসাজাত পণ্য কেনা বন্ধ করার আহ্বান জানিয়ে প্রচার চালাচ্ছেন। সাধারণ জনগণ সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্কযুক্ত পণ্য ও পরিষেবা বয়কটের ডাক দিয়েছেন। সামরিক বাহিনী মায়ানমারে তাতমাদও বলেও পরিচিত। তাদের সঙ্গে খাদ্যদ্রব্য ও মদ-পানীয় জাতীয় সামগ্রী, বিনোদন ইন্ডাস্ট্রি, ইন্টারনেট পরিষেবা দেওয়া কোম্পানি, ব্যাঙ্ক, আর্থিক প্রতিষ্ঠান, হাসপাতাল, তেল কোম্পানি, পাইকারি ও খুচরো ব্যবসা করা সংস্থার সম্পর্ক আছে। সেগুলিই বয়কটের ডাক উঠেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Crime Story : 'লোকেশন পাঠাচ্ছি,ফলো করো,আর এখানে এসে ওকে মেরে ফেল..' প্রেমিককে ডেকে 'স্বামীকে খুন'!
'লোকেশন পাঠাচ্ছি,ফলো করো,আর এখানে এসে ওকে মেরে ফেল..' প্রেমিককে ডেকে 'স্বামীকে খুন'!
West Bengal News Live : দুর্ঘটনায় মৃত ৩ জনের পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণা রেলের
দুর্ঘটনায় মৃত ৩ জনের পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণা রেলের
Covid 19 : দক্ষিণের এই রাজ্যে বাড়ছে কোভিড, পরপর আক্রান্ত, প্রাণ গেল ৪ জনের
দক্ষিণের এই রাজ্যে বাড়ছে কোভিড, পরপর আক্রান্ত, প্রাণ গেল ৪ জনের

ভিডিও

India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি
BJP Government in Bengal: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর 'সারপ্রাইজ ভিজিট', ঢুকে পড়লেন ছাত্রীর ছদ্মবেশে
Rath Yatra 2026 : রথের দড়ি টেনে পশ্চিমবঙ্গের 'গৌরবময়' দিন ফিরিয়ে আনার পক্ষে সওয়াল রাজ্যপালের
Puri Rath Yatra 2026 : সৈকত শহরে জনসমুদ্র, দিনভর বৃষ্টি, তবে কমতি নেই আন্তরিকতায়
Riyasat: সাউথসিটি মলের 'রিয়াসত'-এ শুরু হল বর্ষাকালীন 'কাবাব অ্যাফেয়ার'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget