এক্সপ্লোর

লাদাখকে চিনের অংশ বলে দেখিয়ে লিখিত ভাবে ক্ষমা চাইল Twitter

গত মাসে এক লাইভ সম্প্রচারে কেন্দ্রশাসিত লাদাখের সবচেয়ে বড় শহর লে-কে চিনের এলাকা বলে দেখায় ট্যুইটার। এভাবে ভারতের মানচিত্রকে ভুল ভাবে তুলে ধরায় অসন্তোষ জানায় তথ্য সুরক্ষা বিল সংক্রান্ত সংসদের যৌথ কমিটি। তারা পরিষ্কার জানিয়ে দেয়, এটা দেশদ্রোহিতার সমান, ট্যুইটারের মার্কিন কর্তৃপক্ষের কাছেও ব্যাখ্যা চেয়ে পাঠায়।

নয়াদিল্লি: লাদাখকে ভুল ভাবে চিনের অংশ বলে দেখিয়ে তীব্র সমালোচনা, নিন্দার মুখে সংসদীয় কমিটির কাছে লিখিত ক্ষমা প্রার্থনা করল ট্যুইটার। কমিটির চেয়ারপার্সন মীনাক্ষী লেখি মাইক্রোব্লগিং সাইটটি চলতি মাসের শেষ নাগাদ ভুল শুধরে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন। ট্যুইটারের চিফ প্রাইভেসি অফিসার ড্যামিয়েন কারিয়েন রীতিমতো হলফনামা দিয়ে ভুল স্বীকার করেছেন। সংবাদ সংস্থার খবর, মীনাক্ষী বলেছেন, ভারতের অনুভূতি, আবেগকে আঘাত করায় ওরা ক্ষমা চেয়ে নিয়ে ৩০ নভেম্বরের মধ্যে ত্রুটি শুধরানোর কথা দিয়েছে। জনসাধারণের আস্থা, ভরসা অর্জন, বজায় রাখা ও তাদের সেবা করায় দায়বদ্ধতার কথাও জানিয়েছে ট্যুইটার। সংস্থার মুখপাত্র বলেছেন, আমাদের পরিষেবার প্রতি লোকের আস্থা অর্জনই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। জনসাধারণের মধ্যে মতামতের আদানপ্রদান রক্ষা করা ও ভারত সরকারের শরিক হওয়ায় ট্যুইটার দায়বদ্ধ রয়েছে। গত মাসে এক লাইভ সম্প্রচারে কেন্দ্রশাসিত লাদাখের সবচেয়ে বড় শহর লে-কে চিনের এলাকা বলে দেখায় ট্যুইটার। এভাবে ভারতের মানচিত্রকে ভুল ভাবে তুলে ধরায় অসন্তোষ জানায় তথ্য সুরক্ষা বিল সংক্রান্ত সংসদের যৌথ কমিটি। তারা পরিষ্কার জানিয়ে দেয়, এটা দেশদ্রোহিতার সমান, ট্যুইটারের মার্কিন কর্তৃপক্ষের কাছেও ব্যাখ্যা চেয়ে পাঠায়। ট্যুইটার সিইও জ্যাক ডোরসিকে কড়া চিঠি লেখেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য় সম্প্রচারমন্ত্রকের সচিব অজয় সাহনি। মন্ত্রকের সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানায়, তিনি ডোরসিকে ভারতের সংবেদনশীলতাকে সম্মান জানাতে বলেন। সেসময় ট্যুইটার সাফাই দিয়েছিল, এটা টেকনিক্যাল ইস্যু, যার দ্রুত মীমাংসাও করা হয়ে গিয়েছে। তবে এখন তারা যে হলফনামা দিয়েছে,তাতে বলেছে, গত কয়েক সপ্তাহ ধরে আমরা জিও-ট্যাগ ইস্যুটি এমনভাবে মীমাংসার চেষ্টা করছি যাতে লে ও কেন্দ্রশাসিত লাদাখের অন্য শহরগুলিকে সঠিক ভাবে তাদের নাম, এলাকা, দেশের উল্লেখ করে দেখানো হবে। এর পাশাপাশি আমরা জম্মু ও কাশ্মীরের আরও নানা শহরের জিও-ট্যাগ রিভিউ করছি। এই কাজটা ইতিমধ্যেই এগিয়ে গিয়েছে, ২০২০-র ৩০ নভেম্বরকে প্রক্রিয়া সম্পূর্ণ করার সময়সীমা ধরা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
Rachna Banerjee:
"সংখ্যাটা বাড়তে পারে..", NDA বৈঠক শেষে বললেন রচনা, কারা আসতে পারেন ?
PM Modi Viral Video : পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! খোদ প্রধানমন্ত্রী মোদি দিচ্ছেন ভিডিয়ো বার্তা, আপনি দেখেছেন ? 
পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! খোদ প্রধানমন্ত্রী মোদি দিচ্ছেন ভিডিয়ো বার্তা, আপনি দেখেছেন ? 

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget