এক্সপ্লোর

শিলিগুড়িতে পানীয় জল সঙ্কট, সমাধান চেয়ে পুর প্রশাসকের দ্বারস্থ ২ বিজেপি বিধায়ক

উত্তরবঙ্গে এসে গেছে বর্ষা। অপেক্ষায় দক্ষিণ। এরই মধ্যে রাজনৈতিক আকচা-আকচি ও তরজা ভুলে শিলিগুড়ির পুর প্রশাসক গৌতম দেবের সঙ্গে দেখা করলেন দুই বিজেপি বিধায়ক।

শিলিগুড়ি: নিকাশি ব্যবস্থার উন্নতি ও পানীয় জলের সমস্যা মেটাতে শিলিগুড়ির পুর প্রশাসকের দ্বারস্থ হলেন, দুই বিজেপি বিধায়ক। সবার সঙ্গে কথা বলেই কাজ করছেন। জানিয়েছেন শিলিগুড়ির পুর প্রশাসক।

উত্তরবঙ্গে এসে গেছে বর্ষা। অপেক্ষায় দক্ষিণ। এরই মধ্যে রাজনৈতিক আকচা-আকচি ও তরজা ভুলে শিলিগুড়ির পুর প্রশাসক গৌতম দেবের সঙ্গে দেখা করলেন দুই বিজেপি বিধায়ক।

শিলিগুড়ি পুরসভার ৩৩টি ওয়ার্ড পড়ে শিলিগুড়ি বিধানসভার আওতায়। আর বাকি ১৪টি ওয়ার্ড পড়ে, ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার মধ্যে। এদিন, শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় পুর প্রশাসক গৌতম দেবের সঙ্গে দেখা করেন। নিকাশি ব্যবস্থার পাশাপাশি, পানীয় জল সরবরাহ নিয়ে শিলিগুড়ির পুর-প্রশাসকের সঙ্গে কথা বলেন দুই বিজেপি বিধায়ক। 

শিলিগুড়ি বিজেপি নেতা তথা বিধায়ক  শঙ্কর ঘোষ জানিয়েছেন, আমাদের কোনও প্রশাসনিক বৈঠকে ডাকা হয় না। তবুও, এলাকার উন্নয়নের জন্য কথা বলতে এসেছি। অন্যদিকে শিলিগুড়ি পুরসভা প্রশাসক, গৌতম দেব জানান, 'ওনারা এসেছেন, কথা হয়েছে। বিধায়কদের ডাকার অধিকার আমারনেই। আমি সবার সঙ্গে কথা বলেই কাজ করছি। ওঁদের সঙ্গেও কথা বলছি। ওরা পরামর্শ দিয়েছেন। সবার পরামর্শ নিয়েই কাজ করব।'

ল্যান্ড স্লাইড ভিকট্রি পেলেও, বিধানসভা ভোটে শিলিগুড়ি ও ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে পরাজিত হয়েছে রাজ্যের শাসকদল। রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেবকে হারিয়ে ডাবগ্রাম-ফুলবাড়ি আসনে জিতেছে বিজেপির শিখা চট্টোপাধ্যায়। 

মাস খানেক আগে, শিলিগুড়ির পুর প্রশাসক পদে সিপিএমের অশোক ভট্টাচার্যকে সরিয়ে, গৌতম দেবকে দায়িত্ব দিয়েছে রাজ্য সরকার। এবার এলাকার উন্নয়নে তাঁর দ্বারস্থ হলেন বিজেপির দুই বিধায়ক।

সেরা শিরোনাম

Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Road Accident News: 'বাবা সামলে নেবে', বিলাসবহুল গাড়িতে ৩ জনকে পিষে মেরে ফেলার বলল ১৯- এর তরুণ, কী ঘটেছে কেরলে ?
'বাবা সামলে নেবে', বিলাসবহুল গাড়িতে ৩ জনকে পিষে মেরে ফেলার বলল ১৯- এর তরুণ, কী ঘটেছে কেরলে ?
Rahul Gandhi : 'ইডি, সিবিআই, বিদেশমন্ত্রকের ২০০ সরকারি আধিকারিক যোগাযোগ রাখছেন', চাঞ্চল্যকর দাবি রাহুলের
'ইডি, সিবিআই, বিদেশমন্ত্রকের ২০০ সরকারি আধিকারিক যোগাযোগ রাখছেন', চাঞ্চল্যকর দাবি রাহুলের
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

ভিডিও

Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী
BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget