এক্সপ্লোর

Air Force Plane Crashed: প্রশিক্ষণ চলাকালীন এয়ার বেসের মধ্যেই ভেঙে পড়ল বায়ুসেনার ২ বিমান, নিহত ৪ জন পাইলট

Plane Crash News: সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে জানা গিয়েছে, ম্যানিলার দক্ষিণে প্রশিক্ষণের সময় ফিলিপিন্স বায়ুসেনার দু'টি বিমান ভেঙে পড়েছে এয়ার বেসের মধ্যেই। এই দুর্ঘটনায় ৪ জন পাইলট নিহত হয়েছেন। 

ফিলিপিন্স : মাঝ আকাশেই ধ্বংস, প্রশিক্ষণ চলাকালীন এয়ার বেসেই ভেঙে পড়ল বায়ুসেনার দু'টি বিমান। মৃত্যু হয়েছে ৪ জন পাইলটের। ফিলিপিন্সের ম্যানিলায় ঘটেছে এই ঘটনা। SF-260, সিঙ্গেল প্রপেলার যুক্ত দু'টি প্লেন ভেঙে পড়েছে Fernando Air Base, যা ম্যানিলার দক্ষিণে অবস্থিত। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটেছে। ফিলিপিন্সের বায়ুসেনার মুখপাত্র কর্নেল Alvin Capinguian বিবৃতি দিয়ে জানিয়েছেন, এয়ার বেসের মধ্যেই ভেঙে পড়েছে দু'টি বিমান। অন্য কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রেও জানা গিয়েছে, ম্যানিলার দক্ষিণে প্রশিক্ষণের সময় ফিলিপিন্স বায়ুসেনার দু'টি বিমান ভেঙে পড়েছে এয়ার বেসের মধ্যেই। এই দুর্ঘটনায় ৪ জন পাইলট নিহত হয়েছেন। যে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেখানে প্লেন ভেঙে পড়ার মুহূর্ত ধরা পড়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, মাঝ আকাশে থাকাকালীনই প্লেন ২টি থেকে ধোঁয়া বের হচ্ছে। এরপর ভেঙে পড়ে ওই ২ প্লেন। পারিপার্শ্বিক কোনও ক্ষয়ক্ষতি না হলেও, দুই বিমানে থাকা মোট ৪ জন পাইলটের মৃত্যু হয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনায়। 

জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগ থাকার সন্দেহে গ্রেফতার র‍্যাপিডো চালক, প্রধানমন্ত্রীর নামে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ 

এই প্লেন দুর্ঘটনার কারণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে। কী ঘটেছিল মাঝ আকাশে, বিমান দু'টিতে কি কোনও ত্রুটি ছিল, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে কোনও গভীর ষড়যন্ত্র - এইসব প্রশ্নের উত্তর জানতেই তদন্ত শুরু করেছে পুলিশ। খোঁজ চলছে আসলে ঠিক কী ঘটেছিল, তার। অন্যদিকে ফিলিপিন্সের বায়ুসেনার তরফে জানানো হয়েছে SF-260 জেটগুলি আপাতত বসিয়ে দেওয়া হচ্ছে। নিরাপত্তার খাতিরে আগাম সতর্কতা নেওয়া হয়েছে। বিগত কয়েক বছরে ফিলিপিন্স বায়ুসেনার বিমান একাধিকবার বেশ ভয়ঙ্কর ভাবে ভেঙে পড়েছে। গত মে মাসে ২ জন পাইলটের মৃত্যু হয় এই SF-260 সিরিজের প্লেন ভেঙেই। সেবারও প্রশিক্ষণ চলাকালীনই ভেঙে পড়ে বিমান। উত্তর ফিলিপিন্সের Benguet প্রদেশে ঘটেছিল ওই দুর্ঘটনা। এর আগে ২০২৩ সালে SF-260 TP Marchetti বিমান ভেঙে পড়ে ২ জন পাইলটের মৃত্যু হয়েছিল বলে খবর পাওয়া গিয়েছে। সেবারও প্রশিক্ষণের সময়েই ভেঙে পড়েছিল বিমান। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

মানুষ আবর্জনা ফেলে চলেছে, একা হাতেই পরিষ্কার করতেন, আজ সেই বিট্টু তবাহির হাতে গুরুতর সংক্রমণ
মানুষ আবর্জনা ফেলে চলেছে, একা হাতেই পরিষ্কার করতেন, আজ সেই বিট্টু তবাহির হাতে গুরুতর সংক্রমণ
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Viral Video: বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?
Advertisement

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget