এক্সপ্লোর

Typhoon Champi : এগোচ্ছে বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় 'চাম্পি', আতঙ্কে বন্ধ হল স্কুল-অফিস-বাজারহাট, বিরাট ধ্বংসযজ্ঞের আশঙ্কা?

ঝড়টি তাইওয়ানের দক্ষিণ প্রান্ত থেকে প্রায় ৩৩০ কিলোমিটার পূর্বে অবস্থান করছে। এর প্রভাবে তাইওয়ান দ্বীপের বড় অংশে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

বছরের সবথেকে তীব্র ঝড়। করতে পারে ওলটপালট।  শক্তিশালী টাইফুন চাম্পি নিয়ে আতঙ্ক চরমে। ধ্বংসাত্মক প্রভাব যতটা আটকানো যায়, তা চেষ্টা করছে তাইওয়ান সরকার। প্রবল ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টি শুরু হয়েছে। বড় দুর্যোগের আশঙ্কায় দ্বীপের বিস্তীর্ণ এলাকায় বন্ধ রাখা হয়েছে স্কুল, সরকারি দফতর ও  বাজারহাট। বাতিল করা হয়েছে শত শত বিমান। ঝড় সরাসরি তাইওয়ানের স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা কম । কিন্তু আগামী প্রায় দু’দিন এই টাইফুনের  প্রভাব থাকতে পারে বলে সতর্ক করেছে প্রশাসন। তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশনের (CWA) দেওয়া তথ্য অনুযায়ী, টাইফুনটির কেন্দ্রের কাছে বাতাসের ঝড়ের গতি ঘণ্টায় প্রায় ১৯১ কিলোমিটার। ঝড়টি তাইওয়ানের দক্ষিণ প্রান্ত থেকে প্রায় ৩৩০ কিলোমিটার পূর্বে অবস্থান করছে। এর প্রভাবে তাইওয়ান দ্বীপের বড় অংশে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়গুলির মধ্য়ে অন্যতম হিসেবে উঠে এসেছে চাম্পির নাম। ঝড়ের গতিবেগ, তীব্রতা সকলেরই মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে ।

সারা বিশ্বজুড়ে চলছে এল নিনোর প্রভাব। ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের নির্দিষ্ট অংশের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়এল নিনোর প্রভাবে । তার প্রভাব পড়তে পারে আবহাওয়ার সামগ্রিক গতিপ্রকৃতিতেই।   সেই পরিবর্তন বিশ্বের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত, তাপমাত্রা এবং ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতিকেও প্রভাবিত করতে পারে। এখন তেমনটাই ঘটছে। তৈরি হচ্ছে একের পর এক সাইক্লোন । যার জায়গা বিশেষ নাম টাইফুন বা হারিকেন।                        

অনেকের মনেই প্রশ্ন, কোনটাকে বলে হারিকেন, কোনটা টাইফুন আর কোনটা সাইক্লোন। তবে  নাম আলাদা হলেও হারিকেন, টাইফুন এবং সাইক্লোন আসলে একই ধরনের ক্রান্তীয় ঘূর্ণিঝড়। ঝড়টি কোথায়  তৈরি হচ্ছে, তার উপর নির্ভর করে নাম বদলে যায়। টাইফুন হল উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরে তৈরি শক্তিশালী ঝড়  । আটলান্টিক ও উত্তর-পূর্ব প্রশান্ত মহাসাগরে ঝড় তৈরি হলে তাকে বলা হয় হারিকেন। ভারত মহাসাগর-সহ অন্যান্য অঞ্চলে সাধারণত সাইক্লোন বা ঘূর্ণিঝড় শব্দটি ব্যবহার করা হয়। সাধারণভাবে, বাতাসের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ঘণ্টায় ১১৯ কিলোমিটার বা তার বেশি হলে ঘূর্ণিঝড়কে সাইক্লোন বা হারিকেন বা টাইফুনের শ্রেণিতে ফেলা হয়।                    

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : 'যারা সরকারের পাশে, তাঁরাই হতে পারবেন কো-অর্ডিনেটর', পুরভোটে অনিশ্চয়তার মধ্যেই শর্ত মুখ্যমন্ত্রীর
'যারা সরকারের পাশে, তাঁরাই হতে পারবেন কো-অর্ডিনেটর', পুরভোটে অনিশ্চয়তার মধ্যেই শর্ত মুখ্যমন্ত্রীর
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Sharadwat Mukherjee: 'রাজ্যে এবার চুক্তিভিত্তিক ডাক্তার নিয়োগ', কবে থেকে প্রক্রিয়া শুরু ? যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী..
'রাজ্যে এবার চুক্তিভিত্তিক ডাক্তার নিয়োগ', কবে থেকে প্রক্রিয়া শুরু ? যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী..
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Advertisement

ভিডিও

Kolkata Airport: কলকাতা-মুম্বইগামী বিমানে মিলেছিল হুমকিবার্তা, ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত
Adhir Ranjan Chowdhury |
Durga Puja 2026 : 'ষষ্ঠী বোধনের এক প্রতিরূপ', ABP আনন্দ 'দুর্গা কথা'য় Exclusive নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
Abhishek Banerjee: যত বুলডোজারই পাঠাও, কেউ আমায় চুপ করাতে পারবে না, পোস্ট অভিষেকের
Durga Puja 2026: মহাসপ্তমীর চার কর্মের বিস্তার 'দুর্গা কথা'য়,'উজ্জীবিত হোন, উদ্বোধিত হোন'
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget