এক্সপ্লোর

UGC Guidelines 2021: ১ অক্টোবরের মধ্যে শুরু করতে হবে নয়া শিক্ষাবর্ষ, নির্দেশিকা জারি ইউজিসির

একইসঙ্গে ইউজিসি জানিয়েছে, সব বোর্ড পরীক্ষার ফল প্রকাশ করতে হবে ৩১ জুলাইয়ের মধ্যে।

নয়াদিল্লি: ১ অক্টোবরের মধ্যে নয়া শিক্ষাবর্ষ শুরু করতে হবে বলে নির্দেশিকা জারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের। একইসঙ্গে ইউজিসি জানিয়েছে, সব বোর্ড পরীক্ষার ফল প্রকাশ করতে হবে ৩১ জুলাইয়ের মধ্যে। স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের ভর্তি প্রক্রিয়া ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে বলে নির্দেশিকা জারি ইউজিসি-র। 

করোনা আবহে বাতিল হয়েছে সিবিএসই, আইসিএসই সহ একাধিক বোর্ডের পরীক্ষা। কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবর্ষ শুরু থেকে চূড়ান্ত বর্ষের পরীক্ষার সূচি তৈরি করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সব রাজ্যের কলেজের অধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের উদ্দেশে নির্দেশিকা জারি করে ইউজিসি জানিয়েছে, গত বছর ২৯ এপ্রিল এবং ৬ জুলাই যে গাইডলাইন দেওয়া হয়েছিল সেই অনুযায়ী নির্দিষ্ট সূচি তৈরি করে দেওয়া হল। ২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য এই অ্যাকাডেমিক ক্যালেন্ডার তৈরি করা হয়েছে বলে জানিয়েছে ইউজিসি।

গাইডলাইনে বলা হয়েছে,

১. চূড়ান্ত পরীক্ষা শেষ করতে হবে ৩১শে অগাস্টের মধ্যে।

২. অফলাইন, অনলাইন বা দুই পদ্ধতি মেনেই পরীক্ষা নেওয়া যেতে পারে।

৩. অফলাইন ক্লাসের ক্ষেত্রে শারীরিক দূরত্ব সহ করোনা সংক্রান্ত যাবতীয় গাইডলাইন মানতে হবে।

৪. ২০২১-২২ সালের শিক্ষাবর্ষ শুরু করতে যাবে অফলাইন, অনলাইন বা দুই পদ্ধতি মেনেই।

৫. এই গাইডলাইন স্নাতক স্তরের প্রথম বর্ষ এবং স্নাতকোত্তর স্তরের ক্ষেত্রেও প্রযোজ্য।

৬. শিক্ষাবর্ষে পরীক্ষা বা সেমিস্টার কবে নেওয়া হবে, পরীক্ষার প্রস্তুতির জন্য কতদিন ছুটি থাকবে তা ঠিক করবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান। 

৭. ২০২১-২২ শিক্ষাবর্ষ শেষ করতে হবে ৩১ জুলাই ২০২২ সালের মধ্যে। 

৮. ১ অগাস্ট ২০২২-এর  মধ্যে নতুন শিক্ষাবর্ষ শুরু করতে হবে। 

৯. যদি কোনও কারণে ফল প্রকাশে দেরি হয় সেক্ষেত্রে শিক্ষাবর্ষ শুরু করা যাবে ১৮ অক্টোবর ২০২১ তারিখে।  

১০. করোনা পরিস্থিতিতে কোনও পড়ুয়া ভর্তি হওয়ার পর যদি তা বাতিল করে, তবে তাঁকে ভর্তির পুরো টাকা ফেরত দিতে হবে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: এবার দুর্গাপুর-আসানসোল মেট্রোপথ নিয়ে সমীক্ষা শুরু
এবার দুর্গাপুর-আসানসোল মেট্রোপথ নিয়ে সমীক্ষা শুরু
E20 Petrol Contro : E20 পেট্রোল ব্যবহার করলে কত মাইলেজ কমবে ? এবার সংসদে বড় স্বীকারোক্তি সরকারের
E20 পেট্রোল ব্যবহার করলে কত মাইলেজ কমবে ? এবার সংসদে বড় স্বীকারোক্তি সরকারের
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
NEET আন্দোলনের প্রধান মুখ ! মারাঠি মিডিয়াম স্কুলে পড়া অভিজিৎ দীপকে নিজে কতদূর পড়েছেন? কেমন রেজাল্ট?
NEET আন্দোলনের প্রধান মুখ ! মারাঠি মিডিয়াম স্কুলে পড়া অভিজিৎ দীপকে নিজে কতদূর পড়েছেন? কেমন রেজাল্ট?

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget