এক্সপ্লোর

Man in Tiger Cage: চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে পড়লেন ব্যক্তি! ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য, কী জানাল কর্তৃপক্ষ?

ব্রিটেনের ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্কে বাঘের খাঁচায় ঢুকে পড়েন এক ব্যক্তি। বাঘের হামলায় তাঁর মৃত্যু হয়েছে। ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য, বাঘ অলতাইকে নিয়ে কী জানাল কর্তৃপক্ষ?

কলকাতা: একটি চিড়িয়াখানা। চারদিকে ঘুরে বেড়াচ্ছে দর্শনার্থীরা। নিরাপদ দূরত্ব থেকে বাঘ দেখার জন্য তৈরি বিশেষ ব্যবস্থা। কিন্তু তার মধ্যেই ঘটে গেল এমন এক ঘটনা, যা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ব্রিটেনে। বাঘের খাঁচার ভিতরে ঢুকে পড়লেন এক ব্যক্তি। তারপর? হিংস্র প্রাণীটির হামলায় প্রাণ হারালেন তিনি। ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন ওই ব্যক্তি বাঘের খাঁচায় ঢুকেছিলেন? কীভাবে ঘটল এই মর্মান্তিক পরিণতি?

কোথায় ঘটেছে এই ঘটনা?

ব্রিটেনের ইংল্যান্ডে ডনকাস্টারের কাছে অবস্থিত ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্কে এই ঘটনা ঘটে গত ১০ অক্টোবর, শনিবার। দক্ষিণ ইয়র্কশায়ার পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৩৫ মিনিট নাগাদ পার্কের বাঘের খাঁচায় এক ব্যক্তির প্রবেশের খবর আসে তাদের কাছে।

এর পরই ঘটনাস্থলে পৌঁছয় জরুরি পরিষেবার কর্মীরা। কিন্তু শেষরক্ষা হয়নি। গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করার পর চিকিৎসাকর্মীদের চেষ্টা সত্ত্বেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এখনও পর্যন্ত প্রকাশ্যে আনা হয়নি মৃত ব্যক্তির পরিচয়।

ভিডিয়োয় কী দেখা গিয়েছে?

ঘটনাটি ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োকে কেন্দ্র করে। সেখানে দেখা যাচ্ছে, গাঢ় রঙের পোশাক পরা এক ব্যক্তি বাঘের খাঁচার ভিতরে ঘাসের উপর বসে রয়েছেন। বাঘটি গর্জন করতে করতে তাঁর দিকে এগিয়ে আসে। একসময় ঝাঁপিয়ে পড়ে তাঁর উপর।

ভিডিয়োয় ওই ব্যক্তিকে পালানোর চেষ্টা করতেও দেখা যায়। কিন্তু বাঘের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারেননি তিনি। তবে কীভাবে তিনি খাঁচার ভিতরে প্রবেশ করলেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার সম্পূর্ণ পরিস্থিতি খতিয়ে দেখছে পুলিশ।

দর্শনার্থীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়

ঘটনার পর নিরাপত্তার স্বার্থে পার্কের ভিতরে থাকা দর্শনার্থীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্ক। পরদিন, রবিবারও পার্ক বন্ধ ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় মৃত ব্যক্তির পরিবার ও পরিজনদের প্রতি তাদের গভীর সমবেদনা রয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার পর বাঘটি নিজের খাঁচার ভিতরেই ছিল। সাধারণ মানুষের নিরাপত্তার ক্ষেত্রে অতিরিক্ত কোনও বিপদের আশঙ্কা নেই বলেও জানানো হয়েছে।

মানুষকে মেরে ফেলল বাঘ, তবু কেন বাঁচিয়ে রাখা হবে প্রাণীটিকে?

ঘটনার পর বাঘটিকে মেরে ফেলা উচিত কি না, তা নিয়ে শুরু হয় বিতর্ক। তবে ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্ক স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিপন্ন প্রজাতির আমুর বাঘ অলতাইকে মেরে ফেলা হবে না। কর্তৃপক্ষের দাবি, বাঘটি নিরাপদে রয়েছে এবং এই ঘটনার জেরে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

পার্কের ‘ল্যান্ড অফ দ্য টাইগার্স’ এলাকায় প্রায় ৩০০ মিটার দীর্ঘ উঁচু পথ রয়েছে, যেখান থেকে দর্শনার্থীরা বাঘের বিচরণক্ষেত্র দেখতে পারেন। সেই সংরক্ষিত এলাকায় কীভাবে ওই ব্যক্তি প্রবেশ করলেন, সেটিই এখন তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঘটনার পিছনে ঠিক কী কারণ ছিল, তা এখনও নিশ্চিত নয়। তদন্ত এগোলে আরও তথ্য সামনে আসতে পারে। আপাতত একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে—নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে বাঘের খাঁচায় পৌঁছলেন কীভাবে ওই ব্যক্তি? 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Cyclone Akvan : দুর্যোগের মুখে বাঙালির প্রিয় পুরী, দুর্যোগ শুরু পশ্চিমবঙ্গেও, আসছে বড় ধাক্কা ?
দুর্যোগের মুখে বাঙালির প্রিয় পুরী, দুর্যোগ শুরু পশ্চিমবঙ্গেও, আসছে বড় ধাক্কা ?
Cyclone Akvan : সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
Abhishek Banerjee: ‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
Cyclone Update: ভূমিধসের আশঙ্কা ৬ জেলায়, রেড অ্যালার্ট জারি এই সমস্ত এলাকায়, কতটা ভয়ঙ্কর রুপ নেবে ঘূর্ণিঝড় ? 'আকভান' নিয়ে বড় আপডেট IMD-র
ভূমিধসের আশঙ্কা ৬ জেলায়, রেড অ্যালার্ট জারি এই সমস্ত এলাকায়, কতটা ভয়ঙ্কর রুপ নেবে ঘূর্ণিঝড় ? 'আকভান' নিয়ে বড় আপডেট IMD-র
Advertisement

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget