এক্সপ্লোর

India Pakistan News: পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে উদ্বেগপ্রকাশ, রাষ্ট্রপুঞ্জে নিরাপত্তা পরিষদের বৈঠকে কড়া নিন্দা

পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়েও উদ্বেগপ্রকাশ করে বেশ কয়েকটি দেশ।

নয়া দিল্লি: কাশ্মীর ইস্যুতে ভারতকে কোণঠাসা করার চেষ্টা ব্যর্থ, রাষ্ট্রপুঞ্জে নিরাপত্তা পরিষদের বৈঠকে মুখ পুড়ল পাকিস্তানের। সূত্রের খবর, উল্টে পহেলগাঁওকাণ্ডে লস্কর-যোগ রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। ধর্মীয় পরিচয় জেনে পর্যটকদের খুন করার ঘটনার কড়া নিন্দা করেছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। 

পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়েও উদ্বেগপ্রকাশ করে বেশ কয়েকটি দেশ। সব মিলিয়ে কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক থেকে খালি হাতেই ফিরতে হয়েছে পাকিস্তানকে। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর পরামর্শ দিয়েছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। বৈঠক শেষে রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদ জানান, ভারত এবং পাকিস্তানের মধ্যে উদ্ভূত পরিস্থিতি নিয়ে কাউন্সিলের সদস্যদের জানানো এই রুদ্ধদ্বার আলোচনার অন্যতম উদ্দেশ্য। সংঘর্ষ এড়াতে উদ্ভূত পরিস্থিতি কী ভাবে সামাল দেওয়া যায়, তা নিয়েও মত বিনিময় হয়েছে ওই বৈঠকে। 

পাকিস্তান বর্তমানে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য। সংবাদ সংস্থা পিটিআই অনুসারে, দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে উদ্ভূত পরিস্থিতি নিয়ে ‘রুদ্ধদ্বার আলোচনা’র জন্য নিরাপত্তা পরিষদে অনুরোধ করেছিল পাকিস্তান। চলতি মাসে নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে গ্রিস। তারাই সোমবার ওই বৈঠকের সূচি নির্ধারণ করে। তবে নিরাপত্তা পরিষদের যে অশ্বক্ষুরাকৃতি টেবিল-সহ ঘরে সদস্য রাষ্ট্রগুলি বৈঠকে বসে, সেখানে ওই বৈঠক হয়নি। ওই কক্ষের পাশে অন্য একটি ঘরে আলোচনায় বসেন নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা।

এদিকে, সীমান্তে পাক উস্কানি অব্যাহত। পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর এই নিয়ে টানা ১২ দিন সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। পরপর ৩ দিন নিয়ন্ত্রণরেখার ওপার থেকে কাশ্মীর উপত্যকার ৮টি জায়গা--কুপওয়াড়া, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধর, নৌসেরা, সুন্দরবনি, আখনুর সেক্টর লক্ষ্য করে গুলি ছুড়ছে পাক সেনা। গতকালও একই ঘটনা ঘটে। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী। ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর প্রত্যাঘাত হানতে তৈরি ভারত।                                                                                                                      

সেরা শিরোনাম

Success Story: হাতে হাতকড়া, দু’বার জেল, ঘরে ছিল পরীক্ষার সব জিনিস, এরপর পুড়ে ছাই বাড়ি, তবু হার মানেননি , এবার হলেন DSP
হাতে হাতকড়া, দু’বার জেল, ঘরে ছিল পরীক্ষার সব জিনিস, এরপর পুড়ে ছাই বাড়ি, তবু হার মানেননি , এবার হলেন DSP
News Live Updates: আগামী ১০০ বছর তৃণমূলকে দেখা যাবে না: শুভেন্দু অধিকারী
আগামী ১০০ বছর তৃণমূলকে দেখা যাবে না: শুভেন্দু অধিকারী
Baby Buried Alive: ২৪ ঘণ্টা মাটির নীচে চাপা, জীবন্ত উদ্ধার ১১ মাসের শিশু, গ্রেফতার বাবা
২৪ ঘণ্টা মাটির নীচে চাপা, জীবন্ত উদ্ধার ১১ মাসের শিশু, গ্রেফতার বাবা
TMC News: ‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget