এক্সপ্লোর

Amit Shah : '১৩ বার রাজনীতিতে নামানো হয়েছে, ১৩ বারই ব্যর্থ হয়েছেন', কলাবতীর প্রসঙ্গ টেনে রাহুলকে নিশানা শাহের

Rahul Gandhi : ২০০৮ সালে সংবাদ শিরোনামে উঠে আসেন কলাবতী। যখন সংসদে ভাষণ রাখার সময় তাঁর প্রসঙ্গ তোলেন রাহুল।

নয়াদিল্লি : বিরোধীদের অনাস্থা প্রস্তাবের জবাবে বক্তব্য রাখতে উঠে কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীকে (Rahul Gandhi) খোঁচা অমিত শাহর (Amit Shah)। মহারাষ্ট্রের বিদর্ভের সেই বিধবা কলাবতী বান্দুকারের প্রসঙ্গ তুলে বিঁধলেন রাহুলকে। নাম না করে ওয়েনাড়ের সাংসদকে কটাক্ষ করে তিনি বললেন, "এই হাউসে একজন নেতা আছেন যাকে এখন পর্যন্ত ১৩ বার রাজনীতিতে নামানো হয়েছে, কিন্তু ১৩ বারই তিনি ব্যর্থ হয়েছেন।" 

২০০৮ সালে সংবাদ শিরোনামে উঠে আসেন কলাবতী। যখন সংসদে ভাষণ রাখার সময় তাঁর প্রসঙ্গ তোলেন রাহুল। কলাবতীর স্বামী একজন কৃষক ছিলেন। ঋণ পরিশোধ করতে না পেরে যিনি ২০০৫ সালে আত্মহত্যা করেন। আমেরিকার সঙ্গে ভারতের পরমাণু চুক্তি হলে গ্রামীণ ভারতে কীভাবে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা যাবে সে প্রসঙ্গে বলতে গিয়ে রাহুল কলাবতীর প্রসঙ্গ উল্লেখ করে বলেন, 'সারাজীবন উনি বিদ্যুৎ ছাড়া নিজের বাড়িতে আছেন।'

সেই প্রসঙ্গ তুলেই আজ সরব হন শাহ। তিনি বলেন, "এই হাউসে একজন নেতা আছেন যাকে এখন পর্যন্ত ১৩ বার রাজনীতিতে নামানো হয়েছে, কিন্তু ১৩ বারই তিনি ব্যর্থ হয়েছেন। সেরকম এক শুরুর সাক্ষী ছিলাম আমি। এই নেতা বুন্দেলখণ্ডে কলাবতী নামে এক গরিব মহিলার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং সেখানে তিনি দুপুরের খাবার খান। তারপর তিনি দারিদ্র এবং বাড়ির প্রতিকূল পরিস্থিতি নিয়ে অনেক কথা বলেন। ওই নেতাদের সরকার এরপর ছয় বছর ক্ষমতায় ছিল। আমি জানতে চাই, আপনি তাঁর জন্য কী করেছেন ? মোদি সরকার তাঁকে বাড়ি, বিদ্যুৎ, গ্যাস, রেশন ও শৌচালয় দিয়েছে।"

প্রসঙ্গত, মঙ্গলবার সংসদের নিম্নকক্ষে অনাস্থা প্রস্তাব পেশের পর কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বক্তব্য রাখেন। কংগ্রেস বলছে, সরকারের বিরুদ্ধে তারা অনাস্থা আনতে বাধ্য হয়েছে কারণ, মণিপুর হিংসা নিয়ে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মৌনব্রত ভাঙতে চাইছে।

এরপর আজ সুর চড়ান সংসদে সম্প্রতি প্রত্যাবর্তন করা রাহুল গাঁধী। সরকার "ভারত মাতাকে হত্যা" করেছে বলে অভিযোগ তোলেন। চাঁচাছোলা শব্দে একের পর এক আক্রমণ শানিয়ে যান রাহুল। তিনি বলেন, "ভারত একটা আওয়াজ, হৃদয়ের আওয়াজ। আপনারা সেই আওয়াজকে হত্যা করেছেন মণিপুরে। আপনারা মণিপুরে ভারত মাতকে হত্যা করেছেন। বিশ্বাসঘাতক আপনারা।" শুধু তা-ই নয়, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেন, "প্রধানমন্ত্রী মণিপুরে যাননি, কারণ তিনি এটাকে ভারতের অংশ বলে মনেই করেন না।"

আরও পড়ুন ; 'নারীবিদ্বেষী মানুষ', স্মৃতির ফ্লাইং কিস-তোপ রাহুলকে; কী বলল কংগ্রেস ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi : 'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
West Bengal News Live: স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget