এক্সপ্লোর

আজ রাজ্যে কোন কোন মন্দির খুলল? মানা হচ্ছে কি করোনা-বিধি?

দর্শনার্থীদের জন্য এদিন সকাল থেকে খুলে দেওয়া হয় ঠনঠনিয়া, ফিরিঙ্গি কালীবাড়ি, লেক কালীবাড়ি মন্দিরের দরজা। তবে এখনই পুজো দিতে পারবেন না পুণ্যার্থীরা।

কলকাতা: শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ঘোষণা করেন, ১ জুন থেকে খুলে যাবে রাজ্যের সব ধর্মস্থান। করোনা-সতর্কতা মেনে পুজো দিতে পারবেন মানুষ। একসঙ্গে ১০ জনের বেশি ভক্ত মন্দিরে প্রবেশ করতে পারবেন না। সেখানে থাকতে হবে স্যানিটাইজারের ব্যবস্থা। সেই কথা মেনেই সোমবার থেকে শহর ও জেলায় বেশ কিছু মন্দিরের দরজা খুলে গেছে। আবার কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে, অনেকে মন্দির এখনই খুলছে না। ১ জুন কলকাতা খুলে গেল কয়েকটি বেশ মন্দিরের দরজা। তবে খোলেনি কালীঘাট মন্দির। এনিয়ে মন্দির কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে বলে জানানো হয়েছে। দর্শনার্থীদের জন্য এদিন সকাল থেকে খুলে দেওয়া হয় ঠনঠনিয়া, ফিরিঙ্গি কালীবাড়ি, লেক কালীবাড়ি মন্দিরের দরজা। তবে এখনই পুজো দিতে পারবেন না পুণ্যার্থীরা। পঞ্চপীঠের জেলা বীরভূমে বক্রেশ্বর বাদে চারটি সতীপীঠের দরজাই খুলে দেওয়া হল ভক্তদের জন্য। এই চারটি সতীপীঠ হল, সাঁইথিয়ার নন্দীকেশ্বরী, নলহাটির নলাটেশ্বরী, বোলপুরের কঙ্কালী ও লাভপুরের ফুল্লরা। করোনা সংক্রমণের আশঙ্কায় বিধি-নিষেধের কথা বলা হলেও, পর্যবেক্ষণ বা নজরদারির জন্য কোনও তত্পরতা চোখে পড়েনি। পুণ্যার্থীদের সংখ্যা হাতে গোনা। তবে সকলেই মাস্ক পরে এসেছেন। মন্দিরের তরফে স্যানিটাইজারের কোনও ব্যবস্থা নেই বলে অভিযোগ। সোমবার থেকে খুলবে না তারাপীঠের মন্দির আগেই জানিয়ে দেয় কর্তৃপক্ষ। করোনা সতর্কতা নিয়েই মন্দির খুলবে। তার ব্যবস্থার করতে সময় লাগবে। তাই ১৫ জুনের আগে মন্দির খোলা সম্ভব নয়, বলে জানানো হয়। ১৪ জুন জুন রিভিউ মিটিং হওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এই মুহূর্তে খুলছে না বেলুড় মঠও। জানানো হয়েছে, মঠ কর্তৃপক্ষের তরফে। এখন থেকে ১৫ দিন পর খুলতে পারে বেলুড় মঠ, দুঘণ্টা প্রবেশের অনুমতি দেওয়া হবে দর্শনার্থীদের |

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party: CJP-র স্বেচ্ছাসেবকদের বৈঠকে হল ভাড়া দিতে বাধা, হুমকি দিচ্ছে BJP, অভিযোগ অভিজিৎ দীপকের
CJP-র স্বেচ্ছাসেবকদের বৈঠকে হল ভাড়া দিতে বাধা, হুমকি দিচ্ছে BJP, অভিযোগ অভিজিৎ দীপকের
Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget