এক্সপ্লোর

UP Girl Heart Attack: মোবাইলে কার্টুন দেখতে দেখতেই হার্ট অ্যাটাকে মৃত্যু ৫ বছরের একরত্তির

Child Heart Attack in UP: মোবাইলে কার্টুন দেখছিল পাঁচ বছরের একরত্তি শিশু। সেই অবস্থাতেই হঠাৎ হার্ট অ্যাটাক হয় তার।

কলকাতা: মায়ের পাশে শুয়েই কার্টুন দেখছিল ছোট্ট একরত্তি মেয়েটি। হঠাৎই হাত থেকে পড়ে যায় ফোনটি। প্রথমে তার মা-ও বুঝতে পারেননি ঠিক কত বড় দুর্ঘটনা ঘটে গেল। মেয়েকে ডেকে সাড়া না পেতেই তাকে নিয়ে হাসপাতাল ছোটে পরিজন। আর সেখানেই জানা যায় মৃত্যু হয়েছে পাঁচ বছরের কামিনীর। 

কার্টুন দেখতে দেখতেই হার্ট অ্যাটাক

ঘটনাটি উত্তরপ্রদেশের আমরোহা জেলার হাসানপুর কোতোয়ালির হাতাইখেদার ঘটনা। সেখানেই থাকত পাঁচ বছরের ছোট্ট কামিনী। তার মায়ের কথা অনুযায়ী, বিছানা শুয়েই মোবাইলে কার্টুন দেখছিল মেয়ে। হঠাৎ করেই তার হাত থেকে ফোন পড়ে যেতে চমকে ওঠে তার মা। তাকে অজ্ঞান হয়ে যেতে দেখে কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসক।

জেলার চিফ মেডিকাল অফিসার সংবাদমাধ্যমকে বলেন, শিশুর দেহ ময়না তদন্তের জন্য চাওয়া হয়। সে আদৌ হার্ট অ্যাটাকে মারা গিয়েছে না অন্য রোগে, তা জানতে ময়না তদন্ত দরকার। কিন্তু পরিবার রাজি হয়নি।

১২ বছরের শিপ্রা

গত বছরের ডিসেম্বরের শুরু দিকে মৃত্যু হয়েছিল ১২ বছরের শিপ্রার। ক্লাসরুমে ক্লাস করতে করতেই হঠাৎ অজ্ঞান হয়ে যায় সে। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

১৬ বছরের প্রিন্স

প্রসঙ্গত, ছোট একরত্তি বাচ্চার হার্ট অ্যাটাকের ঘটনা খুব বেশি দেখা যায় না। তবে উত্তরপ্রদেশের আমরোহা ও বিজনোর জেলায় গত দুই মাসে হার্ট অ্যাটাকেই বেশ কয়েকজন বাচ্চার মৃত্যু হয়েছে। এর আগে বছরের শেষ দিনে ১৬ বছরের প্রিন্স কুমারের মৃত্যু হয়। ক্রিকেট খেলতে খেলতে হঠাৎই অজ্ঞান হয়ে পড়ে সে। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

শীতে হার্ট অ্যাটাক রুখতে যা না করলেই নয়

হার্ট অ্যাটাক কখনই বলে কয়ে আসে না। তবে এই বিপদ আটকানো যেতে পারে। এর জন্য প্রাথমিক শর্ত হার্টের যত্ন নেওয়া। চাইলে অকাল মৃত্যু রোধে চেষ্টা করা যেতে পারে

  • শীতকালে জবুথবু হয়ে থাকলে চলবে না। নিয়মিত শরীরচর্চা জরুরি।
  • ওজন বেশি বাড়তে দেওয়া যাবে না। তাতে হার্টের রোগের আশঙ্কা বাড়ে।
  • খাবারের মধ্যে অস্বাস্থ্যকর ফ্যাট কম রাখতে হবে। এর জন্য রেড মিট এড়িয়ে চলতে হবে।
  • কোলেস্টেরল রয়েছে এমন খাবার একেবারেই এড়িয়ে চলুন। প্রাণীজ প্রোটিনে এর পরিমাণ বেশি। তাই উদ্ভিজ্জ প্রোটিনে ভরসা রাখুন।
  • বুকের বাদিকে ব্যথা, হাতের তলায় বা বাম কাঁধের দিকে ব্যথা হলে সতর্ক হন। এমন স্থানে ব্যথা হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। 

তথ্যসূত্র - আইএএনএস

আরও পড়ুন - Diabetes management: সুগার রোগীদের জন্য দারুণ সুখবর! এই চকোলেট খেলেই রোজ সুস্থ থাকবে শরীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আর জি কর মামলায় তদন্তকারী অফিসার বদল করা হল, অভয়ার মা-বাবার দাবি মেনেই
আর জি কর মামলায় তদন্তকারী অফিসার বদল করা হল, অভয়ার মা-বাবার দাবি মেনেই
Kedarnath High Alert: কেদারনাথে হাই অ্যালার্ট, পাহাড় থেকে নামছে মাটির স্রোত, মন্দাকিনীর গ্রাসে রাস্তা-গ্রাম, বিছিন্ন যোগাযোগ
কেদারনাথে হাই অ্যালার্ট, পাহাড় থেকে নামছে মাটির স্রোত, মন্দাকিনীর গ্রাসে রাস্তা-গ্রাম, বিছিন্ন যোগাযোগ
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
TMC News: NDA-র বৈঠকে গেলেন না ৩ NCPI সাংসদ, ‘কালীঘাট তৃণমূলে’ ফিরতে চাইছেন কি? বাড়ছে জল্পনা
NDA-র বৈঠকে গেলেন না ৩ NCPI সাংসদ, ‘কালীঘাট তৃণমূলে’ ফিরতে চাইছেন কি? বাড়ছে জল্পনা

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget