এক্সপ্লোর

দেখুন ভিডিও- রেশন দোকান বরাদ্দ নিয়ে ঝামেলা, মহকুমা শাসকের সামনেই গুলি চালিয়ে ১জনকে মেরে ফেলল উত্তর প্রদেশের এই বিজেপি বিধায়কের সহচর

তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মহকুমা শাসক, সার্কল অফিসার ও ঘটনাস্থলে উপস্থিত পুলিশ অফিসারদের সাসপেন্ড করেছেন।

লখনউ: হাথরস গণধর্ষণ, খুন ও তারপর দেহ জ্বালিয়ে দেওয়া নিয়ে অসন্তোষ এখনও নেভেনি। এরই মধ্যে ফের প্রশ্নের মুখে পড়ল উত্তর প্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, তাতে দেখা যচ্ছে বালিয়ার বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিংহের এক সহচর একজনের ওপর প্রকাশ্যে গুলি চালাচ্ছে। গুলিতে মারা গিয়েছেন ৪৬ বছরের ওই ব্যক্তি। অভিযুক্তের নাম ধীরেন্দ্র সিংহ। বালিয়ার বিধায়ক সুরেন্দ্র সিংহের ঘনিষ্ঠ, বিজেপি কর্মী ধীরেন্দ্র বৃহস্পতিবার বিধায়কের সঙ্গে যোগ দিয়েছিল রেওতি এলাকার দুর্জনপুর গ্রামের এক প্রশাসনিক বৈঠকে। তাতে ছিলেন মহকুমা শাসক, পুলিশ কর্তা সহ অন্যান্য সরকারি আধিকারিকরা। সেখানেই রেশন দোকান বরাদ্দ করা নিয়ে জয় প্রকাশ পাল নামে এক ব্যক্তির সঙ্গে সরকারি আধিকারিকদের কথা কাটাকাটি শুরু হয়। সেলফ হেল্প গ্রুপগুলির মধ্যেও ঝামেলা বাধে। পরিস্থিতি দেখে মহকুমা শাসক বৈঠক সেখানেই বন্ধ করার সিদ্ধান্ত নেন। কিন্তু পুলিশ, প্রশাসনের চোখের সামনে ধীরেন্দ্র পিস্তল বার করে জয় প্রকাশকে গুলি করে। তারপর থেকে সে ফেরার। তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মহকুমা শাসক, সার্কল অফিসার ও ঘটনাস্থলে উপস্থিত পুলিশ অফিসারদের সাসপেন্ড করেছেন। ৫ জনকে গ্রেফতার করা হয়েছে কিন্তু ধীরেন্দ্র ওরফে ডাব্লু সিংহের এখনও খোঁজ পাওয়া যায়নি। এ ব্যাপারে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। সপার অখিলেশ যাদব টুইট করেছেন, বালিয়ায় বিজেপির এক নেতা মহকুমা শাসক, সার্কল অফিসারের সামনে গুলি চালিয়ে এক যুবককে মেরে ফেলে চম্পট দিয়েছে। এখন দেখার এনকাউন্টারে দক্ষ সরকার নিজেদের লোকের গাড়ি ওলটায় কিনা। বসপা নেত্রী মায়াবতী বলেছেন, বালিয়ার ঘটনা অত্যন্ত চিন্তাজনক, রাজ্যে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। রাজ্য সরকারের উচিত, এদিকে নজর দেওয়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
Agnimitra Paul On Kolkata Fire: কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?

ভিডিও

New Market Hotel Fire News: শরীরে নেই পোড়া দাগ, তাও কীভাবে মৃত্যু ৯ জনের? হাসপাতাল সূত্র যা বলছে...
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget