এক্সপ্লোর

Uttar Pradesh News: 'ওর জন্যই মরেছে নিজের ছেলে-মেয়ে', তান্ত্রিকের পরামর্শে নাতিকে খুন করল ঠাকুরদা !

UP Man Killed Grand Nephew: একাদশ শ্রেণির ছাত্র পীযূষ মঙ্গলবার আচমকাই নিখোঁজ হয়ে যায়। স্কুলে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল সে। কিন্তু তারপর আর বাড়িতে ফেরেনি।

Uttar Pradesh News: ১৭ বছরের নাতিকে খুন করার অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের এক ব্যক্তির বিরুদ্ধে। ধড় থেকে মাথা কেটে ওই ব্যক্তি তাঁর নাতিকে খুন করেছেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, খুনের পর নাতির দেহাংশ বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছেন অভিযুক্ত ব্যক্তি। পুলিশ জানিয়েছে, এক তান্ত্রিক ওই ব্যক্তিকে এই পরামর্শ দিয়েছিল। পুলিশ সূত্রে খবর, এই অভিযুক্তের নাম শরণ সিং। প্রয়াগরাজের করেলি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ওই তান্ত্রিক নিহত কিশোরের ঠাকুরদা অর্থাৎ শরণ সিংয়ের সম্পর্কে ভাই হন। পুলিশ জানিয়েছে, নিহত কিশোরের নাম পীযূষ। পুলিশের দাবি, জেরায় ধৃত শরণ সিং স্বীকার করেছেন যে, তিনিই নাতিকে খুন করেছেন এবং খুনের উদ্দেশ্যও জানিয়েছেন। 

একাদশ শ্রেণির ছাত্র পীযূষ মঙ্গলবার আচমকাই নিখোঁজ হয়ে যায়। স্কুলে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল সে। কিন্তু তারপর আর বাড়িতে ফেরেনি। ছেলের চিন্তায় অস্থির হয়ে স্কুলে যান কিশোরের মা কামিনী দেবী। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, পীযূষ মঙ্গলবার স্কুলে আসেইনি। এরপর করেলি থানায় নিখোঁজ ডায়েরি করেন তিনি। অভিযোগ পাওয়ার পরই জোরকদমে তদন্ত শুরু করে পুলিশ। মঙ্গলবারই নৈনি কারখানা এলাকার একটি ড্রেন থেকে একটি ধড় উদ্ধার করে পুলিশ। মাথার হদিশ না থাকায় সেই সময় ধড়ের শনাক্তকরণ সম্ভব হয়নি। বুধবার পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত শরণ সিংকে। জেরায় তিনি নাতি পীযূষকে খুনের কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। 

কেন এই ব্যক্তি খুন করলেন তাঁর নাতিকে, তাও এমন নৃশংস ভাবে ? 

পুলিশ জানতে পেরেছে, ২০২৩ এবং ২০২৪ পরপর দুই বছর শরণ সিং- এর ছেলে এবং মেয়ের মৃত্যু হয়েছিল। দু'জনেই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। সন্তান শোকে এক তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করেন শরণ। কেন এভাবে তাঁর পুত্র এবং কন্যা মারা গেল, জানতে চান তিনি। পুলিশ সূত্রে খবর, ওই তান্ত্রিক সেই সময় শরণ সিংকে বলেন, আসলে মারা যাওয়ার কথা ছিল পীযূষের। কিন্তু তার মৃত্যু না হওয়ায়, শরণের নিজের ছেলে এবং মেয়ের মৃত্যু হয়েছিল। এরপরই নাতিকে মেরে ফেলার মতো সাংঘাতিক পরামর্শ ওই তান্ত্রিক দিয়েছিলেন শরণ সিংকে। সম্পর্কে ভাই হওয়া তান্ত্রিকের পরামর্শ নিয়ে নাতিকে নৃশংস ভাবে খুন করেন তার দাদু। ধৃতকে আরও জিজ্ঞসাবাদ করছে পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget