এক্সপ্লোর

উত্তরপ্রদেশে নারী নির্যাতন রুখতে আসরে নামছে শেরনি স্কোয়াড

কিছু অপ্রীতিকর ঘটনা দেখলেই তাঁরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে পারবেন।

লখনউ: উত্তর প্রদেশের হাথরসে গণধর্ষণ ও মৃতার দেহ তড়িঘড়ি দাহ করার ঘটনাটি চূড়ান্ত অস্বস্তিতে ফেলেছে যোগী আদিত্যনাথ সরকারকে। তাই রাজ্যজুড়ে ইভটিজিং ও নারী নির্যাতনের ঘটনা কমাতে তৎপর হয়ে পড়েছে বিজেপি সরকার। অ্যান্টি রোমিও স্কোয়াড তো বটেই, এর পাশাপাশি এবার শেরনি স্কোয়াডও তৈরি করলেন যোগী আদিত্যনাথ। রাজ্য জুড়ে মহিলাদের উপর অত্যাচার, অনাচারে লাগাম টানতেই এই নয়া বাহিনীকে নিয়ে আসা হচ্ছে। উত্তরপ্রদেশ সরকারের তরফে জানা গিয়েছে যে এই শেরনি স্কোয়াডের সদস্যরা রাজ্যের সমস্ত প্রান্তেই ছড়িয়ে থাকবেন। বিভিন্ন জেলার জনবহুল জায়গাগুলি, মূলত শপিংমল, বাজার ও ধর্মীয়স্থানগুলিতে শেরনি স্কোয়াডের সদস্যদের মোতায়েন করা হবে। কারণ মূলত এইসব এলাকায় ইভটিজিং,শ্লীলতাহানির ঘটনা বাড়ছে। মহিলাদের উপর কোনওরকম নির্যাতন হলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবেন স্কোয়াডের সদস্যারা। তাঁদের বিশেষ ধরনের ট্রেনিং দিয়ে কাজে মোতায়েন করা হবে। যে কোনও রকম পরিস্থিতি মোকাবিলা করতেই তাঁরা সক্ষম থাকবেন।ইতিমধ্যে ওই স্কোয়াডে যাঁরা থাকবেন তাঁদের নিয়ে তিনদিনের একটি প্রশিক্ষণ শিবির করা হয়েছে। প্রশাসনিক তরফে জানানো হয়েছে, বাজার-সহ জনবহুল জায়গাগুলিতে সকাল ১০টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত নজরদারি চালাবে এই স্কোয়াডের সদস্যরা। উত্তরপ্রদেশ পুলিশের এসএসপি যোগেন্দ্র কুমার জানিয়েছেন, অনেকগুলি জায়গা রাজ্যে রয়েছে যেখানে মহিলাদের উপর ঘটে যাওয়া কোনও অপ্রীতিকর ঘটনার খবর পেলেও পুলিশের পৌঁছতে দেরি হয়ে যাওয়ার কিছু করে উঠতে পারা যায় না। সেই অবস্থার পরিবর্তন করতেই এই নয়া বাহিনী নিয়ে আসা হচ্ছে। জানা যাচ্ছে, জনবহুল এলাকাগুলিতে, বাজার ও মলের ভিড়ে সাদা পোশাকে মিশে থাকবেন শেরনি স্কোয়াডের সদস্যরা। কিছু অপ্রীতিকর ঘটনা দেখলেই তাঁরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে পারবেন।

সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
BJP News: পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা
পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা
Bangladesh News: বাংলাদেশে একই পরিবারের ৪ জন খুন, বাড়ি থেকে উদ্ধার দেহ, গ্রেফতার ২
বাংলাদেশে একই পরিবারের ৪ জন খুন, বাড়ি থেকে উদ্ধার দেহ, গ্রেফতার ২
Anandapur Assault Case: আনন্দপুরের বহুতলে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
আনন্দপুরের বহুতলে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget