এক্সপ্লোর

Flash Flood : ফের হড়পা বান, ভেসে গেলেন ২০ জন, এবার ধাক্কা কোথায় ?

গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে ভয়াবহ হড়পা বানে নিখোঁজ হয়ে গেলেন ২০ জনেরও বেশি মানুষ।  

ফের একটা হড়পা বান। কার্যত জলের তোড়ে ধুয়ে গেল ২০ টা প্রাণ। এবার ধাক্কা মার্কিন মুলুকে। গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে ভয়াবহ হড়পা বানে নিখোঁজ হয়ে গেলেন ২০ জনেরও বেশি মানুষ।   ন্যাশনাল পার্ক সার্ভিস সূত্রে খবর, এই আকস্মিক বন্যায় ভেসে গিয়েছে এলাকার ধাতব কাঠামো। বড় বড় পাথর।  

প্রবল জলের তোড়ে ভেসে গিয়েছে একাধিক ফুটব্রিজ। বড় বড় পাথর, ধাতব কাঠামো-সহ নানা ধরনের ধ্বংসাবশেষ ভেসে গিয়ে পড়েছে কলোরাডো নদীতে। এই ঘটনায় নিখোঁজ ২০ জনেরও বেশি মানুষের এখনও কোনও খোঁজ নেই।    স্থানীয় সময়, শনিবার দুপুর আড়াইটে নাগাদ কলোরাডো নদীর সঙ্গে মিলিত হওয়া ব্রাইট অ্যাঞ্জেল ক্রিকে আচমকাই আসে হড়পা বাণ। মুহূর্তের মধ্যে বাড়তে থাকে জল। ফুলে ফেঁপে ওঠে স্রোত।  রাক্ষুসে গতি তছনছ করে ব্রাইট অ্যাঞ্জেল ক্যানিয়ন এবং ফ্যান্টম র‍্যাঞ্চ এলাকা।                                  

প্রবল স্রোতের অভিঘাতে ফুটব্রিজগুলিও খেলনার মতো ভেসে যায়। ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে দেখা গিয়েছে, বন্যার জেরে খালের তলদেশ অনেকটাই চওড়া  হয়ে গিয়েছে।  সেই সঙ্গে কলোরাডো নদীর মধ্যে তৈরি হয়েছে নতুন একটি খরস্রোত। বন্যার জলের সঙ্গে বড় বড় পাথর, ধাতব কাঠামো  ভেসে যায়। ফলে ওই এলাকায় থাকা পর্যটক ও পর্বতারোহীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগে সকলেই।          

বন্যার পরই তড়িঘড়ি শুরু হল উদ্ধারকাজ।  ক্ষতিগ্রস্ত এলাকা থেকে মানুষকে নিরাপদে সরিয়ে আনা হয়।  রবিবার সকাল পর্যন্ত ফ্যান্টম র‍্যাঞ্চ এলাকা থেকে ৬২ জনকে সরিয়ে নেওয়া হয়। ওই এলাকায়  একটি ক্যান্টিন ও থাকার জায়গা রয়েছে। কলোরাডো নদীতে অনেকেই রাফটিং করেন। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ২০ জন নিখোঁজ।   ন্যাশনাল পার্ক সার্ভিস জানিয়েছে, সোমবার পর্যন্ত আরও ভারী বৃষ্টির আশঙ্কা  রয়েছে। এর ফলে নতুন করে আকস্মিক বন্যা,  স্রোত এবং পাহাড়ি পাথর ধসে পড়ার আশঙ্কা রয়েছে।  ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে রবিবার গ্র্যান্ড ক্যানিয়নের একাধিক জনপ্রিয় পর্যটন এলাকা বন্ধ রাখা হয়। ব্রাইট অ্যাঞ্জেল ক্যাম্পগ্রাউন্ড, ফ্যান্টম র‍্যাঞ্চ এবং নর্থ কাইবাব ট্রেলের কিছু অংশ আপাতত পর্যটকদের জন্য বন্ধ । 

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬)পর্ব ১ : ১০বিদ্রোহী TMC বিধায়কের পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত
Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget