এক্সপ্লোর

গালওয়ানে চিনা সেনার পশ্চিম কমান্ড জেনারেলের নির্দেশেই ভারতের ওপর হামলা! দাবি মার্কিন গোয়েন্দা রিপোর্টে

ওই রিপোর্টের দাবি, নয়াদিল্লিকে নিজেদের শক্তি জাহির করার চেষ্টা করছিল বেজিং। যে কারণে, বেশ কিছুদিন ধরেই অত্য়ন্ত ঠান্ডা মাথায় সুপরিকল্পিতভাবে এই হামলার ছক করা হয়।

ওয়াশিংটন: গত সপ্তাহে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় ফৌজের ওপর বর্বরোচিত হামলার নির্দেশ দিয়েছিলেন চিনা সামরিক বাহিনীর এক শীর্ষস্থানীয় জেনারেল! এমনটাই দাবি করা হয়েছে মার্কিন গোয়েন্দা রিপোর্টে।

ওই রিপোর্ট অনুযায়ী, চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের প্রধান জেনারেল ঝাও জংকি এবং সামরিক বাহিনীতে কর্মরত কয়েকজন প্রবীণ সামরিক কর্তা ওই হামলার সবুজ সঙ্কেত দেন। রিপোর্ট অনুযায়ী, অতীতে ঝাও-এর নেতৃত্বে ভারতের সঙ্গে অতীতে সীমান্ত সংঘাতে জড়িয়েছিল চিনা বাহিনী।

ঝাও এর আগে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছিলেন, চিনের উচিত নয় নিজেদের দুর্বল করে দেখানোটা। কারণ তাতে মার্কিন যুক্তরাষ্ট্র বা তার শরিক রাষ্ট্রগুলি চিনকে শোষণ করার সুযোগ পেয়ে যাবে। মার্কিন গোয়েন্দা রিপোর্টের দাবি, ঝাও নিশ্চিত করেন, সীমান্ত সংঘাত যাতে অন্তত এক সপ্তাহ ধরে চলে। কারণ, তাঁর যুক্তি ছিল, এতে ভারতকে শায়েস্তা করা যাবে।

গালওয়ান প্রসঙ্গে চিন জানায়, স্থানীয় স্তরে পরিস্থিতি আচমকা উত্তপ্ত হওয়ায় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফলস্বরূপ, সেখানে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। কিন্তু, মার্কিন গোয়েন্দা রিপোর্টের দাবি, গোটাটাই পূর্ব-পরিকল্পিত। ওই রিপোর্টের দাবি, নয়াদিল্লিকে নিজেদের শক্তি জাহির করার চেষ্টা করছিল বেজিং। যে কারণে, বেশ কিছুদিন ধরেই অত্য়ন্ত ঠান্ডা মাথায় সুপরিকল্পিতভাবে এই হামলার ছক করা হয়।

যদিও, ওই পরিকল্পনা ঠিকমতো কাজ করেনি। উল্টে তা বুমেরাং হয়ে ফিরে আসে বলে দাবি করা হয়েছে মার্কিন গোয়েন্দা রিপোর্টে। ওই ঘটনার ফলে, ভারত জুড়ে চিন-বিরোধী আক্রোশ তৈরি হয়েছে। মার্কিন গোয়েন্দা রিপোর্টের দাবি, চিনের উদ্দেশ্য ছিল ভবিষ্যতে যে কোনও দরাদরির সময় ভারতকে বাধ্য করা তাদের শর্তে রাজি হতে। যেমন, বিতর্কিত এলাকা ইস্যু। কিন্তু, বাস্তবে ঘটেছে ঠিক তার বিপরীত।

দেশে ৫জি নেটওয়ার্ক স্থাপনের জন্য চিনা সংস্থা হুয়েই-কে বরাত দিয়েছিল ভারত। কিন্তু, ১৪ জুনের ঘটনার পর তা বাতিল করে দেওয়া হয়। পাশাপাশি, চিনা সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক ও চিনা মোবাইল ফোনের ব্যবহার বাতিলের ডাক দিয়েছেন ভারতীয়রা। এটা চিনের পরাজয়। সেদেশের সেনার পরাজয়।

মার্কিন গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, ভারতীয় সেনার ওপর হামলার এই সিদ্ধান্তের সঙ্গে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং নিজে কতটা জড়িত ছিলেন, তা সম্পষ্ট না হলেও, তবে একটা আভাস মিলেছে যে তিনি ওই নির্দেশের কথা জানতেন।

সেরা শিরোনাম

West Bengal News Live: ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
Birbhum: বাড়িতে বসেই অনলাইনে পুজো দেওয়ার কুপন কাটতে পারবেন পুণ্যার্থীরা, শুরু হল 'ডিজিটাল তারাপীঠ'
বাড়িতে বসেই অনলাইনে পুজো দেওয়ার কুপন কাটতে পারবেন পুণ্যার্থীরা, শুরু হল 'ডিজিটাল তারাপীঠ'
Paper Leak: সরকারি চাকরি পেয়েই ব্রেকআপ! প্রশ্নফাঁসের কথা জানিয়ে দিল যুবক, গ্রেফতার প্রেমিকা ও তাঁর বাবা, পরীক্ষাই বাতিল করল সরকার
সরকারি চাকরি পেয়েই ব্রেকআপ! প্রশ্নফাঁসের কথা জানিয়ে দিল যুবক, গ্রেফতার প্রেমিকা ও তাঁর বাবা, পরীক্ষাই বাতিল করল সরকার
Bittu Tabahi: একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব

ভিডিও

Maheshtala: একই জায়গায় সিপিএমের পথসভা ও বিজেপির জন্মাষ্টমী পালন ঘিরে বচসা, হাতাহাতি
Siliguri News | ধৃত তৃণমূল নেতাকে ডিম বিক্ষোভ, আটক ৪ বিজেপি কর্মী
TMC vs BJP: ''BJP-কে আক্রমণ করতে হলে, কেন শাসনে গিয়ে শাসন করতে হবে?'' হুমায়ুন কবীরকে প্রশ্ন সুকান্তর
Samik Bhattacharya | দমদমের বিজেপি বিধায়কের সামনেই ক্ষোভপ্রকাশ শমীকের
Food Safety Raid| খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে চোখ কপালে তোলার মত ছবি ধরা পড়ল শহরের একের পর এক হোটেল রেস্তোরাঁয়। Chok Bhanga 6ta

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Bittu Tabahi: একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
Invest 10 Lakh Rupees: ১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
Gold Purity Check : আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
3 Cr in EPF: প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
Bengal Cricket: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Embed widget