এক্সপ্লোর

Donald Trump: নাগরিকদের করের টাকায় ইরানের সঙ্গে যুদ্ধ, প্রতি সেকেন্ডে বিপুল খরচ, কাদের কাছ থেকে আদায় করবেন ট্রাম্প?

US-Iran War: গত ২৮ ফেব্রুয়ারি ইরানে একযোগে হামলা চালায় আমেরিকা এবং ইজ়রায়েল।

নয়াদিল্লি: ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ঠিক কত টাকা খরচ হচ্ছে আমেরিকার? গত একমাস ধরে সেই নিয়ে চর্চা চলছে। এবার সেই নিয়ে পরিসংখ্য়ান সামনে এল।  Stockholm International Research Institute জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে প্রতি সেকেন্ডে ১০ হাজার ৩০০ ডলার খরচ হচ্ছে আমেরিকার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৯.৮ লক্ষ টাকা। এখনও পর্যন্ত আমেরিকার করদাতাদের ২.৬৩ লক্ষ কোটি টাকা খরচ হয়েছে এই যুদ্ধে। (US-Iran War)

এক রকম বিনা প্ররোচনাতেই গত ২৮ ফেব্রুয়ারি ইরানে একযোগে হামলা চালায় আমেরিকা এবং ইজ়রায়েল। হত্যা করা হয় আয়াতোল্লা আলি খামেনেই এবং তাঁর পরিবারের একাধিক সদস্যকে। সেই থেকে যুদ্ধের আঁচে তপ্ত গোটা পশ্চিম এশিয়া। যদিও এই যুদ্ধ নিয়ে দেশের অন্দরেই তীব্র সমালোচনার মুখে পড়ছে ডোনাল্ড ট্রাম্প সরকার। পদত্যাগ করেছেন তাঁর সরকারের জাতীয় নিরাপত্তা বিভাগের আধিকারিকও। আর সেই আবহেই যুদ্ধের খরচ-খরচার হিসেব সামনে এল। জানা গিয়েছে, যুদ্ধে দৈনিক ৮৯০ মিলিয়ন ডলার খরচ হচ্ছে আমেরিকার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮ হাজার ৪৫৫ কোটি টাকা। (Donald Trump)

কোন খাতে কত টাকা খরচ হচ্ছে, তাও জানিয়েছে Stockholm International Research Institute. বলা হয়েছে-

  • সবচেয়ে বেশি খরচ হচ্ছে গোলাবারুদ-ক্ষেপণাস্ত্রে। প্রতিদিন প্রায় ৩২০ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ৩ হাজার ৪০ কোটি টাকা খরচ হচ্ছে। টোমাহক ক্রুজ মিসাইল, JDAM বোমার মতো অস্ত্রশস্ত্রের উল্লেখ রয়েছে। 
  • আকাশপথে যে অভিযান চলছে, তাতে দৈনিক ২৪৫ মিলিয়ন ডলার খরচ হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় ২ হাজার ৩২৭ কোটি টাকার বেশি। মহড়া, আকাশে টহল, জ্বালানি ভরা থেকে নজরদারি অভিযানে খরচ হচ্ছে কাঁড়ি কাঁড়ি টাকা। 
  • নৌবাহিনীর অভিযানে দৈনিক ১৫৫ মিলিয়ন ডলার করে খরচ হয়েছে, ভারতীয় মুদ্রায় যা ১৪৭২ কোটির বেশি। সাবমেরিন অভিযানও রয়েছে এর মধ্যে। 
  • ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ব্যবহার করতে দৈনিক ৯৫ মিলিয়ন ডলার খরচ হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় ৯০২ কোটি টাকার বেশি।
  • পাশাপাশি, গোয়েন্দা, সাইবার অপারেশনে খরচ হচ্ছে ৪৫ মিলিয়ন ডলার দৈনিক, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪২৭ কোটি টাকা। 
  • ISR প্ল্যাটফর্ম, স্যাটেলাইট ছবি মিলিয়েও দৈনিক খরচের খতিয়ান সামনে এসেছে। লোকজন, লজিস্টিক্স খাতে খরচ হচ্ছে দৈনিক ৩০ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৮৫ কোটি টাকা।

আমেরিকার করদাতাদের টাকায়, যুদ্ধখাতে এই বিপুল পরিমাণ ব্যয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে, আরব দেশগুলির কাছ থেকে কি এই খরচের টাকা তুলবেন ট্রাম্প? সোমবার এ নিয়ে প্রশ্ন করলে হোয়াইট হাউসের তরফে জানানো হয়, ট্রাম্প এ ব্যাপারে আগ্রহী। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট বলেন, “আমার মনে হয়, প্রেসিডেন্ট এব্যাপারে আগ্রহী হবেন। আমি ওঁকে টপকে কিছু বলব না। কিন্তু এই ভাবনা ওঁর মাথাতেও ঘুরছে। উনি এ নিয়ে কথা বলবেন।”

এর আগে, ১৯৯০ সালে উপসাগরীয় যুদ্ধের সময় জার্মানি, জাপান-সহ সহযোগী দেশগুলি  আমেরিকার খরচের কিছু অংশ বহন করেছিল। প্রায় ৫৪ বিলিয়ন ডলার দিয়েছিল তারা। সেবার যদিও শরিক দেশগুলিকে নিয়েই যুদ্ধে ঝাঁপিয়েছিল আমেরিকা। এবার কাউকে কিছু না জানিয়ে আমেরিকা এবং ইজ়রায়েল একযোগে ইরানে হামলা করে। ইরান ইতিমধ্যেই যুদ্ধের ক্ষতিপূরণ চেয়ে সরব হয়েছে। এমন পরিস্থিতিতে আমেরিকাকে বাকি দেশগুলি সাহায্য় করবে কি না, তা নিয়ে কাটাছেঁড়া চলছে সর্বত্র।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, হঠাৎ উচ্চতায় পরিবর্তন; ভয়ঙ্কর কাণ্ড এয়ার ইন্ডিয়ার বিমানে
মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, হঠাৎ উচ্চতায় পরিবর্তন; ভয়ঙ্কর কাণ্ড এয়ার ইন্ডিয়ার বিমানে
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Tamil Nadu News : অভিনেত্রী তৃষার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, তামিলনাড়ুতে বাড়ি থেকে আটক বিরোধী দলনেতা
অভিনেত্রী তৃষার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, তামিলনাড়ুতে বাড়ি থেকে আটক বিরোধী দলনেতা
ABP Ananda Top 10, 4 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 4 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget