এক্সপ্লোর

Kashmir Terrorist Attack:পুণ্যার্থীদের বাসে হামলায় জড়িত বিদেশি জঙ্গি, গুলি মার্কিন অ্যাসল্ট রাইফেলের? আর কী দাবি পুলিশ সূত্রে?

Terrorists Attack In Kashmir:পুণ্যার্থীদের বাসে, রবিবার যে জঙ্গি হামলা হয়, তাতে অন্তত ৩ জন বিদেশি সন্ত্রাসবাদী জড়িত বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছেন তদন্তকারীরা।

নয়াদিল্লি: পুণ্যার্থীদের বাসে, রবিবার যে জঙ্গি হামলা হয়, তাতে অন্তত ৩ জন বিদেশি সন্ত্রাসবাদী (Foreign Terrorists Involved iN kashmir Terrorist Attack) জড়িত বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছেন তদন্তকারীরা। অসমর্থিত সূত্রে খবর, হামলাকারী ২ জন জঙ্গি রিয়াসির অপেক্ষাকৃত উঁচু এবং জঙ্গলে ঘেরা এলাকায় লুকিয়ে রয়েছে। ফলে নিরাপত্তাবাহিনীর পক্ষে তাদের খোঁজ পাওয়া দুরূহ। তবে সেই বাধা পেরিয়েই তাদের সন্ধানে আঁতিপাঁতি করে তল্লাশি চালাচ্ছে বিশাল নিরাপত্তাবাহিনী। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে মিলেছে বলেও খবর।

যা জানা গেল...
সূত্রের আরও খবর, যে বন্দুক থেকে জঙ্গিরা এই হামলা চালিয়েছিল সেগুলি M4 carbines। আশির দশকে আমেরিকায় তৈরি এই অ্যাসল্ট রাইফেল বিশ্বজুড়ে বহু সামরিক বাহিনী ব্যবহার করে। শোনা যাচ্ছে, এর একটি সংস্করণ পাকিস্তানের স্পেশ্যাল ফোর্স এবং সিন্ধ পুলিশের স্পেশাল সিকিউরিটি ইউনিটের কাছেও রয়েছে। জম্মু  ও কাশ্মীরের রিয়াসি জেলায় যে দিন এই হামলা চলল, সে দিনই দেশের রাজধানীতে তৃতীয় বার প্রধানমন্ত্রী পদে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদি। এমন দিনে এত বড় হামলার ঘটনা দেশের দুঁদে গোয়েন্দাদেরও চিন্তায় ফেলে দেবে, এরকমই জল্পনা নানা মহলে। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এই হামলার নিন্দা করে জানিয়েছেন, প্রধানমন্ত্রী স্বয়ং পরিস্থিতির দিকে নজর রাখছেন। তিনি আরও বলেন, 'আমাদের পুলিশ এবং নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদীদের পাকড়াও করতে যৌথ ভাবে তল্লাশি অভিযান শুরু করেছে।' অপরাধীরা পার পাবে না, আশ্বাস তাঁর। 

হামলা নিয়ে...
গত কাল, ৫৩ জন পুণ্যার্থীকে নিয়ে শিবখোর গুহামন্দিরের দিকে যাচ্ছিল ওই বাস। হঠাতই সেটির উপর গুলিবৃষ্টি শুরু হয়। হামলার হাত থেকে বাঁচতে বাসটি ঘোরাতে গিয়ে বেকায়দায় একটি খাদে পড়ে যায়। মারা যান ১০ জন, জখম অন্তত ৩৩ জন। ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা দেহ এবং ক্ষতিগ্রস্ত বাসটির একের পর এক ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই স্পষ্ট হতে থাকে, ঠিক কতটা ভয়াবহ ছিল এই আক্রমণ। নরেন্দ্র মোদির শথপগ্রহণের দিন এমন ঘটনা রাজনৈতিক মহলেও আলোড়ন তৈরি করেছে। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ ঘটনায় গভীর শোকপ্রকাশ করে আশ্বাস দেন, অপরাধীদের কোনও মতেই রেয়াত করা হবে না। কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীও এই হামলার নিন্দা করেছেন। তব একই সঙ্গে বলেন, 'জম্মু ও কাশ্মীরের নিরাপত্তার হাল কী, সেটা এই ঘটনা থেকে বোঝা যায়।'  এমনিতে রিয়াসি এলাকায় জঙ্গি-কার্যকলাপ তুলনামূলক ভাবে কম। কিন্তু গত কাল যা ঘটল, তার সিঁদুরে মেঘ দেখছেন বাসিন্দারা। বাড়ানো হয়েছে নিরাপত্তা। তল্লাশি অভিযান জারি রয়েছে।

আরও পড়ুন:প্রবল বর্ষণে সিকিমে ধস, একাধিক মৃত্যু, তলিয়ে গেল একের পর এক বাড়ি, নিখোঁজ ১..

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: ৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?

ভিডিও

Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget