এক্সপ্লোর

Modi-Biden: মোদিতে মুগ্ধ বাইডেন, 'আপনি তো খুব জনপ্রিয়, অটোগ্রাফ নেব', নমোর কাছে আবদার মার্কিন প্রেসিডেন্টের

Biden-Modi: মোদিকে দেখে জড়িয়ে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। সম্মেলেনে ফাঁকেই ব্যক্তিগত আলাপচারিতায় মজেছিলেন তিনি।

নয়া দিল্লি: জি-৭ শীর্ষ সম্মেলন হোক কিংবা কোয়াডের মতো আন্তর্জাতিক ফোরাম, 'নতুন ভারত - শক্তিশালী ভারত'- এর প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুধু ভারতকে নিয়েই নয় মোদিকে নিয়েও প্রশংসার সুর আমেরিকার প্রেসিডেন্টের গলায়। জাপান থেকে রাশিয়া এবং অস্ট্রেলিয়া থেকে আমেরিকা কোয়াডের বৈঠকে মোদির জনপ্রিয়তার বিষয়টিই বারবার উঠে এসেছে। 

করোনা মহামারীতে দেশ পরিচালনায় বিশ্বকে সাহায্য করা বা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝপথে আটকে পড়া মানুষদের ফিরিয়ে আনা, আফগানিস্তান থেকে সুদান পর্যন্ত, পিএম মোদি যেভাবে সবচেয়ে বড় সমস্যার সমাধান করেছেন তাতে বিশ্বে বেড়েছে তাঁর জনপ্রিয়তা। শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন যখন কোয়াড মিটিং চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে গিয়েছিলেন সেই সময় মোদির অটোগ্রাফও চেয়েছেন, এমনটাই সূত্রের খবর। মার্কিন প্রেসিডেন্টে বলেন, “আপনি তো খুব জনপ্রিয়। আমার তো আপনার অটোগ্রাফ নেওয়া উচিত।”

জাপানের হিরোশিমায় কোয়াড মিটিং চলাকালীন, বিডেন প্রধানমন্ত্রী মোদির কাছে এসে অটোগ্রাফ চেয়েছেন। সূত্রের খবর, বিশাল জনসংখ্যার দেশকে নমো যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, তা নিয়েই প্রশংসা করেছেন তিনি। আগামী মাসে আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওয়াশিংটনে তাঁর নৈশভোজের অনুষ্ঠান রয়েছে। যেখানে প্রবাসী ভারতীয়রা অংশ নেবেন। হাজির থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তিরা। সেই অনুষ্ঠানের টিকিট দ্রুত ফুরিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেন, “আপনি আমার জন্য় বড় সমস্যা তৈরি করছেন। আগামী মাসে ওয়াশিংটনে আমরা আপনাদের জন্য নৈশভোজের আয়োজন করেছি। গোটা দেশের মানুষ সেখানে আসতে চাইছেন। কিন্তু টিকিটই তো নেই। টিকিট সব শেষ হয়ে গিয়েছে।”

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ তিনিও নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৯০ হাজারের বেশি মানুষ কীভাবে মোদিকে স্বাগত জানিয়েছিলেন তা মনে রেখেছিলেন প্রধানমন্ত্রী আলবেনিজ।

২০২৩ সালে জি৭ শীর্ষ সম্মেলন আয়োজিত হয়েছে জাপানের হিরোসিমা শহরে। এবারের সম্মেলনে যোগ দিয়েছে সারা বিশ্বের মোট ২২টি দেশ। এই সমস্ত দেশের তরফে আলোচনায় বসেছেন সমস্ত প্রধান নেতারা। রয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি সহ আরও অনেকে।         

 

আরও পড়ুন, সর্দি-কাশি থেকে ক্যান্সার! হাজার সমস্যার সমাধানে হেঁসেলের এই মশলা একাই একশো

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন
News Live Updates: নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
ABP Ananda Top 10, 18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget