পেন্টাগনের তথ্য অনুযায়ী, ইরান যুদ্ধে আমেরিকার মোট ২৫ বিলিয়ন ডলার খরচ হয়েছে, যা প্রায় ২.৩ লক্ষ কোটি টাকা।
US Spend on Iran War: ১০ বছর খাওয়ানো যেত ৪০ লাখ মানুষকে ! জানেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ হয়েছে আমেরিকার
US Iran War : ইরানের বিরুদ্ধে আমেরিকার সামরিক অভিযান 'অপারেশন এপিক ফিউরি' (Operation Epic Fury)-তে এ পর্যন্ত যা খরচ হয়েছে, তা দিয়ে একটি ছোট দেশের কয়েক বছরের বাজেট অনায়াসেই চলে যেত।

- ইরান যুদ্ধে আমেরিকার প্রায় ২৫ বিলিয়ন ডলার খরচ হয়েছে।
- এই বিপুল অর্থ নাসার এক বছরের বাজেট এবং ভারতের প্রতিরক্ষা বাজেটের প্রায় এক-তৃতীয়াংশ।
- প্রতি মিনিটে এই যুদ্ধে প্রায় ১৩ লক্ষ ডলার ব্যয় হচ্ছে।
- যুদ্ধের কারণে বিশ্ব তেলের বাজারে ৫০ বিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে।
US Iran War : এক ইরান যুদ্ধ (Iran War) বদলে দিয়েছে বিশ্বের অর্থনীতি (World Economy)। মুখে হাজারো দাবি করলেও ইরান যুদ্ধে ব্য়াক ফুটে চলে এসেছে মার্কিন অর্থনীতি (US Economy)। মাত্র ২ মাসের যুদ্ধে বিপুল খরচের মুখ দেখতে হয়েছে আমেরিকাকে। যে পরিসংখ্য়ান শুনলে চমকে উঠবেন আপনিও।
বর্তমান দিনে যুদ্ধ মানেই ধ্বংস অর্থনীতি
এক ইরান যুদ্ধে খাবি খাচ্ছে মার্কিন অর্থনীতি। পেন্টাগন থেকে আসা সাম্প্রতিক তথ্য বলছে, ২ মাসের এঅ যুদ্ধে বড় ধাক্কা খেয়েছে ওয়াশিংটন। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরানের বিরুদ্ধে আমেরিকার সামরিক অভিযান 'অপারেশন এপিক ফিউরি' (Operation Epic Fury)-তে এ পর্যন্ত যা খরচ হয়েছে, তা দিয়ে একটি ছোট দেশের কয়েক বছরের বাজেট অনায়াসেই চলে যেত।
খরচ শুনলে হতবাক হবেন আপনি অবিশ্বাস্য
আমেরিকা-ইরান যুদ্ধের বিষয়ে ইতিমধ্যেই নানা তথ্য় সামনে এসেছে। পেন্টাগনের একজন উর্ধ্বতন কর্মকর্তার মতে, এই অভিযানে এই পর্যন্ত আমেরিকার খরচ হয়েছে প্রায় ২৫ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২.৩ লক্ষ কোটি টাকার সমান। এই অর্থের পরিমাণ কতটা বিশাল তা বুঝতে নিচের তুলনাগুলো দেখা যেতে পারে:
কত থাকে নাসার বাজেট : এই ২৫ বিলিয়ন ডলার আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার (NASA) এক বছরের মোট বাজেটের সমান।
ভারতের প্রতিরক্ষা বাজেট: মনে রাখবেন, এটি ভারতের বার্ষিক প্রতিরক্ষা বাজেটের প্রায় এক-তৃতীয়াংশ।
মানবিক সাহায্য করলে কী সুবিধা হত : আমেরিকা যুদ্ধে যে খরচ করেছে, সেই টাকা দিয়ে ওমান, পানামা বা জর্জিয়ার মতো দেশের সমপরিমাণ জনসংখ্যা অর্থাৎ প্রায় ৪০ লক্ষ মানুষকে টানা ১০ বছর পেটভরে খাওয়ানো সম্ভব হত।
এই যুদ্ধে আমেরিকার প্রতি মিনিটে খরচ কত ?
অ্যালালিস্টরা হিসাব কষে দেখছেন, এই যুদ্ধে আমেরিকার দৈনিক খরচ হচ্ছে প্রায় ২ বিলিয়ন ডলার। আরও সূক্ষ্মভাবে দেখলে, যুদ্ধের ময়দানে প্রতি মিনিটে খরচ হচ্ছে প্রায় ১৩ লক্ষ ডলার! ইরান যুদ্ধের প্রথম সপ্তাহেই আমেরিকার ব্যয় হয়েছিল ১১.৩ বিলিয়ন ডলার। শুরুতেই অত্যাধুনিক মিসাইল ও গোলাবারুদের ব্যাপক ব্যবহার আমেরিকাকে আর্থিকভাবে এই ধাক্কা দিয়েছে।
আমেরিকার এই টাকা কোথায় যাচ্ছে ?
পেন্টাগনের হিসেব বলছে , আমেরিকার এই বিপুল পরিমাণ অর্থের সিংহভাগই ব্যয় হচ্ছে আধুনিক অস্ত্রশস্ত্রে। বিশেষ করে প্রতিটি 'প্রিসিশন গাইডেড' মিসাইল ও উন্নত প্রযুক্তির সামরিক সরঞ্জামের আকাশছোঁয়া দাম এই খরচের প্রধান কারণ। তাই আমেরিকার এত খরচ হচ্ছে।
যুদ্ধের টাকা বিকল্প কী কাজে লাগত ?
বিশেষজ্ঞদের মতে, এই অর্থ যুদ্ধের পরিবর্তে জনকল্যাণে ব্যবহার করলে বদলে যেতে পারত লক্ষ লক্ষ মানুষের জীবন। এই ২৫ বিলিয়ন ডলার দিয়ে আমেরিকার লক্ষ লক্ষ পরিবারের জন্য বিনামূল্যে শিক্ষা বা শিশু পরিচর্যা (Childcare) সহায়তা নিশ্চিত করা যেত।
বিশ্ব অর্থনীতিতে প্রভাব
শুধুমাত্র সামরিক বাজেটই নয়, গত ৫০ দিনের এই সংঘাতের ফলে বিশ্ব তেলের বাজারও অস্থির হয়ে পড়েছে। এর ফলে অপরিশোধিত তেলের বাজারে প্রায় ৫০ বিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
Before You Go
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Frequently Asked Questions
ইরান যুদ্ধে আমেরিকার মোট কত খরচ হয়েছে?
আমেরিকার এই যুদ্ধের খরচ কতখানি বিশাল?
এই অর্থ নাসার এক বছরের বাজেটের সমান এবং ভারতের বার্ষিক প্রতিরক্ষা বাজেটের প্রায় এক-তৃতীয়াংশ।
যুদ্ধ বাবদ খরচ হওয়া টাকা দিয়ে আর কী করা যেত?
এই অর্থ দিয়ে প্রায় ৪০ লক্ষ মানুষকে টানা ১০ বছর খাওয়ানো যেত অথবা লক্ষ লক্ষ পরিবারের জন্য বিনামূল্যে শিক্ষা ও শিশু পরিচর্যা নিশ্চিত করা যেত।
আমেরিকার এই বিপুল খরচের কারণ কী?
আধুনিক অস্ত্রশস্ত্র, বিশেষ করে 'প্রিসিশন গাইডেড' মিসাইল ও উন্নত প্রযুক্তির সামরিক সরঞ্জামের আকাশছোঁয়া দাম এই বিপুল খরচের প্রধান কারণ।
ইরান যুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতিতে কী প্রভাব পড়েছে?
এই সংঘাতের ফলে বিশ্ব তেলের বাজার অস্থির হয়ে পড়েছে এবং অপরিশোধিত তেলের বাজারে প্রায় ৫০ বিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।





















