এক্সপ্লোর

Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু

ইরানের দক্ষিণে বন্দর আব্বাস-সহ একাধিক গুরুত্বপূর্ণ সেতু, রেল জংশন ও নাগরিক বিমানবন্দরে মার্কিন হামলার অভিযোগ। অন্তত ২ জনের মৃত্যু, আহত বহু। জেনে নিন পুরো ঘটনা।



ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করল আমেরিকা। বৃহস্পতিবার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব ইরানের একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে বিমান হামলা চলিয়েছে অভিযোগ উঠেছে মার্কিন বাহিনীর বিরুদ্ধে। ইরানের সরকারি সংবাদমাধ্যমের দাবি, হামলায় অন্তত ২ জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

ইরানের সরকারি সূত্র অনুযায়ী,  আব্বাস বন্দj (Bandar Abbas)-এর সঙ্গে লার (Lar)-এর সংযোগকারী গুরুত্বপূর্ণ বান্দার খামির (Bandar Khamir) সেতুতে হামলা চালানো হয়। অভিযোগ, হামলার সময় সেতুর উপর দিয়ে একাধিক গাড়ি চলাচল করছিল। সেই ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন। এছাড়াও গারিভেহ (Gariveh) সেতুতে পৃথক হামলায় আরও একজনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইরানের সংবাদমাধ্যম। আহত হয়েছেন আরও কয়েকজন। শুধু তাই নয়, কোহুরেস্তান (Kohurestan) এলাকার শুর নদীর সেতু (Shur River Bridge)-তেও হামলা চালানো হয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি। এর জেরে বন্দর আব্বাস-লার মহাসড়ক দু'দিক থেকেই কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যদিও এই তথ্যের স্বাধীনভাবে যাচাই এখনও সম্ভব হয়নি।

অন্যদিকে, বন্দর আব্বাসের পশ্চিমে শাহিদ রাজাই (Shahid Rajaei) বন্দরের সঙ্গে সংযুক্ত রেল জংশনেও হামলা হয়েছে বলে অভিযোগ। এই রেলপথটি যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ওই হামলায় অন্তত ২ জন আহত হয়েছেন। এছাড়াও দক্ষিণ ইরানের একটি  বিমানবন্দরেও হামলার খবর সামনে এসেছে। তবে ওই হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ইরান।

এই হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলে পরিবহণ ব্যবস্থা বড় ধাক্কার মুখে পড়েছে। একাধিক সড়ক ও রেল যোগাযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজ এবং সাধারণ মানুষের যাতায়াতেও সমস্যা তৈরি হয়েছে বলে খবর। তবে এই হামলা নিয়ে এখনও পর্যন্ত মার্কিন প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি। আসেনি কোনও বিবৃতিও।  হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতির উপর নজর রাখছে আন্তর্জাতিক মহল।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Annapurna Yojana : কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, এবার থেকে প্রতিমাসে কবে ‘টাকা-ট্রান্সফার’ ? “সেপ্টেম্বর থেকে এই তারিখের মধ্যে..”
অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, এবার থেকে প্রতিমাসে কবে ‘টাকা-ট্রান্সফার’ ? “সেপ্টেম্বর থেকে এই তারিখের মধ্যে..”
Dilip Ghosh : 'বেআইনিভাবে টাকা নিয়েছেন, আমরা ব্যবস্থা নিচ্ছি', তালিকায় কতজন জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ
'বেআইনিভাবে টাকা নিয়েছেন, আমরা ব্যবস্থা নিচ্ছি', তালিকায় কতজন জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ
Advertisement

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget