এক্সপ্লোর

Uttar Pradesh News: ২ কেয়ারটেকারের ৫ বছরের অত্যাচার ! মৃত্যু বৃদ্ধের, কঙ্কালসার অবস্থায় উদ্ধার মানসিক ভারসাম্যহীন মেয়ে

Tragic Death: ওমপ্রকাশের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর, তাঁদের বাড়িতে যান আত্মীয় স্বজনরা। সেখানেই দেখতে পান ভয়ঙ্কর দৃশ্য। ঘরে পড়ে রয়েছে ওমপ্রকাশের ক্ষতবিক্ষত দেহ।

Uttar Pradesh News: দেখভাল করার লোকেরাই ৫ বছর ধরে অত্যাচার করেছে বৃদ্ধ বাবা এবং তাঁর মানসিক ভারসাম্যহীন কন্যাকে। আর তার জেরেই মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের যিনি রেলের অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন। সিনিয়র ক্লার্ক পদে শেষ বয়সে কাজ করেছিলেন তিনি। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৭০ বছর। আর তাঁর কন্যার অবস্থাও যথেষ্টই করুণ। উত্তরপ্রদেশের মাহোবা জেলায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। 

ওমপ্রকাশ সিং রাঠোর - মৃত্যু হয়েছে এই বৃদ্ধের। তাঁর ২৭ বছরের মেয়ে রেশমি অবশ্য প্রাণে বেঁচে রয়েছেন। তবে মানসিক ভারসাম্যহীন এই তরুণী বেশ অসুস্থ। ২০১৬ সালে মারা যান ওমপ্রকাশের স্ত্রী। ওমপ্রকাশের ভাই অমরের কথায়, এরপরই রাম প্রকাশ কুশওয়াহা এবং তাঁর স্ত্রী রামদেবীকে কাজের জন্য রাখা হয়। মায়ের মৃত্যুর পর রেশমিকে একট অন্য বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই থাকতেন ওমপ্রকাশও। বাবা এবং মেয়েকে কার্যত বন্দি করে রেখে ৫ বছর ধরে নানা ভাবে অত্যাচার করেছেন রাম প্রকাশ এবং রামদেবী, এমনটাই অভিযোগ। 

দাদার মৃত্যুর পর ওমপ্রকাশের ভাই অমর অভিযোগ করেছেন, তাঁর দাদা এবং তাঁর মেয়েকে দেখভাল করার জন্য যে দম্পতিকে কাজে রাখা হয়েছিল, তাঁরাই গোটা বাড়ি দখল করে নিয়েছিলেন। নীচের ঘরগুলোয় থাকতে দিয়েছিলেন বাবা আর মেয়েকে। উপরের তলায় নিজেরা থাকতেন বিলাসবহুল ভাবে। কোনও আত্মীয়স্বজন ওমপ্রকাশ কিংবা রেশমির সঙ্গে দেখা করতে গেলে, নানা ছুতোয় তাঁদের ফিরিয়ে দিতেন, ওই দুই কেয়ারটেকার। তাঁরা বলতেন, ওমপ্রকাশ নাকি কারও সঙ্গে দেখা করতে চান না। বেঁচে থাকার জন্য মানুষের ন্যূনতম যেটুকু জিনিস প্রয়োজন, এই বাবা এবং মেয়েকে সেটাও দিতেন না ওই দুই কেয়ারটেকার। 

ওমপ্রকাশের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর, তাঁদের বাড়িতে যান আত্মীয় স্বজনরা। সেখানেই দেখতে পান ভয়ঙ্কর দৃশ্য। ঘরে পড়ে রয়েছে ওমপ্রকাশের ক্ষতবিক্ষত দেহ। আরেকটি অন্ধকার ঘর থেকে নগ্ন অবস্থায় উদ্ধার করা হয় রেশমিকে। এক আত্মীয়ের দাবি, দীর্ঘদিনে অনাহারে থাকায়, অপুষ্টিতে রেশমিকে দেখতে লাগছিল ৮০ বছরের মহিলার মতো। ওই আত্মীয় এও বলেন, রেশমিকে দেখে মনে হচ্ছিল সারা শরীরে যেন মাংস নেই, কঙ্কালসার দেহটা শুধু পড়ে রয়েছে, কোনও মতে অবশিষ্ট রয়েছে প্রাণটুকু। ওমপ্রকাশকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দেহ ময়নাতন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পরিবারের বাকি সদস্যরাই আপাতত রেশমির দায়িত্ব নিয়েছেন। অভিযুক্ত ২ জনের কড়া শাস্তির দাবি জানিয়েছেন ওমপ্রকাশ এবং রেশমির পরিবারের সদস্যরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget