এক্সপ্লোর

Uttarakhand Chamoli Cloudburst: একমাসে দ্বিতীয়বার, মেঘ ভাঙা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি উত্তরাখণ্ডের চামোলিতে, নিশ্চিহ্ন একাধিক গ্রাম

Chamoli Cloudburst: এবার মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে চামোলি জেলার থরালি গ্রামে। এই গ্রামও ভয়ঙ্কর ভাবে বিপর্যস্ত। মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সংলগ্ন চেপদাও গ্রাম, সাগোওয়ারা গ্রাম।

সুকান্ত মুখোপাধ্যায়, চামোলি, উত্তরাখণ্ড : একমাসে দ্বিতীয়বার। ফের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় উত্তরাখণ্ডে। গত ৫ অগস্ট হড়পা বানে কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ধরালি গ্রাম। আর এবার মেঘ ভাঙা বৃষ্টিতে মারাত্মক ক্ষতিগ্রস্ত উত্তরাখণ্ডের চামোলি জেলার থরালি তহসিল। মেঘ ভাঙা বৃষ্টিতে ভেঙে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তাঘাট। গাড়ি ভেসে গিয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে। পাহাড়ের ঢাল বেয়ে নামছে কাদা, পাথরের স্রোত। সেই ধ্বংসস্তূপের নীচেই চাপা পড়েছে প্রচুর বাড়িঘর। নিখোঁজ রয়েছেন অনেকেই। 

৫ অগস্ট একসঙ্গে তিনটি গ্রামে হড়পা বান আসে। তার মধ্যে ছিল গঙ্গোত্রী থেকে ৩০০ কিলোমিটার নীচের ধরালি গ্রাম। সেখানে ক্ষীরগঙ্গা নদীতে আচমকাই এসেছিল হড়পা বান। তার জেরে কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ধরালি গ্রাম। ধরালির বিপর্যয়ের ২-৩ মিনিটের মধ্যেই নীচের আরও দু'টি গ্রামে হড়পা বান আসে। এর মধ্যে ছিল হরসিল। সেখানে ভারতীয় সেনাবাহিনীর একটি বেস ক্যাম্প ভেসে গিয়েছিল। ১১ জন সেনা জওয়ান এখনও নিখোঁজ। তাঁদের খোঁজে চলছে তল্লাশি অভিযান। এছাড়াও ৫ অগস্ট হড়পা বান হয়েছিল সুখিটপ গ্রামেও। এই গ্রামও প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। 

এবার মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে উত্তরকাশীর ধরালি থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত চামোলি জেলার থরালি গ্রামে। এই গ্রামও ভয়ঙ্কর ভাবে বিপর্যস্ত। উত্তরাখণ্ডে যে চারধাম রয়েছে, যেখানে পর্যটকদের আনাগোনা থাকে, তার মধ্যে বদ্রীনাথ পড়ে এই চামোলি জেলায়। থরালি গ্রাম দিয়েই যেতে হয় বদ্রীনাথে। এর মধ্যেই গিয়েছে পর্যটকদের একটি দল। তার মধ্যেই এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে নিখোঁজ হয়েছেন অনেকেই। কতজন নিখোঁজ তার সরকারি হিসেব প্রকাশ করেনি প্রশাসন। তবে শোনা যাচ্ছে, থরালি-সহ আশপাশের বেশ কয়েকট গ্রাম কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। থরালি তহসিল কমপ্লেক্স ধ্বংস হয়ে গিয়েছে। মূল শহরের সঙ্গে থরালিকে যুক্ত করছে এমন একাধিক রাস্তা ভেঙে গিয়েছে। পুরোদমে চলছে উদ্ধারকাজ। এনডিআরএফ, এসডিআরএফ- এর সঙ্গে রয়েছে সেনার চপার। ভেঙে যাওয়া রাস্তা মেরামতের কাজও শুরু হয়ে গিয়েছে। 

থরালি ছাড়াও মেঘ ভাঙা বৃষ্টিতে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সংলগ্ন চেপদাও গ্রাম, সাগোওয়ারা গ্রাম। থরালি তহসিল মার্কেটের দোতলার কার পার্কিং থেকে গাড়ি ভেসে গিয়েছে। থরালি-গোয়ালধাম রোড, থরালি-সারগোওয়ারা রুট পুরোপুরি বন্ধ। কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে থরালি গ্রাম। বর্ডার রোড অর্গানাইজেশন বিভিন্ন ভাঙা রাস্তা মেরামতের এবং ভেঙে যাওয়া ব্রিজ মেরামতের কাজ শুরু করে দিয়েছে। হেলিকপ্টারে করে ঘটনাস্থলে গিয়ে আটকে পড়া পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছেন। খারাপ আবহাওয়ায় দুর্গতদের উদ্ধার করাই এখন মূল চ্যালেঞ্জ। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার
Madan Mitra News: ‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
Shahmim Ahmed: শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget